By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে খাল ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ, ভোগান্তি পৌরবাসী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে খাল ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ, ভোগান্তি পৌরবাসী
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে খাল ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ, ভোগান্তি পৌরবাসী

Last updated: 2025/02/05 at 1:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুর পৌর শহরের ‘ভুঁইয়ার মাঠ’ খালটি গত কয়েক বছর ধরে ময়লা আবর্জনা ফেলা ও কচুরীপানায় ভরাট হওয়ায় পানি চলাচল বন্ধ হয়ে গেছে। ফলে বৃষ্টির মৌসুমে জলাবদ্ধতায় তৈরী হয়। এতে চরম ভোগান্তি পড়েন পৌরবাসী। স্থানীয়রা মনে করছেন, এই শীত মৌসুম থাকতেই খালটি খনন করে বর্ষার মৌসুমে নির্বিঘ্নে পানি চলাচল করার ব্যবস্থা করা হলে জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি মশার উৎপাদনের হাত থেকেও রক্ষা পাবেন তারা।
সরেজমিনে গিয়ে দেখা গেছে, মাদারীপুর পৌর শহরের ২ নং ওয়ার্ডের আমিরাবাদ এলাকার বলরামদেব মন্দির থেকে একটু উত্তরে অবস্থিত আমিরাবাদ জামে মসজিদ ভবনের নিচ থেকে উত্তর পাশে এবং শামসুননাহার উচ্চ বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশে অবস্থিত ‘ভূইয়ার মাঠ’ এর ভেতর দিয়ে প্রায় ৮’শ ফুট দৈর্ঘ্যের ছোট একটি খাল রয়েছে। খালটির পাশ দিয়ে গড়ে উঠেছে মাদারীপুরের বেশ কিছু ফার্নিচার কারখানা। এই কারখানার বর্জ্য খালের ফেলার কারণে পুরো খালটির নাব্যতা কমে গেছে। ভরাট হয়ে গেছে খালের বিভিন্ন স্থান। এতে খালের গভীরতা আগের মতন না থাকায় সারাবছর এই খাল দিয়ে পানি প্রবাহ বন্ধ থাকে। তবে বর্ষা মৌসুম এলে চারপাশের পানি এসে এই খালে পড়ায় পুরো খালটির পানি চারপাশে ছড়িয়ে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি করে। এতে এই এলাকায় বসবাস করা মানুষেরা পড়েছেন চরম ভোগান্তিতে। খালের বিভিন্ন স্থানে পানি জমে থাকায় সারা বছরই এডিশ মশার লার্ভা থেকে মশার উৎপাদন বৃদ্ধি পেতেই থাকে। এতে এলাকার মানুষেরা স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েন। তাই স্থানীয়রা কর্তৃপক্ষের কাছে এই খালটি নতুন করে খনন করে সারা বছরই পানি চলাচলের ব্যবস্থার দাবী করছেন।
স্থানীয় বাসিন্দা সাগর হোসেন বলেন, ‘আমিরাবাদ মসজিদ থেকে উত্তর দিকে বয়ে যাওয়া খালটির পাশে অনেকগুলো ফার্ণিচারের কারাখানা তৈরী হয়েছে। এতের কাঠের গুড়িগুলো এই খালে নিয়মিত ফেলার কারণে খালের এক পাশের মুখ ভরাট হয়ে গেছে। এখন আর খালে পানি চলাচল করে না। এই খালটি বেশি বড় নয়। সর্বোচ্চ ৮/৯’শ ফুট হতে পারে। এই খালটি যদি কর্তৃপক্ষ নতুন করে খনন করে দুই পাড় বেঁধে দেয়। তাহলে সারাবছরই এই খালের পানি প্রবাহ থাকবে। এতে স্থানীয় বাসিন্দারা তাদের বাড়ি ঘরের ব্যবহৃত ময়লা পানিও ফেলতে পারবে। নাগরিক জীবন যাপনে আসবে ইতিবাচক পরিবর্তন।’
আরেক বাসিন্দা অসীম দাস বলেন, ‘এই খালটি দিয়ে তো আগে দেখতাম সারা বছরই পানি নামত। এখন তো পানি বের হওয়ার সিস্টেম নেই। তাছাড়া পানি বের না হওয়ার কারণে সারা বছরই এই খালে এডিশ মশার লার্ভা থাকে। এতে এই এলাকায় ডেঙ্গু রোগীর সংখ্যা বর্ষার সময়ে বেড়ে যায়। অনেকেই শুনেছি মশার কামড়ে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছে। তাই এই ‘ভূইয়ার মাঠ’ খালটি খনন করা জরুরী।
এদিকে নজরুল ইসলাম নামের স্থানীয় এক মুরুব্বি বলেন, ‘আগে দলীয় সরকার ক্ষমতায় ছিল। তখন তো খাল খনন করতে গেলেই বাঁধা আসত। এখন তো অন্তবর্তীকালীন ইউনুস সরকার। এখন তো কর্তৃপক্ষের খাল খনন ও উদ্ধার কার্যক্রম করা খুব সহজ। এখন যদি এসব খাল উদ্ধার ও পুনঃখনন করা না হয়। তাহলে আর কোনদিনই করা সম্ভব হবে না।Ñশুধু এরাই নয়। কর্তৃপক্ষের কাছে এই খালটি খনন ও উদ্ধার নিয়ে অনেক মানুষ দাবী জানিয়েছেন।
এই বিষয়ে মাদারীপুর উন্নয়ন সংগ্রাম পরিষদের সভাপতি এডভোকেট মাসুদ পারভেজ বলেন, ‘আমিরাবাদ এলাকার শামসুননাহার বালিকা বিদ্যালয়ের পূর্ব পাশের ‘ভূইয়া মাঠ’ খালটিতে এখন আগের মতন নাব্যতা নেই। ফলে পানি চলাচল বন্ধ হয়ে গেছে। এখন এই খালটি নতুন করে খনন করে দুই পাশে খনন করা মাটি ভালো করে পাড় বেঁধে দিলে খাল দিয়ে সারা বছরই পানি চলাচল করতে পারবে। এতে স্থানীয় বাসিন্দারা খালটি ব্যবহার করে যেমন নাগরিক সুবিধা পাবে। তেমনই জলাবদ্ধতার দুর্ভোগ থেকেও মুক্তি পাবে। মশার উৎপাদনও বন্ধ হবে। তাই খালটি জরুরি ভিত্তিতে খনন করে খালের প্রাণ ফিরিয়ে আনার দাবী করছি।’
আমিরাবাদ ‘ভূইয়ার মাঠ’ খাল উদ্ধার ও খনন কার্যক্রম বিষয়ে মাদারীপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা খন্দকার আবু আহমদ ফিরোজ ইলিয়াস বলেন, ‘খালটি ইতোমধ্যে আমরা দেখে এসেছি। খালটি দিয়ে যাতে সারা বছর পানি প্রবাহ থাকে। এবং পৌরবাসী খালটির সুফল পেতে পারে সেই ধরনের উদ্যোগ আমরা খুব শীঘ্রই গ্রহণ করব।’

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বৈষম্য বিরোধী যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত
Next Article কালিয়ায় জেলা বিএনপি নেতা আশরাফুল হক এর মৃত্যুবার্ষিকী পালিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
শর্ট নিউজ

খুলনায় ২৪ ঘণ্টায় হামের উপ সর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
শর্ট নিউজ

আরব সাগর থেকে বাংলাদেশিসহ ১৮ নাব িককে উদ্ধার পাকিস্তানের নৌবাহিনীর

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনাঞ্চলে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ, ফিরে যাচ্ছে শারজায়

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

হামের উপসর্গ নিয়ে রাজশাহী মেডিকেলে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে ৫০

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?