
মহেশপুর(ঝিনাইদহ)সংবাদাতদাতাঃ ঝিনাইদহের মহেশপুরে ২০২৪-২০২৫ মৌসুমে প্রনোদনা কর্মসূচির আওতায় গ্রীস্মকালীন পেয়াজ ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষদ্র ও প্রান্তিক ৫০০ কৃষকের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলা কৃষি অফিসের সম্মেলন কক্ষে ৫০০ কৃষকের উপস্থিতিতে এ বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।
উপজেলা কৃষি কর্মকর্তা ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত বীজ ও রাসায়নিক সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ময়জদ্দীন হামিদ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজিজুল হক আজা, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা খাতুন হেনা, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, উপ-সহকারী কৃষি কর্মকর্তা ফারুকুজ্জামান প্রমুখ।
পরে এলাকার কৃষকদের মাঝে বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত