By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহানগর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহানগর > মহানগর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন
মহানগরশীর্ষ খবর/ তাজা খবর

মহানগর স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন

Last updated: 2024/09/02 at 9:25 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

বিজ্ঞপ্তি : খুলনা মহানগর বিএনপির আহবায়ক এড. শফিকুল আলম মনা ও সদস্য সচিব শফিকুল আলম তুহিন বলেছেন, বহুদলীয় গণতন্ত্রের ধারা পুনঃপ্রতিষ্ঠা করাই এখন বিএনপির মূল লক্ষ্য। বাকশালী ব্যবস্থায় গণতন্ত্রকে হত্যা করা হয়েছিল শুধুমাত্র একচ্ছত্র ক্ষমতার অধিকারী হওয়ার জন্য। সেই মৃত গণতন্ত্রকে পুনরুজ্জীবিত করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। বাংলাদেশে আবারো বহুমাত্রিক গণতন্ত্রের পথচলা শুরু হয়। শহীদ জিয়ার সৃষ্টি বিএনপি বিগত ৪৬ বছরে কয়েকবার সকলের অংশগ্রহণমূলক সুষ্ঠু নির্বাচনে রাষ্ট্রক্ষমতায় আসীন হয়ে দেশ ও জনগণের সমৃদ্ধি ও কল্যাণে কাজ করে গেছে। বিগত স্বেরাচার সরকার গণতন্ত্রকে হত্যা করে বাকশাল কায়েমের চেষ্টা করেছিলো। ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার সরকারের বিদায় হয়েছে। এখন দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় আমাদের অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করতে হবে।
সোমবার (০২ সেপ্টেম্বর) বেলা ১১টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে নগরীর জাতিসংঘ শিশু পার্কে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন পুর্ব বক্তব্যে তারা এসব কথা বলেন। তারা আরো বলেন, নির্বাসিত গণতন্ত্র পুনরুদ্ধারে অকাতরে জীবন উৎসর্গ করেছে অসংখ্য নেতা-কর্মী। ৮০’র দশকে ৯ বছরের সামরিক স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির রাজপথে আপসহীন ভূমিকা ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। তার সেই অগ্রণী ভূমিকার জন্য গণতন্ত্র পুনরুদ্ধার হয়।
খুলনা মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মসুচিতে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর বিএনপির আহবায় শফিকুল আলম মনা, বিশেষ অতিথি নগর বিএনপি’র সদস্য সচিব শফিকুল আলম তুহিন। এসময় আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম আহবায়ক স ম আব্দুর রহমান, বদরুল আলম খান, চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, বিএনপি মিডিয়া সেলের আহবায়ক মিজানুর রহমান মিলটন, বিএনপি নেতা জাহাঙ্গীর হোসেন, সালাউদ্দিন মোল্লা বুলবুল, মুনতাসির আল মামুন, হেলাল ফরাজী, মো: নাসির উদ্দিন, এস এম কামাল হোসেন, মইদুল ইসলাম, শওকত আলী বিশ্বাস লাবু, ইয়াসির শেখ, কামরুল ইসলাম, রুবেল হাওলাদার, মাজেদুল ইসলাম তুহিন, ওয়াহিদুজ্জামান রনি, এস এম সাইফুর রহমান, বাবু চৌধুরী, মনির হোসেন, মোঃ শাহ আলম, মোস্তাফিজুর রহমান সুমন, মোহাম্মদ বাহারুল ইসলাম, সেলিম মল্লিক, আম্মার মোড়ল, পমিন বিশ্বাস, বেল্লাল হোসেন, মোহাম্মদ মশিউর, মোহাম্মদ জিয়া গাজী, মোহাম্মদ রুবেল হোসেন  প্রমুখ। আলোচনা শেষে ছাত্র-জনতার আন্দোলনে শহীদ মীর মুগ্ধ ও শহীদ আবু সাঈদের স্মরণে বকুল ও নীম গাছের চারা রোপন করে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 2, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গোপালগঞ্জে বিএনপির পথ সভা অনুষ্ঠিত
Next Article পাকিস্তানে যেতে ভিসা লাগবে না বাংলাদেশিদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনা

দিঘলিয়ায় গলায় ফাঁস লাগিয়ে শিক্ষার্থীর আত্নহত্যা

By জন্মভূমি ডেস্ক 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

মহানগর

নগরীতে তাতী দলের নেতাকে কুপিয়ে হত্যা

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

চার সিটিতে হামের টিকাদান শুরু আজ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?