By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহানগরীর উন্নয়নের স্বার্থে সকল সংস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন : সিটি মেয়র
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > মহানগরীর উন্নয়নের স্বার্থে সকল সংস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন : সিটি মেয়র
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

মহানগরীর উন্নয়নের স্বার্থে সকল সংস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন : সিটি মেয়র

Last updated: 2023/08/29 at 11:59 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি রিপোর্ট : এশিয়া রিজিলিয়েন্ট সিটিস প্রোজেক্ট আয়োজিত ‘‘ডেভেলপ একশন প্লান ফর খুলনা সিটি’’ শীর্ষক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন কেসিসি মেয়র তালুকদার আব্দুল খালেক।

সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন খুলনাকে সুন্দর, পরিচ্ছন্ন ও আধুনিক শহর হিসেবে গড়ে তুলতে সকলকে একাত্ম হয়ে কাজ করতে হবে। মহানগরীর উন্নয়নের স্বার্থে সকল সংস্থার মধ্যে সমন্বয় থাকা প্রয়োজন। তা না হলে খুলনাকে আধুনিক শহর হিসেবে গড়ে তোলা অসম্ভব হয়ে পড়বে।

সিটি মেয়র সোমবার সকালে নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত এশিয়া রেজিলিয়েন্ট সিটিস (এআরসি) শীর্ষক প্রকল্পের কর্ম পরিকল্পনা প্রণয়ন বিষয়ক দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তৃতা করছিলেন। সিটি কর্পোরেশন ও এআরসি প্রকল্পের যৌথ অংশীদারিত্বে এ কর্মশালার আয়োজন করে।

তিনি আরো বলেন, শহরের জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও ড্রেন পুননির্মাণের কাজ চলছে। শহর রা বাঁধ, নদীর পাড় বাঁধাই, স্লুইস গেট পুননির্মাণ ও পাম্প স্টেশন নির্মাণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি তিনি ভৈরব ও রূপসা নদীর নাব্যতা হ্রাস পাওয়ায় এ দুটি নদী খননের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন মহানগীরর সড়ক, ২২টি মোড় ও ড্রেন উন্নয়নসহ আরো কয়েকটি সেকেন্ডারী ট্রান্সফার ষ্টেশন (এসটিএস) ও আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এসকল প্রকল্পের কাজ বাস্তবায়নের পাশাপাশি মহানগরীর উন্নয়নে সহযোগী সংস্থা এগিয়ে আসলে অচিরেই খুলনা আধুনিক শহরে পরিনত হবে।

কেসিসি’র সচিব মোঃ আজমুল হকের সভাপতিত্বে কর্মশালায় অন্যান্যের মধ্যে খুবির প্রফেসর ড. আশিকুর রহমান, ওয়াসার এমডি মোঃ আব্দুল্লাহ পিইঞ্জ, কেসিসির প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, আবির উর জব্বার, জাহিদ ফারুক, ফারহানা আফরোজ, ইমামুল আজম শাহী, প্রমুখ বক্তৃতা করেন।

উল্লেখ্য, জলবায়ু সহিঞ্চু পরিবেশ বান্ধব উপযোগী ও দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন সহযোগী সংস্থা ইউএসএআইডি’র অর্থায়নে এশিয়ান রেজিলিয়েন্ট সিটিস (এরআরসি) প্রকল্প আগামী ৫ বছর খুলনা মহানগরীর উন্নয়নে সহযোগিতা করবে। দাতা সংস্থার প্রতিনিধি, বেসরকারি সংস্থা ও সুশীল সমাজের প্রতিনিধিগণের উপস্থিতিতে খুলনা শহরের মূল সমস্যা ও সম্ভাবনাগুলো চিহ্নিতকরণের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 29, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুমেক হাসপাতালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের নির্দেশ উপেক্ষিত
Next Article শোককে শক্তিতে পরিণত করে দেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হবে : সিটি মেয়র
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

শ্যামনগরে,অকাল গর্ভপাত ও জরায়ু সমস্যাসহ নানা রোগে আক্রান্ত ‌উপকূলের নারীরা

By জন্মভূমি ডেস্ক 45 minutes ago
সাতক্ষীরা

প্লাস্টিক ও বায়ু দূষণের ঝুঁকিতে সুন্দরবন এবং বঙ্গোপসাগর

By Correspondent 3 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌বহু বঞ্চনা ও অবিচারে হেরে যাওয়া মুন্ডাদের জীবন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনাসাতক্ষীরা

  সাতক্ষীরার আশাশুনিতে মুদি দোকানে থেকে ৮০০ লিটার পেট্রোল উদ্ধার: ১০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় সরকারি জমি উদ্ধার ও শ্মশানঘাটের বিরোধ নিষ্পত্তি করলেন এসিল্যান্ড

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?