
ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের মহেশপুরে ৫৮ বিজিবির পৃথক অভিযানে চোরাচালানি কসমেটিকস ও ভারতীয় ওষুধ উদ্ধার করা সহ অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময় ৬ জন আটক করা হয়েছে। বিজিবি সূত্র জানায়, ৫ ও ৬ ফেব্রুয়ারি লড়াইঘাট, সামন্তা, কুমিল্লাপাড়া ও পলিয়ানপুর বিওপি এলাকার সীমান্তবর্তী স্থানে অভিযান চালিয়ে আসামীবিহীন ভারতীয় ইমিটেশন কসমেটিকস ও ১ হাজার পিস ওষুধ উদ্ধার করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার সময় ১ পুরুষ, ৩ নারী ও ১ শিশুসহ মোট ৫ জন এবং পৃথক আরেক অভিযানে ১ জন পুরুষকে আটক করা হয়। আটককৃতদের পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত