By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মাগুরা > মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে
মাগুরা

মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় ১৭ মে

Last updated: 2025/05/13 at 1:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 10 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলার রায় আগামী ১৭ মে ঘোষণা করবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। মঙ্গলবার (১৩ মে) বেলা ১১টার দিকে যুক্তিতর্ক উপস্থাপন শেষে ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান এ রায়ের দিন ধার্য করেন।
এর আগে, সোমবার (১২ মে) সকাল ১০টা থেকে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শুরু হয় এবং প্রথম দফায় দুপুর ১২টা পর্যন্ত চলে। যুক্তিতর্ক সম্পূর্ণ না হওয়ায় পরদিন মঙ্গলবার পুনরায় তা উপস্থাপনের দিন ধার্য করা হয়।
মামলায় রাষ্ট্র ও আসামিপক্ষের আইনজীবীরা বিচারকের সামনে তথ্য-প্রমাণ ও সাক্ষ্য বিশ্লেষণ করে নিজেদের যুক্তি তুলে ধরেন।
রাষ্ট্রপক্ষের প্রধান আইনজীবী অ্যাডভোকেট মনিরুল ইসলাম মকুল জানান, মামলার মোট ২৯ জন সাক্ষীর মধ্যে ১৬ জন ছিলেন বিভিন্ন আলামত জব্দের সাক্ষী। এদের মধ্যে ১২ জন জব্দকৃত আলামতের সত্যতা আদালতে প্রমাণ করেছেন। মামলায় তিনটি মেডিকেল সার্টিফিকেট উপস্থাপন করা হয়, যার প্রত্যেকটিতে স্বাক্ষরকারী পাঁচজন চিকিৎসক সাক্ষ্য দিয়ে তাদের রিপোর্ট ও স্বাক্ষর আদালতে স্বীকার করেন।
তিনি বলেন, ‘উপস্থাপিত সাক্ষ্য ও প্রমাণের ভিত্তিতে স্পষ্টভাবে প্রমাণিত হয়েছে, প্রধান আসামি হিটু শেখ ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধিত ২০০৩) এর ৯(২) ধারায় দোষী। রাষ্ট্রপক্ষ আদালতে সন্দেহাতীতভাবে তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে।’
ঘটনার পটভূমিতে জানা যায়, ২০২৪ সালের ৬ মার্চ মাগুরা সদর উপজেলার নিজনান্দুয়ালী গ্রামে বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয় ৮ বছরের শিশু আছিয়া। ধর্ষণের পর শিশুটিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) স্থানান্তর করা হয়, যেখানে ১৩ মার্চ সে মৃত্যুবরণ করে।
এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদে রাস্তায় নেমে আসে। স্থানীয় আইনজীবীরা ঘটনার প্রতিবাদ জানিয়ে আসামিদের কোনো ধরনের আইনি সহায়তা না দেওয়ার ঘোষণাও দেন।
মামলার মূল আসামি হিটু শেখ ১৫ মার্চ আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন, যেখানে তিনি ধর্ষণ ও হত্যাচেষ্টার দায় স্বীকার করেন। তবে মামলার তদন্ত কর্মকর্তা মাগুরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আলাউদ্দিন গত ১৩ এপ্রিল আদালতে চার আসামির বিরুদ্ধেই অভিযোগ এনে তদন্ত প্রতিবেদন (চার্জশিট) জমা দেন।
চার্জশিটে হিটু শেখকে ধর্ষণ ও হত্যার মূল আসামি হিসেবে উল্লেখ করা হয়। বাকি তিন আসামি—শিশুর বোনের জামাই সজিব শেখ, তার ভাই রাতুল শেখ এবং বোনের শাশুড়ি জাহেদা বেগমকে সহযোগিতা, ভয়ভীতি প্রদর্শন ও তথ্য গোপনের অভিযোগে অভিযুক্ত করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 13, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সুন্দরবন থেকে উদ্ধার ৭৫ জনকে পরিবারের কাছে হস্তান্তর: ৩ ভারতীয় জেলহাজতে
Next Article নিবন্ধন নিয়ে জামায়াতের আপিল শুনানি বুধবার পর্যন্ত মুলতবি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরার মিঠাপানির শুঁটকি রপ্তানি হচ্ছে ভারতে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

আফগানিস্তানে পাকিস্তানের ‘অপারেশন গজব লিল-হক’, নিহত ২৭৪

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানে হামলার প্রস্তুতি, ইসরায়েল উপকূলে বিশ্বের বৃহত্তম রণতরী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

মাগুরা

১২ তারিখের নির্বাচন জাতির টার্নিং পয়েন্ট : শফিকুর রহমান

By জন্মভূমি ডেস্ক 1 month ago
মাগুরা

মাগুরায় গরুচোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

By জন্মভূমি ডেস্ক 2 months ago
মাগুরা

আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম

By জন্মভূমি ডেস্ক 2 months ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?