By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: ময়লাপোতা টু জিরো পয়েন্ট সড়ক ফোর লেনে উন্নীতকরণে ১৬ কোটি ৬০ লাখ টাকা সাশ্রয়
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > ময়লাপোতা টু জিরো পয়েন্ট সড়ক ফোর লেনে উন্নীতকরণে ১৬ কোটি ৬০ লাখ টাকা সাশ্রয়
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

ময়লাপোতা টু জিরো পয়েন্ট সড়ক ফোর লেনে উন্নীতকরণে ১৬ কোটি ৬০ লাখ টাকা সাশ্রয়

Last updated: 2024/01/04 at 1:34 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

ব্যয় ১শ’১৫ কোটি ৬৮ লাখ থেকে কমে ৯৯ কোটি ৮ লাখ টাকা

মামুন খান : নগরীর ময়লাপোতা এলাকা হতে জিরোপয়েন্ট পর্যন্ত চার কিলোমিটার সড়ক চার লেনে উন্নীত করার কাজ শেষের পথে রয়েছে। প্রকল্পের ব্যয় ১শ’১৫ কোটি ৬৮ লাখ টাকা নির্ধারিত থাকলেও ৯৯ কোটি ৮ লাখ টাকা খরচে কার্যক্রম সম্পন্ন হচ্ছে। বরাদ্দের থেকে ১৬ কোটি ৬০ লাখ টাকা ব্যয় সাশ্রয় করে এ কাজ শেষ হচ্ছে। অন্যদিকে, জিরো পয়েন্ট এলাকায় ৩০ কোটি ৮৯ লাখ ৯২ হাজার টাকা ব্যয়ে চারটি সড়কের সংযোগস্থল (ইন্টারসেকশন) নির্মাণের কাজ চলমান রয়েছে। সড়ক ও জনপথ অধিদপ্তর কর্তৃপক্ষ এ কাজ বাস্তবায়ন করছেন। এতে যানজট নিরসন, ভবিষ্যতে যান চলাচল আরও বাড়লে চাপ সহনীয় হওয়াসহ ঝুঁকি রোধ হবে।

গত ২০১৯ সালের ১ জুলাই থেকে ময়লাপোতা টু জিরোপয়েন্ট সড়কটি ফোর লেনে উন্নীতকরনের কাজ শুরু হয়। প্রকল্পটি দুইটি প্যাকেজে বিভক্ত করে কাজ সম্পন্ন হচ্ছে। সড়কের দুই পাশে সাড়ে ৫ কিলোমিটার ড্রেন নির্মাণ সমাপ্তির পথে। দুইটি ঠিকাদারি প্রতিষ্ঠান এ কাজ করছে। রোববার দুপুরে জিরোপয়েন্ট এলাকা সংলগ্ন সড়কের পাশে শ্রমিকদের ড্রেন নির্মাণ কাজে ব্যস্ত দেখা গেছে। আগামী দুই-এক দিনের মধ্যেই পুরো কাজ শেষ হবে বলে কর্তৃপক্ষের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছেন।

চলতি পথে ইজিবাইক চালক মোঃ জামাল বলছিলেন, চার লেনের সড়কটি নগরীর অন্যতম উন্নত সড়ক। প্রশস্ত এই সড়কটি অপেক্ষাকৃত নিরাপদ ও যানজটমুক্ত।

এদিকে, ইন্টারসেকশন নির্মানের জন্য জিরোপয়েন্ট এলাকায় গোলাকৃতির একটি স্থান তৈরি করা হয়েছে। এর এক পাশে যশোরমুখি সড়কে এবং অপর পাশে সাতক্ষীরামুখি সড়কে দুইটি রোড-ডিভাইডার নির্মানের কাজ চলছে। ইন্টারসেকশন এরিয়ার চার পাশে এক কিলোমিটারের বেশি ড্রেন নির্মান করা হচ্ছে। এছাড়া, ফুটপাথ ও আরসিসি সড়ক নির্মিত হবে। গোলাকৃতি করে রাখা স্থানে ফোয়ারাসহ দৃষ্টিনন্দন ভাস্কর্য নির্মাণ হবে বলে প্রকল্প সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ওই এলাকার সবগুলো রাস্তার পাশেই বিভিন্ন দূরপাল্লার পরিবহণের কাউন্টার রয়েছে। সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড হতে আগত বিভিন্ন পরিবহণ সেখানে থামছে। রাস্তার পাশে বসে পরিবহণগুলোর কর্মচাররিরা টিকেট বিক্রি করছেন। সাতক্ষীরা, বাগেরহাট, পিরাজপুর, টেকেরহাট, গোপালগঞ্জ, কুয়াকাটা, মুন্সিগঞ্জ, ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে যাওয়ার জন্য যাত্রীরা বাসের টিকেট কিনছেন। সরেজমিন পরিদর্শণকালে এমন দৃশ্য চোখে পড়েছে।

সেখানে দায়িত্বরত ট্রাফিক পুলিশের একজন সদস্য জানান, এলাকাটি দুর্ঘটনা প্রবণ। মাঝে-মধ্যেই দুর্ঘটনায় হতা-হতের ঘটনা ঘটে থাকে। গত শনিবার সকালেও ট্রাকের ধাক্কায় মোঃ আলমগীর (৪০) নামে এক মোটর সাইকেল আরোহি নিহত হয়েছেন। ইন্টারসেকশনের কাজ শেষ হলে পরিস্থিতি পাল্টে যাবে। তবে, সংশ্লিষ্ট সড়কে চলাচল নিরাপদ করতে রোড মার্কিং জরুরি প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।

সড়ক ও জনপথ অধিদপ্তর-এর খুলনা জোনের উপবিভাগীয় প্রকৌশলী মিজানুর রহমান পাটোয়ারী দৈনিক জন্মভূমিকে বলেন, ওই এলাকার সড়কগুলোতে দুর্ঘটনা এড়াতে রোড মার্কিং করা হবে। সড়কের মাঝখানের ডিভাইডারগুলোতে সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন প্রজাতির গাছ রোপন করা হবে। জিরোপয়েন্ট ইন্টারসেকশন প্রকল্পের সময়সীমা আগামী ২৯ ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারিত রয়েছে। তবে, নির্ধারণ করা সময়ের আগেই শতভাগ কাজ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article শেষ মুহূর্তে ভোটের মাঠে প্রার্থী বাড়ল
Next Article ৭ জানুয়ারি সারাদিন সকাল-সন্ধ্যা খেলা হবে: ওবায়দুল কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

পয়লা বৈশাখ নিয়ে ব্যস্ত শিল্পীরা,রঙে জেগে উঠছে সাতক্ষীরা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র ‘স্বৈরতন্ত্র’ পরিত্যাগ করলে চুক্তি হতে পারে : পেজেশকিয়ান

By Tanvir 2 hours ago
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র-ইরানের অস্থায়ী যুদ্ধবিরতি ভালোভাবেই কার্যকর রয়েছে : ট্রাম্প

By Tanvir 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী হজে বিমানভাড়া কমপক্ষে ২০ হাজার টাকা কমবে : প্রতিমন্ত্রী

By Tanvir 3 hours ago
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?