By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মহেশ্বরপাশায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর ভস্মীভূত, নি:স্ব ৭ পরিবার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > খুলনা > মহেশ্বরপাশায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর ভস্মীভূত, নি:স্ব ৭ পরিবার
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

মহেশ্বরপাশায় অগ্নিকাণ্ডে ৮টি ঘর ভস্মীভূত, নি:স্ব ৭ পরিবার

Last updated: 2023/05/07 at 12:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

খানজাহান আলী থানা প্রতিনিধি : নগরীর মহেশ্বপাশা শান্তিনগরের অগ্নিকান্ডের ঘটনায় আটটি টিনসেটের ঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে সাতটি অসহায় হতদরিদ্র পরিবার নি:স্ব হয়ে গেছে। গতকাল ৬ মে শনিবার ভোর পৌনে ৪টার দিকে শান্তিনগরের ভ্যান চালক  দরিদ্র মুজিবর রহমানের বাড়ীতে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে মুজিবর রহমানের দুটি ঘর সহ তার ৬টি ভাড়াটিয়ার টিনসেটের ঘর সম্পুর্ণ পুড়ে গেছে। খবর পেয়ে দৌলতপুর থানা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার আগেই সাতটি হতদরিদ্র পরিবারের ঘরের সকল মালামাল পুড়ে যায়। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রহস্থরা ক্ষতির পরিমান প্রায় ২৫/৩০ লক্ষ টাকা বলে ক্ষতিগ্রস্থ পরিবার গুলো দাবী করেছে।  অগ্নিকান্ডের ঘটনায় কৃষ্ণ নামের একজন শ্রমিক আহত হয়েছে এছাড়াও বিদ্যুৎ ও সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও ক্ষতিগ্রহস্থ হয়েছে বলে জানাগেছে। ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর দাবী সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলের  পৌছাতে না পারায় তারা দূরে গাড়ী রেখে পাইপের মাধ্যমে পানি নিয়ে কাজ করতে বেশ বেগ পেতে হয় তাদের। অগ্নিকান্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি,  খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক, স্বতন্ত্র মেয়রপ্রার্থী এস এম মুশফিকুর রহমান, ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগ নেতা শাহাদাৎ মিনা, কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন। জানাগেছে, দৌলতপুর থানাধিন মহেশ্বরপাশা শান্তিনগর এলাকার ভ্যান চালক দরিদ্র মুজিবর রহমানের ভাড়াটিয়ার টিনসেটের ঘরে ৬ মে শনিবার ভোর রাত ৪টার দিকে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। মুহুর্তের মধ্যে আগুন তার আরো পার্শবর্তি মুজিবর রহমানের আরো ৭টি ঘরে ছড়িয়ে পড়ে। প্রতিবেশিরা এবং মুজিবর রহমানের ভাড়াটিয়া ভিক্ষুক কাদের জানায়, ভোর রাতে কাদেরের ঘরে আগুন দেখে কাদেরের চিৎকার চেচামেচিতে প্রতিবেশিরা ছুটে এসে আগুন দাউদাউ করে জ্বলতে দেখে। ফায়ার সার্ভিসকে খবর দিয়ে প্রতিবেশিরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। খবর পেয়ে দৌলতপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌছে ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন। এরই মধ্যে মুজিবর রহমান নিজর ঘর এবং তার ভাড়াটিয়া কাঠের দোকানের শ্রমিক কৃষ্ণ, গৌতম, শ্রমিক বৃষ্টি, ভিক্ষুক  আব্দুল কাদের, শ্রমিক লিটন এবং সবুজের টিনের ঘরের আসবাপত্রসহ  সকল মালামাল পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকান্ডের ঘটনায় সিটি কর্পোরেশনের ওয়াসার পানির লাইন ও বিদ্যুৎ লাইন ক্ষতিগ্রস্থ হয়েছে। ্ক্ষতিগ্রস্থ হতদরিদ্র পরিবার গুলো দাবী করে তাদের পরনের কাপুড় ছাড়া কিছুই বের করতে পারিনি। তাদের দাবী সাতটি পরিবারের প্রায় ২৫ থেকে ৩০ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। প্রতিবেশিরা অভিযোগ করে বলেন, সড়কটি সরু হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ী ঘটনাস্থলে পৌছাতে না পারায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। অগ্নিকান্ডের খবর শুনে ্দুপুরে ঘটনাস্থলে ছুটে আসেন খুলনা ৩ আসনের সংসদ সদস্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান এমপি, এর আগে সকাল ১০টায় ঘটনাস্থল পরিদর্শন করেন খুলনা সিটি কর্পোরেশনের  মেয়র আলহাজ্জ তালুকদার আব্দুল খালেক। শ্রম প্রতিমন্ত্রী এবং সিটি মেয়র ক্ষতিগ্রস্থ পরিবারের সাথে কথা বলেন এবং তাদেরকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এর আগে অগ্নিকান্ডের খবর শুনে ঘটনাস্থলে আসেন সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র প্রার্থী  এস এম মুশফিকুর রহমান। তিনি ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলে তাদের খোজখবর নিয়ে তাৎক্ষনিক ভাবে ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০হাজার টাকা প্রদান করেন। এর আগে ফজরের নামাজের পরপরই ঘটনাস্থলে আসেন ১নং ওয়ার্ড কাউন্সিলর শেখ আব্দুর রাজ্জাক, সাবেক কাউন্সিলর মনিরুজ্জামান খান খোকন, সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড আ’লীগ নেতা শাহাদাৎ মিনা, কাউন্সিলর প্রার্থী আজিজুর রহমান স্বপন। ক্ষতিগ্রস্থ পরিবারকে শাহাদাৎ হোসেন মিনা নগদ ১০হাজার টাকা ও চাল,ডাউলসহ খাদ্য সামগ্রী প্রদান করেন এবং স্বতন্ত্র প্রার্থী আজিজুর রহমান স্বপন ও ক্ষতিগ্রস্থ পরিবারকে নগদ ১০ হাজার টাকা প্রদান করেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেন যোগিপোল ইউনিয়নের মহিলা মেম্বর শাহরা জলি খানম, খানজাহান আলী থানা জাতীয় পার্টির সভাপতি মো. জাহিদ শেখ।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 7, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article পাইকগাছায় প্রতিপক্ষের হামলায় আহত ১০ : গ্রেফতার ৭
Next Article দেশে বঙ্গবন্ধু সর্বপ্রথম ঋণদান কর্মসূচি চালু করেন: শ্রম প্রতিমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
সাতক্ষীরা

তালায় স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 36 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌জলবায়ু পরিবর্তন, প্রতিবন্ধিতা নিয়েই বড় হচ্ছে পিংকি

By জন্মভূমি ডেস্ক 12 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?