By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মমিনুলের অপরাজিত শতকে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৩
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মমিনুলের অপরাজিত শতকে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৩
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মমিনুলের অপরাজিত শতকে প্রথম ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৩৩

Last updated: 2024/09/30 at 2:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কানপুরে ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনে ৩৫ ওভার খেলা হওয়ার পরই নামে বৃষ্টি। এরপর সেদিন আর খেলা হয়নি। দ্বিতীয় এবং তৃতীয় দিনের খেলা পণ্ড হওয়ার পর আজ চতুর্থ দিনের খেলা গড়ায় মাঠে। দিনের শুরুতেই তিন উইকেট হারালেও একপ্রান্ত আগলে রেখেছিলেন মমিনুল হক। ভারতীয় বোলারদের দেখশুনে খেলে মধ্যাহ্নবিরতির আগেই ঞ্জিজের শতক তুলে নেন তিনি। মমিনুলের ব্যাটেই দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে সামনে এগোচ্ছিল সফরকারীরা। তবে অপরপ্রান্তে সঙ্গী পাননি তিনি, দ্বিতীয় সেশনের শুরুতেই সাজঘরের পথ ধরেন মেহেদী মিরাজ, এরপর দ্রুতই তাইজুল ইসলাম, হাসান মাহমুদ ও খালেদ হোসেন আউট হলে ২৩৩ রানেই থামে বাংলাদেশের প্রথম ইনিংস। মমিনুল অপরাজিত ১০৭ রানে।

চতুর্থ দিনে বাংলাদেশের শুরুটা ভালো হয়নি একেবারেই। দ্রুতই তিন উইকেট হারায় টাইগাররা। শুরুতেই মুশফিক আউট হওয়ার পর লিটন দাস এবং সাকিব আল হাসানও ব্যাট হাতে ইনিংস বড় করতে পারেননি। এদিকে একপ্রান্তে আসা-যাওয়া চলতে থাকলেও অপরপ্রান্ত আগলে রেখেছিলেন মমিনুল। অভিজ্ঞ এই ব্যাটার দিনের শুরুতেই নিজের অর্ধশতক পূরণ করার পর মধ্যাহ্নবিরতির আগেই তুলে নিয়েছেন শতকও।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে প্রথম দিনেই ৩ উইকেট হারিয়েছিল বাংলাদেশ। ৩৫ ওভার ব্যাট করে স্কোরবোর্ডে ১০৭ রান তুলতেই হারিয়েছিল জাকির হাসান, সাদমান ইসলাম এবং অধিনায়ক নাজমুল শান্তর উইকেট। এরপর ক্রিজে মমিনুল হকের সঙ্গী হয়েছিল মুশফিকুর রহিম। মমিনুল ৪০ এবং মুশফিক ৬ রানে অপরাজিত থাকতেই বৃষ্টির কারণে বন্ধ হয় খেলা।

আজ চতুর্থ দিনের খেলা শুরুর পর মুশফিক ক্রিজে থাকতে পেরেছেন কেবল ৫ ওভার। ৪১তম ওভারে জশপ্রীত বুমরার বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরতে হয় অভিজ্ঞ এই ব্যাটারকে। ১১ রান করে মুশফিক ফেরার পর ক্রিজে মমিনুলের সঙ্গী হন লিটন দাস। তবে তিনিও আজ নিজের ইনিংস বড় করতে পারেননি।

দলীয় ১৪৮ রানে মোহাম্মদ সিরাজের বলে রোহিত শর্মার মুঠোবন্দী হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এরপর ক্রিজে আসেন সাকিব, তিনিও আউট হিয়েছেন দ্রুতই। ১৭ বলে ৯ রান করে রবিচন্দ্রন অশ্বিনের বলে আউট হন তিনি।

এদিকে একপ্রান্তে দ্রুত তিন উইকেট হারালেও অপরপ্রান্তে দুর্দান্ত খেলছেন মমিনুল হক। ভারতীয় বোলারদের দেখেশুনে খেলে সকালের শুরুতেই তিনি নিজের ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন তিনি, অভিজ্ঞ এই ব্যাটার এরপর মেহেদী মিরাজের সঙ্গে জুটি গড়েন। দেখেশুনে খেলে তিনি তুলে নিয়েছেন সেঞ্চুরি, টেস্ট ক্রিকেটে এটি তাঁর ১৩তম শতক। মমিনুলের শতকের সঙ্গে দলীয় দুইশ রানের সংগ্রহ পেরিয়ে যায় বাংলাদেশ। ৬ উইকেটে ২০৫ রান নিয়ে মধ্যাহবিরতিতে যায় টাইগাররা।

বিরতি থেকে ফেরার পর আর খুব বেশি এগোতে পারেনি বাংলাদেশ। স্কোরবোর্ডে আর ২৮ রান যোগ হতেই অল আউট হয় টাইগাররা। জশপ্রীত বুমরার বলে স্লিপে ক্যাচ দিয়ে মিরাজ ফিরলে ভাঙে মমিনুলের সঙ্গে তাঁর ৫৪ রানের জুটি। এরপর তাইজুল, হাসান আর খালেদকে নিয়ে খুব বেশি এগোতে পারেননি মমিনুল।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 30, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রত্যাহার হচ্ছে সাইবার আইনের ৫৮১৮ মামলা
Next Article চাকরিতে প্রবেশসীমা ৩৫ চেয়ে শাহবাগে শিক্ষার্থীদের অবস্থান
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 12 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 12 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌মাছের ঘেরের বেড়িবাঁধে সবজি চাষে বৈপ্লবিক পরিবর্তন এসেছে

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 12 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?