By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা
মাগুরা

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

Last updated: 2026/01/07 at 5:19 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাগুরা সদর উপজেলার ইছাখাদা বাজারে গরুচোর সন্দেহে মো. আকিদুল (৪০) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তবে নিহতের পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। বুধবার (৭ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে।
নিহত আকিদুল মাগুরা সদর উপজেলার পাকা কাঞ্চনপুর গ্রামের শহর আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোরে ইছাখাদা বাজার এলাকায় গরু চুরির সন্দেহে স্থানীয়রা আকিদুলকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে সকাল ৯টার দিকে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের স্ত্রী অজিফা খাতুন জানান, আকিদুল দীর্ঘ দিন প্রবাসে ছিলেন এবং মাত্র পাঁচ মাস আগে সাইপ্রাস থেকে দেশে ফেরেন। বর্তমানে তিনি ঢাকায় একটি সবজির আড়তে কাজ করতেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাতে তিনি ঢাকা থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। ভোর ৪টার দিকে ইছাখাদা বাজারে নেমে তিনি তার ছেলেকে ফোন করে সেখানে আসতে বলেন।
অজিফা খাতুন অভিযোগ করে বলেন, ‘মনিরুল নামের এক ব্যক্তি আমার স্বামীর ফোন থেকে কল করে জানায় যে আকিদুল গরু চুরি করেছে। তাকে ছেড়ে দেওয়ার বিনিময়ে দুই লাখ টাকা দাবি করা হয়। টাকা দিতে না পারায় ইছাখাদা পশ্চিমপাড়া এলাকায় একটি কাঁঠাল গাছের সঙ্গে বেঁধে মনিরুল, লিয়াকতসহ আরও কয়েকজন মিলে তাকে পিটিয়ে হত্যা করে।’
তিনি আরও দাবি করেন, তার স্বামী কোনোভাবেই চুরির সঙ্গে জড়িত ছিলেন না। পূর্বশত্রুতা ও চাঁদাবাজির জেরে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সুমাইয়া আফরিন জানান, সকাল ৯টার দিকে আকিদুলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার মাথার চুল কেটে নেওয়া হয়েছে এবং পা ভাঙা ছিল বলে ধারণা করা হচ্ছে। অতিরিক্ত রক্তক্ষরণই মৃত্যুর কারণ হতে পারে।
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘আঠারোখাদা ইউনিয়নের মালন্দ গ্রাম থেকে একটি গরু চুরি করে পালানোর সময় স্থানীয়রা তাকে ধাওয়া দিয়ে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।’
তিনি আরও জানান, একটি গরু বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছে। ঘটনার তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জন্মভূমি ডেস্ক January 7, 2026
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দুদকের মামলায় গ্রেপ্তার জিয়াউল আহসান, কারাগারে প্রেরণ
Next Article ড. রেজা কিবরিয়াকে শোকজ
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

মাগুরা

১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 1 month ago
মাগুরা

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

By জন্মভূমি ডেস্ক 2 months ago
মাগুরা

আসামিদের দেশে এনে দ্রুত রায় কার্যকর করা হবে: প্রেস সচিব

By জন্মভূমি ডেস্ক 3 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?