
তালা প্রতিনিধি : আশাশুনি উপজেলা পরিষদ হলরুমে রোববার সকালে বিশুদ্ধ পানি, স্যানিটেশন এবং স্বাস্থ্যবিধি পরিষেবা ব্যবস্থার মাধ্যমে মহিলাদের সক্ষমতা বৃদ্ধিমূলক প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ওয়াল্ট হাঙ্গার হিল্প (ডব্লিউএইচএইচ) এর অর্থায়নে এবং বেসরকারি সংস্থা উত্তরণের বাস্তবায়নে অনুষ্ঠিত অবহিতকরণ কর্মশালায় সভাপতিত্ব করেন আশাশুনি উপজেলা নির্বাহী অফিসার মু. ইয়ানুর রহমান। উত্তরণের প্রকল্প ব্যবস্থাপক ইমদাদুল হক ইমদাদের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন আশাশুনী উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরন চক্রবর্তী। উত্তরণের এডমিন অফিসার রিয়াজ আহমেদ রাজের উপস্থাপনায় বিশেষ অতিথি ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান আবু দাউদ ঢালী, এম হোসেনুজ্জামান হোসেন, সাইদুল ইসলাম, এস,এম আজিজুল হক, জিয়াউল হক, এস,এম আহসান হাবিব, জি এম মুজিবুর রহমান, ইয়াহিয়া ইকবালসহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ ও প্রকল্পের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, ২ কোটি ৩০ লক্ষ ১০ হাজার ব্যয় বরাদ্দে প্রকল্পটির মেয়াদ এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত। প্রকল্পটি থেকে ৮টি গভীর নলকুপ, ৮টি কমিউনিটি টয়লেট, ২৫০০ জন উপকারভোগীকে হাইজিন কিট, বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ঋতুকালীন নিরাপদ স্বাস্থ্যবিধি ও বাল্যবিবাহ প্রতিরোধ সম্পর্কে ধারনা প্রদান করা হবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত