By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহেশপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > ঝিনাইদাহ > মহেশপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ
ঝিনাইদাহশীর্ষ খবর/ তাজা খবর

মহেশপুরে লক্ষ্যমাত্রা ছাড়িয়েছে সরিষার আবাদ

Last updated: 2024/01/11 at 6:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতা : এক সময় লাভ না হওয়া ও অব্যাহত লোকসান গুনতে থাকায় ঝিনাইদহের মহেশপুরে সরিষা চাষ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন চাষিরা। তবে এখন কৃষি বিভাগের উদ্যোগে এলাকার কৃষকরা আবারও সরিষা চাষে মনোযোগী হয়েছেন।
এতে গত কয়েক বছরের তুলনায় এ বছর উপজেলাটিতে লক্ষ্যমাত্রার চেয়ে ৩ হেক্টর জমিতে চাষ বেড়েছে সরিষার। উচ্চফলন আর লাভের আশায় কৃষকদের মনে এখন আনন্দের জোয়ার। বিনা মূল্যে পাওয়া উচ্চফলনশীল জাতের সরিষা ফলনে কৃষকের মুখে প্রশান্তির হাসি।
উপজেলা কৃষি অফিস থেকে জানা গেছে, মহেশপুর উপজেলায় গত বছর ৮০০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছিল। এ বছর কৃষি বিভাগের উদ্যোগে সরিষা চাষে কৃষকরা দারুণ অনুপ্রাণিত হয়েছেন। ফলে এ বছর উপজেলায় সরিষার চাষ বেড়েছে। মহেশপুর উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। কৃষকদের উৎসাহিত করতে এবার উপজেলা কৃষি অফিস থেকে সরকারিভাবে কৃষককে বারি জাতের সরিষা বীজ বিনা মূল্যে দেয়া হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার বাম্পার ফলনের আশা করছেন কৃষকরা।
মোন্তাজ মন্ডল জানান, সরিষা চাষে খরচ কম লাভ বেশি। তাই প্রতি বছর তিনি দুই-তিন বিঘা জমিতে চাষ করেন। এবছর তিন একর জমিতে সরিষা চাষ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকলে এ বছর সরিষার ভালো ফলনের আশা করছেন তিনি।
কৃষক বকুল হোসেন ওআবু বকর জানান, সরিষা চাষে তেমন খরচ নেই। শুধু জমি চাষের পর বীজ ছিটিয়ে দিতে হয়। তারপর গাছ বড় হলে দিতে হয় সেচ। সার বা কীটনাশক তেমন একটা দিতে হয় না। এ কারণে সরিষা চাষে অনেক লাভ। এ ছাড়া এলাকার অনেক চাষি উচ্চফলনশীল জাতের সরিষা বীজ বিনা মূল্যে পেয়েছেন।
মহেশপুর উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান জানান, উপজেলায় এ বছর ৯৬০ হেক্টর জমিতে সরিষার চাষ হয়েছে। লক্ষমাত্রা ছিলো ৯৫৭ হেক্টর। গত বছরের তুলনায় এ বছর ১৬০ হেক্টর জমিতে বেশি সরিষার চাষ হয়েছে। কৃষি বিভাগের পক্ষ থেকে সার্বিক পরামর্শ দেয়া হচ্ছে। তাই কৃষকরা উৎসাহিত হয়ে সরিষার ব্যাপক চাষাবাদ করেছেন। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সরিষার ভালো আবাদের সম্ভাবনা রয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 11, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মহেশপুরের বাওড় লুট করে নেওয়ার হুমকি
Next Article হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

‎ সি,সি,এফ বলেছে সাংবাদিকরা চাঁদাবাজ, ওসব লেখায় কিছু হয় না, শ্যামাপ্রসাদ

By জন্মভূমি ডেস্ক 11 hours ago
সাতক্ষীরা

উপকূলের ‌ক্ষতিগ্রস্ত চিংড়ি চাষীরা ঝুঁকছেন কাঁকড়া চাষে

By Correspondent 13 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

জলবায়ু পরিবর্তনে চ্যালেঞ্জের মুখে উপকূলের মানুষ ,বাড়ছে বেকারত্ব

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবন ভ্রমণে আগ্রহ বাড়ছে পর্যটকদের

By জন্মভূমি ডেস্ক 1 day ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আজ রাতেই একটি ‘পুরো সভ্যতার মৃত্যু ঘটতে পারে’ : চরম হুঁশিয়ারি ট্রাম্পের

By Tanvir 1 day ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?