বিজ্ঞপ্তি : দলছুট, দল থেকে পদত্যাগকারী, ১৪ বছরের ব্যর্থ কমিটি বিলুপ্ত করে ২০২১ সালের ৯ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত আহবায়ক কমিটিকে অমান্যকারী, বিগত ১৫ মাসে চলমান গণতান্ত্রিক আন্দোলনের সাথে সম্পর্কহীন ও বিএনপির পথদখলকারীদের অতিকথন ও পত্রপত্রিকায় বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার আহবান জানিয়েছেন মহানগর বিএনপি।
বুধবার প্রদত্ত বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিগত প্রায় ১৪ বছর ধরে নগর বিএনপির থানা পর্যায়ের সম্মেলন করতে ব্যর্থ জনৈক ব্যক্তি বিশেষের অনুসারীরা গত সোমবার গগনবাবু রোডে জনৈক ব্যক্তির বাসায় কথিত সভার মাধ্যমে অতীতের যে কোন সময়ের চেয়ে গতিশীল বর্তমান নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় গভীর উদ্বেগ, ক্ষোভ ও নিন্দা জ্ঞাপন করেছেন। নেতৃবৃন্দ বলেন গত ২৯ এপ্রিল মহানগর বিএনপির নির্বাহী কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক চলতি মাসের ৮, ৯, ১০ ও ১১তারিখ নগরীর পাঁচটি থানার মধ্যে চারটি থানায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। আর সেই সম্মেলনে ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্ধারণ করার সিদ্ধান্ত হয়েছে। দল যখন গণতান্ত্রিক ধারায় সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছে তখন বিএনপির সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও নগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু ও তার অনুসারীরা থানা সম্মেলন নিয়ে গণমাধ্যমে বিষোদগার ও দলের দুঃসময়ে রাজপথের পরিবর্তে তারা ঘরে বসে দলের ও দলের প্রধানের বিরুদ্ধে মনগড়া উক্তি করে বিভ্রান্তি ছড়াচ্ছে যাহা মোটেই কাম্য নয়।
দীর্ঘবছর দলকে কুক্ষিগত করে রাখা ওই সকল সাবেক নেতাদের উদ্দেশ্যে বিবৃতিদাতারা আরো বলেন, বিএনপি বর্তমান সরকারের ও বর্তমান নির্বাচন কমিশনের অধীনে কোন নির্বাচনে যাবে না ঘোষণা দেয়ার পরেও দলকে চ্যালেঞ্জ করে নজরুল ইসলাম মঞ্জুর নির্বাচনে অংশ নেয়ার পায়তারা প্রমান করে তিনি দলের প্রতি আস্থাশীল নয় বরং বর্তমান তাবেদার সরকারের আজ্ঞাবহ ও শাসক দলের দালাল। নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চরণ করে ভাবিষতে বিএনপির ব্যানারে কোন ধরণের সভা, সমাবেশ ও বিবৃতি প্রদান করা থেকে বিরত থাকতে ওই সকল সাবেক নেতাদের প্রতি আহবান জানান।
বিবৃতিদাতারা হলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা, সদস্য সচিব শফিকুল আলম তুহিন প্রমুখ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত