প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৯, ২০২৬, ২:৩০ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২০, ২০২৩, ১২:৪৩ পি.এম
মহাষষ্ঠীর মধ্য দিয়ে খোকসায় ৬৪ মন্দিরে দুর্গাপূজা শুরু
![]()
কুষ্টিয়া প্রতিনিধি : আজ থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শ্রী শারদীয় দুর্গাপূজা । ধরণীতে করুণাময়ী মা দেবী দুর্গা সমস্ত কালিমা ও অন্যায়কে বিসর্জন দিতে আবির্ভাব হচ্ছেন আলোকবর্তিকা নিয়ে । কৈলাশ হতে ধরণীর বুকে মা দুর্গা আসছেন ভক্তের কুঠিরে সন্তানদের আশীর্বাদ জানাতে । আজ থেকে পাঁচ দিনব্যাপী কুষ্টিয়ার খোকসাতে ৬৪ টি দুর্গা মন্দিরে উদযাপন হতে যাচ্ছে শ্রী শ্রী দুর্গা পূজা । প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যেই কঠোর নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মন্দিরগুলোতে লাগানো হয়েছে সিসি ক্যামেরা । খোকসা থানা পুলিশের নিরলস প্রচেষ্টায় টহল টিম মন্দিরগুলোর সার্বক্ষণিক নজরদারি রাখছে । কুষ্টিয়া জেলার মধ্যে খোকসা থানা তে সবচেয়ে বেশি দুর্গাপূজা অনুষ্ঠিত হয়ে থাকে । খোকসার উত্তর শ্যামপুরের প্রাচীনতম ঐতিহ্যবাহী ১৬০ তম ভৌমিক বাড়ির দুর্গাপূজা, খোকসা কেন্দ্রীয় কালীবাড়ির ৫২ খন্ড দুর্গাপূজা এবং একতারপুর হাটের দুর্গাপূজা বিশেষ উল্লেখযোগ্য । শারদীয় দূর্গা পূজা উপলক্ষে বাংলাদেশ উদযাপন পরিষদের কুষ্টিয়া জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট অনুপ কুমার নন্দী এবং সাধারণ সম্পাদক এডভোকেট জয়দেব কুমার বিশ্বাস সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন ।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
জন্মভুমি অনলাইন মিডিয়া