By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরের আওয়ামীলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরের আওয়ামীলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরের আওয়ামীলীগ কর্মীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

Last updated: 2025/02/01 at 9:21 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রিপন চন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের ডাসার উপজেলায় হাত-পা বাঁধা অবস্থায় আজিজ হাওলাদার (৬২) নামে আওয়ামীলীগের এক কর্মীর লাশ উদ্ধার করছে পুলিশ।
শনিবার (১ ফেব্রুয়ারী) সকালে উপজেলার ডাসার ইউনিয়নের ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত-আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে। সে আওয়ামীলীগের একজন তৃণমূল কর্মী ছিলেন। আওয়ামীলীগের বিভিন্ন রাজনৈতিক সভা সমাবেশে তাকে নিয়মিত দেখা যেত বলে জানিয়েছেন স্থানীয়রা।

পুলিশ, স্থানীয় ও স্বজনদের কাছ থেকে জানা গেছে, মো. আজিজ হাওলাদার ডাসার উপজেলা সদরের কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করতেন। পাশাপাশি তিনি এলাকার বিভিন্ন মানুষের কাছে টাকা বিনিয়োগ করে সুদের কারবার করতেন। প্রতিদিনের মতন শুক্রবার বিকেলে চায়ের দোকান খুলে পরিচালনা করেন। কিন্তু রাত ১০ পরে দোকান বন্ধ করে রাতে বাড়ি ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ি থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা গামছা দিয়ে বাঁধা লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশে পাশের লোকজন ছুটে আসেন। পরে পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ মো. আজিজ হাওলাদারের ডাসার কাঁঠালতলা বাজারের দোকানে একাধিক স্টাম্প ও অনেকের নাম ও টাকার অংক লিখিত রেজিস্ট্রি খাতা উদ্ধার করেন। নিহতের স্বজনরা জানান মো. আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের টাকার লেনদেন করতেন। এবং আওয়ামীলীগের একনিষ্ট কর্মী ও সমর্থক ছিলেন। তবে স্বজনের দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

আজিজ হাওলাদার জীবিত থাকাকালে ফেসবুকে দেওয়া পুরনো এক ভিডিও সাক্ষাতকারে তাকে বঙ্গবন্ধু ও আওয়ামীলীগের প্রতি তার অগাধ বিশ^াসের কথা বলেন। তিনি ভিডিওতে বলেন, ‘আমি বঙ্গবন্ধু ও আওয়ামীলীগকে ভালোবাসি। কোন কিছু পাওয়ার আশায় ভালবাসি না। কোন স্বার্থর জন্য ভালোবাসি না। ছোটবেলায় দেশ স্বাধীনের পরে শেখ সাবকে আমি নিজে দেখেছি। তারপর থেকেই আমি তাকে ভালোবাসি।’

নিহতের বড় ভাই মো. আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মম ভাবে মারছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। আমার ভাই আওয়ামীলীগের সমর্থক ছিল। তবে তাকে কী কারণে কারা খুন করেছে আমরা তা এখন বুঝতে পারছি না।’
ডাসার উপজেলার স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক কমিটির সদস্য আরিফউজ্জামান এক ফেসবুক স্ট্যাটাসে বলেন, ‘আওয়ামীলীগের তৃণমূল পর্যায়ের এমন ত্যাগী কর্মীকে গামছা পেঁচিয়ে নির্মম ভাবে হত্যা যারা করেছে তাদেরকে বিচারের দাবী করছি।’-এসময় ফেসবুকে নিহত আজিজ হাওলাদারের একটি ভিডিও সাক্ষাতকারও তিনি পোষ্ট করেন। যেখানে আওয়ামীলীগ ও বঙ্গবন্ধুকে নিঃশ^ার্থ ভাবে ভালোবাসার কথা জানিয়েছিলেন নিহত আজিজ হাওলাদার।’
এই ব্যাপারে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহম্মদ আব্দুল বারিক বলেন, আমরা সংবাদ পেয়ে ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মো. আজিজ হাওলাদারের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করি। লাশের সুরতহাল শেষে মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার সাথে যারাই জড়িত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কী কারণে তাকে হত্যা করা হয়েছে, আমরা বিষয়টি নিয়ে তদন্ত করছি। এই বিষয়ে শনিবার সন্ধ্যা পর্যন্ত থাকায় কোন মামলা হয়নি। তবে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 1, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় স্কুলের পরিচালকের বাড়ীতে প্রতিবন্ধীর রহস্যজনক মৃত্যু
Next Article শারীরিক-মানসিক ঝুঁকিতে উপকূলের নারীরা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দক্ষিণ-পশ্চিম সীমান্তে চোরাচালান রোধে বিজিবির তৎপরতা জোরদার

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

দশমিনায় বৈশাখ উপলক্ষ্যে চলছে পলো দিয়ে মাছ ধরা উৎসব

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
বরিশাল

দশমিনায় গ্রীম্মকালীন তরমুজের বাম্পার ফলন

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

‘জুলাই আন্দোলনে সশস্ত্র বাহিনীর ভূমিকা জনগণকে আশান্বিত করেছে’

By Nayon Islam 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?