
বিজ্ঞপ্তি : মহানগর মৎস্যজীবী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার শেখ আব্দুল জব্বার এবং সাধারণ সম্পাদক এডভোকেট ইব্রাহিম খলিল ইমনের নেতৃত্বে সংগঠনের নেতা-কর্মীরা মঙ্গলবার সারাদিনব্যাপী নৌকার পক্ষে গণসংযোগ করে। সকাল ১০টা থেকে দুপুর তিনটা পর্যন্ত খুলনা-৩ আসনের নৌকার প্রার্থী এস এম কামাল হোসেনের পক্ষে নগরীর জোড়া গেট থেকে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট পর্যন্ত পুরাতন যশোর রোডের পশ্চিম পাশের এলাকা এবং বৈকালী এলাকার সকল অফিস ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি বাড়ি যেয়ে নৌকার মার্কা লিফলেট বিতরণ ও হ্যান্ড মাইকের মাধ্যমে এস এম কামাল হোসেনকে ভোট দেয়ার আহ্বান জানানো হয়। বাদ মাগরিব নগরীর ১৭নং ওয়ার্ডের ময়লাপোতায় সেখ সালাউদ্দিন জুয়েলের নির্বাচনী প্রচারণা সভায় মিছিল সহকারে অংশগ্রহণ করে। উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শেখ আমিরুল ইসলাম, তন্ময় সরকার, সৈয়দ মিজানুল ইসলাম আল জামিল, ইঞ্জিনিয়ার শাকিল আহসান , এস এম নজরুল ইসলাম, আবুল কালাম মোল্লা, মোঃ আব্দুস সবুর, লিংকন পাল, সুমনা সিরাজ সুমি, মোহাম্মদ আবুয়াল হোসেন, সিদ্দিকুর রহমান তপু , জাহিদ চৌধুরী,এস এম জাকির হোসেন প্রমুখ।