By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুরে কৃষকের জমিতে সরকারি পেয়াজের বীজ গজায়নি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে কৃষকের জমিতে সরকারি পেয়াজের বীজ গজায়নি
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে কৃষকের জমিতে সরকারি পেয়াজের বীজ গজায়নি

Last updated: 2025/01/19 at 1:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নের বলাইকান্দি গ্রামের কৃষক বাচ্চু হোসেন। ৩৩ শতাংশ জমিতে রোপন করেছিলেন সরকারি ভাবে দেওয়া এক কেজি পেয়াজের দানা। সরকারিভাবে বিনামূল্যে পেয়াজের বীজ পেলেও চাষাবাদ করতে খরচ হয়েছে আরো ৪০ হাজার টাকা। কিন্তু দুই মাসের মাথায় বীজ থেকে কলির বদলে গজিয়েছে জমিতে ঘাস ও আগাছ। তাই বাধ্য হয়ে লোকসানের বোঝা মাথায় নিয়ে নতুন করে চাষাবাদ করতে শুরু করেছেন তিনি। পেয়াজ চাষী বাচ্চু হোসেন বলেন, ‘সরকারি ভাবে যখন কৃষি অফিসের স্যারেরা পেয়াজের দানা আমাকে দেয়। তখন আমি বার বার তাদের বলেছিলাম, পেয়াজের দানা ভাল হবে কি না? স্যারেরা বলেছিল তখন, পেয়াজের দানা খুব ভাল হবে। ফলনও ভাল হবে। তাদের কথায় বিশ^াস করে আমি সরকারি ভাবে দেওয়া এক কেজি পেয়াজের দানা আমি রোপন করেছি। কিন্তু দুই মাস হয়ে আসলেও আমার জমিতে কোন পেয়াজের কলি গজায়নি। গজিয়েছে ঘাস ও আগাছা। এখন নতুন করে বদলা কামলা দিয়ে জমি পরিস্কার করছি। সরকারের কাছে আমার ক্ষতিপূরণ চাই। পেয়াজের জন্য যে ৪০ হাজার খরচ করেছি। তার ক্ষতিপূরণ চাই।
একই গ্রামের আরেক পেয়াজ চাষী মোশারফ বেপারী। তিনি বলেন, ‘আমি বিশ শতাংশ জমিতে সরকারি পেয়াজের বীজ রোপন করেছিলাম। কিন্তু পুরা জমিই এখন ঘাসে ভরা। আমার জমিটি চকের মধ্যে খানে থাকায় অন্যর জমির উপর দিয়ে কোন ট্রাক্টর নিয়ে নতুন করে যে চাষাবাদ করব, সেই পরিস্থিতিও নেই। এই বছর আমার জমিটা ফসল বিহিন কেটে গেল। আমি ধার দেনা করে পেয়াজের চাষাবাদ করেছিলাম। এখন দেনা পরিশোধ করবো কিভাবে সেই চিন্তায় ঘুম আসে না।
এওজ গ্রামের আরেক পেয়াজ চাষী মতিউর সরদার অসকরনী বলেন,‘ আমি ৪০ থেকে ৫০ টাকা খরচ করে কয়েক দফা জমি চাষ করে সরকারি পেয়াজের দানা রোপন করেছিলাম। আমার পুরা টাকাই পানিতে চলে গেছে। একটি দানাও গজায়নি। পুরা জমি খালি পড়ে আছে। সেখানে এতদিন ছিল জঙ্গল। গত সপ্তাহে জমিতে নতুন বদলা নিয়ে পরিস্কার করেছি। এখন নতুন কোন ফসল চাষাবাদ করা যায় কি না সে চেষ্টা করছি। কিন্তু সরকারি পেয়াজের দানা রোপন এমন লোকসান গুনতে হবে, আগে বুঝতে পারলে কোনদিন সরকারি পেয়াজের দানা চাষ করতাম না। আমি সরকারের দাবী করছি, আমার যে ক্ষতি হইছে সেই ক্ষতিপূরণ সরকার আমাকে যেন দেয়। তাতে আমি লোকসনা কিছুটা কাটিয়ে উঠতে পারব। – মাদারীপুর জেলার ৫ টি উপজেলার পেয়াজ চাষীদের একই ধরনের কথা।
মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে জানা গেছে, গেল নভেম্বরে ঠিকাদারি প্রতিষ্ঠান ও কন্ট্রাক গ্রোস কৃষকদের মাধ্যমে কেনা হয় ৭ কোটি টাকার বারি-১, বারি-৪ ও তাহেরপুরী পেয়াজের বীজ। যা বৃহত্তর ফরিদপুরের ৫ জেলার ১০৮২০ জন চাষির মাঝে দেয়া হয় বিনামূল্যে। এর মধ্যে মাদারীপুর জেলার ৬’শ কৃষককে দেওয়া এই বীজ। কিন্তু দুইমাস পেরিয়ে গেলেও পেয়াজের কলি নয়, জমিতে গজিয়েছে ঘাস আর লতাপাতা। চাষিদের অভিযোগ, ঠিকাদারের মাধ্যমে নিন্মমানের বীজ সংগ্রহ করে বিতরণ করায় এমন অবস্থার সৃষ্টি হয়েছে। আরো অভিযোগ রয়েছে, স্থানীয় কয়েকজন কন্ট্রাক গ্রোস চাষী ও বিএডিসির কর্মকর্তাদের যোগসাজশে কোন ধরনের ল্যাব টেষ্ট ছাড়াই পেয়াজের নিম্ন মানের বীজ সরবরাহ করা হয়। এরজন্য মূলত বীজ গজায়নি।
ফরিদপুর অঞ্চলের কন্ট্রাক গ্রোস কৃষক নূরে আলম বলেন, ‘কন্ট্রাক গ্রোস পেয়াজের বীজের বিষয়ে আমি কিছু জানি না। সব কিছু জানে স্যারেরা। তারাই ভাল বলতে পারবে কিভাবে বীজ সংগ্রহ করা হয়েছে।’
এই বিষয়ে মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সন্তোষ চন্দ্র চন্দ বলেন, ‘বাংলা কৃষি উন্নয়ন কর্পোরেশনের পক্ষ থেকে যে পেয়াজের দানা দেওয়া হয়েছিল, তা আমরা ৬ শতাধিক কৃষকদের মধ্যে বিনামূল্যে প্রদান করি। কিন্তু পরবর্তীতে দেখা গেছে, ৫২৭ জন কৃষকের জমিতে কোন পেয়াজ গজায়নি। পরবর্তীতে প্রণোদনা হিসেবে আমাদের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে আধা কেজি করে ৫২৭ জন কৃষককে বিনামূল্যে পেয়াজ দানা প্রদান করি। তবে কেন বিএডিসি’র বীজ কৃষকের জমিতে গজায়নি, সেটি বিএডিসি কর্তৃপক্ষ ভাল বলতে পারবে। আমরা শুধু তাদের বীজ এনে কৃষকদের প্রদান করেছি।
এরইমধ্যে ঘটনা তদন্তে কমিটি গঠন করেছে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের প্রধান কার্যলয়। তবে নিম্নমানের বীজ প্রদানের বিষয়ে ফরিদপুর অঞ্চলের বিএডিসি’র সহকারী পরিচালক সায়েম মল্লিক দায়সারা উত্তর দিয়ে বলেন, ঢাকা থেকে আমাদের যে বীজ সরবরা করা হয়েছে আমরা সেই বীজ কৃষকদের প্রদানের জন্য বিভিন্ন জেলায় পাঠিয়েছি। কেন গজায়নি এটা ভাল বলতে পারবে ঢাকার প্রধান কার্যালয়।
তবে উন্নত মানের বীজ সংগ্রহ করা হয়েছে দাবী করে বীজ সরবরাহকারী ঠিকাদারী প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজের প্রধান রফিকুল ইসলাম মুক্তা বলেন, আমরা যখন বীজ সংগ্রহ করি তখন আমাদের কাছ থেকে বিএডিসি’র কর্মকর্তা বীজের স্যাম্পল সংগ্রহ করে ল্যাব টেষ্টে পাঠান। পরবর্তীতে ল্যাব টেষ্টে আমাদের বীজ ভাল এই রকম সনদ প্রদান করেন বিএডিসির কর্মকর্তারা। পরবর্তীতে আমরা সরকারকে বীজ সরবরাহ করি। এখন বীজ থেকে কেন চারা গজায়নি এটা ভাল বলতে পারবে বিএডিসির কর্মকর্তারা।
মাদারীপুর অর্থনীতি সমিতির সভাপতি রিপনচন্দ্র মল্লিক বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠান গোল্ডেন এন্টারপ্রাইজ ও স্থানীয় কন্ট্রাক গ্রোস কৃষকের নামের মাধ্যমে ৭ কোটি ২০ লাখ টাকায় কেনা হয় বারি-১, বারি-০৪ ও তাহেরপুরি জাতের এই পেয়াজের বীজ। ফলন না হওয়ায় লোকসানের মুখে মাদারীপুরের চাষিরা। এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণের দাবী করছি। সেই সাথে যারা এই প্রকল্পের অর্থ খরচের অপব্যবহার করেছে তাদেও বিচার দাবী করছি।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 19, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাতক্ষীরায় চিংড়ি ছেড়ে কাঁকড়া চাষে ঝুঁকেছেন চাষিরা
Next Article বসুন্দিয়া মোড় বাজার কমিটি নির্বাচন ২৫ জানুয়ারি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

- Advertisement -
Ad imageAd image
আরো পড়ুন
আন্তর্জাতিক

রাশিয়ার হুমকি না থাকলে আরামে পেট বড় করতে পারবেন হাঙ্গেরির প্রধানমন্ত্রী: জেলেনস্কি

By Staff Reporter 43 minutes ago
আন্তর্জাতিক

নাইজেরিয়ার তিন গ্রামে অস্ত্রধারীদের তাণ্ডব, গুলিতে ৩২ জন নিহত

By Staff Reporter 47 minutes ago
আন্তর্জাতিক

রাশিয়ার বিরোধী দলের নেতাকে বিষপ্রয়োগে হত্যা করা হয়েছে

By Staff Reporter 50 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সাতক্ষীরা ‌ উপকূলে ‌জলবায়ু পরিবর্তনে বসবাসের ঠাঁই নাই সকিনা সহ শত পরিবারের

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় কট্টরপন্থি বিএনপি-জামায়াত সমর্থকদের মুখে হাসি নেই

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মন্ত্রিপরিষদ সচিবের দায়িত্বে এম সিরাজ উদ্দিন মিয়া

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?