By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহিলা ওয়ার্ডে খসে পড়ল পলেস্তারা, অল্পে রক্ষা রোগী-স্বজনদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > চুয়াডাঙ্গা > মহিলা ওয়ার্ডে খসে পড়ল পলেস্তারা, অল্পে রক্ষা রোগী-স্বজনদের
চুয়াডাঙ্গা

মহিলা ওয়ার্ডে খসে পড়ল পলেস্তারা, অল্পে রক্ষা রোগী-স্বজনদের

Last updated: 2023/03/12 at 4:47 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ছাঁদ থেকে পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। তবে সেটি দুই বেডের মাঝামাঝি স্থানে পড়ায় রোগী ও স্বজনরা অল্পের জন্য রক্ষা পেয়েছেন।

শুক্রবার রাত ১০টার দিকে সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডের এক্সটা-৮ নং বেডের পাশে পলেস্তারা খসে পড়ার এই ঘটনা ঘটে। এই ঘটনায় ওয়ার্ডের রোগীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়।

রাতে সরজমিনে দেখা যায়, মহিলা সার্জারি ওয়ার্ডের এক্সটা-৮ নং বেড ও পাশের বেডের মাঝে ওপর ছাঁদ থেকে প্রায় ১০-১৫ ইঞ্চি জায়গার পলেস্তারা খসে পড়ে। ঘটনার সময় দুই বেডেই রোগী শুয়েছিলেন। এতে রক্ষা পেয়েছেন রোগী ও স্বজনরা। অবশ্য বেশ কিছু স্থানে পলেস্তারায় ফাটল ধরেছে। যেকোনও মুহূর্তে তা খসে পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকে।

এক্সটা-৮ নং বেডের রোগী শেফালী খাতুন বলেন, আমি বিছানায় শুয়ে ছিলাম। হঠাৎ ওপর থেকে বেশ কিছু পলেস্তারা খসে পড়ে। আমি যদি বেডের বাইরে দাঁড়িয়ে বা বসে থাকতাম তাহলে আমার মাথায় পড়তো। আল্লাহ পাক রক্ষা করেছেন।

ওয়ার্ডের অন্য রোগীরা বলেন, হঠাৎ পলেস্তারা খসে পড়ার ঘটনায় রোগী ও স্বজনরা আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই পলেস্তারা যদি কোনও রোগীর ওপর পড়তো তাহলে বড় দুর্ঘটনা ঘটতে পারত। এছাড়া বেশ কিছু স্থানে পলেস্তারা উঠে যাচ্ছে। যে কোনও সময় তা খসে পড়তে পারে। দ্রুত মেরামত না করলে বড় দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কা করেন তারা।

এ বিষয়ে জানতে সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোহা: আতাউর রহমান ও আবাসিক মেডিকেল অফিসার ডা. এএসএম ফাতেহ আকরামের সঙ্গে যোগাযোগ করতে একাধিকবার কল করা হলেও কোনও সাড়া পাওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় চিকিৎসকদের কর্মবিরতি আরও ১৫ দিন স্থগিত
Next Article কোকাকোলা পান করে ৬ জন হাসপাতালে
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

বনজবীদের কষ্টের কথা নিয়ে গন শুনানি হবে: জলবায়ু ,পরিবেশ ও ‌বনমন্ত্রী

By Correspondent 22 minutes ago
জাতীয়

জাতীয় সংসদে আজ ২০ বিল পাশ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
আন্তর্জাতিক

ইরানে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১৮ লক্ষ কোটি টাকা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

চুয়াডাঙ্গা

বিএনপি-জামায়াত সংঘর্ষে মৃত্যু: জীবননগরে বিক্ষোভ

By জন্মভূমি ডেস্ক 1 month ago
চুয়াডাঙ্গা

জীবননগরে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 2 months ago
চুয়াডাঙ্গা

গাংনীতে চাঁদার দাবিতে বোমা সাদৃশ্য বস্তু রেখে হুমকি

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?