By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে ঘরবাড়ি লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে ঘরবাড়ি লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন
বরিশাল

মাদারীপুরে ঘরবাড়ি লুটপাটের অভিযোগে সংবাদ সম্মেলন

Last updated: 2024/11/19 at 1:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

মাদারীপুর অফিস : মাদারীপুরে অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিন হত্যা মামলায় আইনজীবির মাধ্যমে আদালতে আইনী সহয়তা না পাওয়ার অভিযোগ করেছেন আসামী পক্ষের লোকজন। মঙ্গলবার সকালে মাদারীপুরে নতুন শহর এলাকার একটি সাংবাদিক অফিসে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি জানানো হয়।
সংবাদ সম্মেলনে হত্যা মামলার প্রধান আসামী ফারুক মাতুব্বরের স্ত্রী মোছা. আরফিন অভিযোগ করে বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের বাসিন্দা অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদিনকে তাঁতিবাড়ি এলাকায় ব্যাপক মারধর করে সন্ত্রাসীরা। পরে চিকিৎসাধীন অবস্থায় গত ৯ সেপ্টেম্বর ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এই ঘটনায় নিহতের স্ত্রী মোছা. মায়া আক্তার বাদী হয়ে ১২ সেপ্টেম্বর মাদারীপুর সদর মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় মোছা. আরফিনের স্বামী, মোস্তফাপুর বীর মুক্তিযোদ্ধা শাজাহান খান কলেজের অধ্যক্ষ ফারুক মাতুব্বরকে ১নং আসামী করা হয়। পরে পুলিশ তাকে গ্রেফতার করলে আদালতের মাধ্যমে ফারুক মাতুব্বর এখন কারাগারে আছেন। নিহত অ্যাডভোকেট সরদার জয়নাল আবেদন, মাদারীপুর আইনজীবি সমিতির সদস্য হওয়ায় মাদারীপুর আদালতে আসামীর পক্ষে কোন আইনজীবি মামলা পরিচালনার দায়িত্ব নিচ্ছেন না। এতে আইনী সহায়তা না পাওয়ায় মানবিধকার লঙ্ঘন হচ্ছে বলে অভিযোগ করেন আসামীপক্ষের লোকজন।
সংবাদ সম্মেলনে আরো অভিযোগ করা হয়, হত্যা মামলাকে কেন্দ্র করে বাদীপক্ষের লোকজনের আসামীদের বাড়িঘরে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর ও লুটপাট চালায়। বাড়ির লোকজন হত্যা মামলার আসামী হওয়ায় এলাকাছাড়া। এতে নিরাপত্তাহীনতায় আসামীপক্ষের লোকজন। এক্ষেত্রে প্রশাসনের হস্তক্ষেপ কামনার পাশাপাশি এই মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায় বিচার কামনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ফারুক মাতুব্বরের মা ইজ্জাতুন নেছা, ছোটভাই শাহজালাল মাতুব্বর, বোন শাহানুর বেগম, ফেরদৌসি আক্তারসহ অনেকেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট November 19, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article আদানির সঙ্গে চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ
Next Article ১, ২ ও ৫ টাকার কয়েন নিয়ে নতুন নির্দেশনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বরিশাল

কালকিনিতে আগুনে মুরগীর খামার ও ফলের বাগান পুড়ে ছাই

By জন্মভূমি ডেস্ক 2 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তেরপলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 3 days ago
বরিশাল

দশমিনায় ফুলে ফুলে রঙিন বসন্তের পলাশ ও শিমুল গাছ

By জন্মভূমি ডেস্ক 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?