By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরের রাজৈরের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরের রাজৈরের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই
বরিশাল

মাদারীপুরের রাজৈরের তিনটি দোকান আগুনে পুড়ে ছাই

Last updated: 2025/11/18 at 4:08 PM
জন্মভূমি ডেস্ক 3 months ago
Share
SHARE

কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম লাউসারে সোমবার দিবাগত রাত ১ টার সময় তিনটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ১৪ লাখ টাকা বলে জানিয়েছে ক্ষতিগ্রস্ত পরিবার। মশার কয়েলের আগুন থেকে সূত্রপাত হয়ে থেকে এই আগুন ছড়িয়ে পড়ে বলে জানিয়েছেন স্থানীয়রা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার আমগ্রাম লাউসার গ্রামে গত রাত ১ টার দিকে একটি দোকান থেকে আগুন পাশের আরো দুইটি দোকানে দ্রুত ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা পাশ্ববর্তী বিল বাঘিয়ার মাছ ধরার জেলেরা দেখতে পেয়ে দ্রুতগতিতে তারা দোকানগুলোর কাছে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় এলাকাবাসী ও জেলেদের আগুন নিয়ন্ত্রণ আনতে প্রায় দুই ঘন্টা সময় লাগে। প্রাথমিক ভাবে তাদের ধারণা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে।
ভুক্তভোগী কাপড় ব্যবসায়ী সুভাষ হালদার জানান, আমার একমাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান। এই দোকানের আয় দিয়ে আমাদের পুরো সংসার চলে। তা পুড়ে ছাই হয়ে গেল। দোকানের ক্যাশে থাকা ৮৫ হাজার টাকা, ১ টি সোনার চেন, ১ টি আংটি, ১ জোড়া কানের দুল, ৩ লাখ টাকার সিট কাপড়, থ্রিপিচ, শাড়ি কাপড়সহ মোট ৬ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা অসহায়। আমাদের বেঁচে থাকার উপায় নেই। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই।
অপর এক কাপড় ব্যবসায়ী ভুক্তভোগী সমর হালদারের মা রিতা হালদার জানান, আমারও এক মাত্র আয়ের উৎস এই কাপড়ের দোকান টুকু। তা পুড়ে ছাই হয়ে গেল। আমরা এখন কি ভাবে বাঁচব। আমার সব শেষ হয়ে গেল। আমার দোকানে ছিল ৩ টি সেলাই মেশিন, শাড়ি, সিট কাপড়, থ্রিপিচ সব পুড়ে শেষ হয়ে যায়। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই। তা না হলে আমরা আর ঘুরে দাঁড়াতে পারব না।
আরেক ভুক্তভোগী মুদি দোকানদার মনিমোহন মোড়লের ছেলে মঙ্গল মোড়ল জানান, আমাদের এক মাত্র আয়ের পথ এই মুদি দোকান টুকু তা পুড়ে ছাই হয়ে গেল। আমাদের দোকানে ৩- ৪ লাখ টাকার চাল, ডাল, তেলসহ বিভিন্ন মুদি পণ্য ছিল তা পুড়ে ছাই হয়ে গেল। আমরা সরকারের কাছে আর্থিক সাহায্য চাই। যাতে করে পুনরায় দোকান দিয়ে বাঁচতে পারি।
প্রতিবেশি লিটু হালদার জানান, আগুন লাগে রাত ১ টার সময়, আগুন দেখে পার্শ্ববর্তী বাঘিয়ার বিলের মাছ ধরার জেলারা ও আমরা ছুটে যাই আগুন নিভানোর জন্য। আগুন নিয়ন্ত্রণে আনতে রাত ২ টা লেগে যায়। তিনটি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৩ টি দোকান মালিকের প্রায় ১৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। আমি ক্ষতি গ্রস্থ ভুক্তভোগীদের জন্য সরকারের কাছে,সাহায্য কামনা করছি।
এই বিষয়ে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ হোসেন খান জানিয়েছেন, ‘আগুনের ঘটনাটি দুঃখজনক। আমরা খবর পাওয়ার আগেই এলাকাবাসী মিলে আগুন নিভিয়ে ফেলে।’

জন্মভূমি ডেস্ক November 18, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article জীবননগরে পূর্বাশা পরিবহনে ডাকাতি, নগদ অর্থ ও মালামাল লুট
Next Article সুন্দরবনে মাছ ধরতে গিয়ে জেলের মৃত্যু
আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 30 minutes ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?