By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুরে জামায়াতের আট নেতা-কর্মী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাদারীপুরে জামায়াতের আট নেতা-কর্মী আটক
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে জামায়াতের আট নেতা-কর্মী আটক

Last updated: 2023/08/11 at 2:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
প্রতীকী ছবি........
SHARE

জন্মভূমি ডেস্ক : মাদারীপুরে সভা চলাকালীন সময় জামায়াতে ইসলামির আটজন নেতাকর্মীকে আটক করেছে সদর মডেল থানা পুলিশ। গত বুধবার রাতে সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ঠাকুরবাড়ি জামে মসজিদের পাশ থেকে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার দুপুরে তাদের জেল হাজতে পাঠানো হয়।

আটক ব্যক্তিরা হলেন মাদারীপুর শহরের গোলাবাড়ি এলাকার আইয়ুব আলী, সদর উপজেলার পূর্ব চরনাচনা এলাকার মো. রওশন আলী সিকদার, পাঁচখোলা এলাকার আব্দুল হাই আকন, ডাসার উপজেলার পশ্চিম বোতলা এলাকার মো. ইদ্রিস মুনশি, একই এলাকার মো. জসিম উদ্দিন, রাজৈর উপজেলার দীঘলিয়া কাসিমপুর এলাকার ইব্রাহিম, মোল্লাকান্দি এলাকার ফারুক হোসেন মিয়া, আদর্শগ্রাম এলাকার নাজিমউদ্দীন বেপারী। এর মধ্যে ইব্রাহীম রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন জামায়াতে ইসলামির সভাপতি। অন্যরা রাজৈর, ডাসার ও সদর উপজেলার দায়িত্বশীল কর্মী ও সদস্য।

থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আগামী সংসদ নির্বাচন ঘিরে জেলায় অরাজকতা সৃষ্টি করতে জামায়াতে ইসলামির নেতাকর্মী একটি গোপন মিটিং করছে। এমন সংবাদের ভিত্তিতে দুধখালী ইউনিয়নের ঠাকুরবাড়ি জামে মসজিদ এলাকায় অভিযান চালায় পুলিশ। এ সময় মোকলেসুর রহমানের বাড়ি সংলগ্ন একটি খোলা স্থান থেকে জামায়াতে ইসলামির আটজন নেতাকর্মীকে আটক করা হয়। এ সময় দৌড়ে পালিয়ে যায় সংগঠনটির আরও কয়েকজন নেতাকর্মী। তাদের কাছ থেকে তিনটি মোটরসাইকেল ও জামায়াতে ইসলামির সদস্য ফরম জব্দ করা হয়।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী বলেন, ‘জেলার বিভিন্ন স্থান থেকে জামায়াতে ইসলামির নেতাকর্মী একত্রিত হয়ে গোপনে সভা করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, জামায়াতের নেতাকর্মীরা দলগতভাবে একটি অরাজকতা সৃষ্টির পরিকল্পনা করছিল। আটকদের বিরুদ্ধে আরও খোঁজখবর নিচ্ছি। তবে তাদের বিরুদ্ধে রাজনৈতিক কোনো মামলা নেই।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কমরেড আনসার আলীর স্মরণে ওয়ার্কার্স পার্টির শোকসভা
Next Article ফকিরহাট মানসা কালী মন্দির কমিটির সংবর্ধনা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?