By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাদারীপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত

Last updated: 2025/01/04 at 3:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে শীত মানুষ বিপর্যস্ত হয়ে পড়েছে। শনিবার (২২ জানুয়ারি) তাপমাত্রা ভোরে ছিল ১২ ডিগ্রী সেলসিয়াস। শিশুদের ঠান্ডা জনিত রোগ বালাইয়ের কথা বিবেচনা করে প্রাথমিক স্কুলে পাঠদান বন্ধ রাখা হয়েছে। সোমবারের তাপমাত্রা যা চলতি শীত মৌসুমে জেলায় সর্বনিম্ন তাপমাত্রা বলে জানিয়েছেন জেলা আবহাওয়া পর্যবেক্ষক আবদুর রহিম সান্টু। এতে জেলার শিশু ও বয়স্কদের ঠান্ডা জনিত রোগের হাত থেকে রক্ষা করার জন্য গরম পোষাক পরিধানের পরামর্শ দেওয়া হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, মাদারীপুরে গত এক সপ্তাহ যাবত শীতে মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সন্ধ্যার পরেই প্রচন্ড শীত নেমে আসে। সেই সাথে কিছুটা কুয়াশাও থাকে। তবে বুধবার সন্ধ্যার পর থেকে কুয়াশা কম দেখা গেলেও শনিবার ভোরে বিভিন্ন স্থানে অনেক কুয়াশা দেখা গেছে। সেই সাথে মৃদু বাতাস বইতে থাকায় শীত বেশি অনুভুত হয়েছে। শীতকে উপেক্ষা করেই কৃষকদের বোরো ধানের চারা রোপন করতে দেখা গেছে। রাস্তা ঘাটে শ্রমজীবি মানুষদের দেখা মিলেছে। তবে স্বাভাবিক সময়ের চেয়ে কম ছিল।
ডাসার উপজেলার শশিকর গ্রামের বাসিন্দা লিটন সরকার। তিনি বলেন গতকাল সন্ধ্যা থেকেই প্রচুর শীত পড়েছে। বাতাসও চলছে সমান তালে। এতে সবাইকে কাবু করে ফেলেছে। ঘর থেকে সন্ধ্যা থেকে সকাল ৯ টা পর্যন্ত তেমন কেউ বের হয়নি। তবে ৯ টার পরে সূর্য দেখা যাওয়ায় অনেকেই কৃষি কাজে নেমে পড়েছে।
রাজৈর উপজেলার আমগ্রাম ইউনিয়নের বাসিন্দা শ্যামল সরকার বলেন, এখন ধান রোপনের ব্যস্ত সময়। তাই কাজ না করে উপায় নেই। আমাদের বিল অঞ্চলের মানুষেরা শীত পড়লেও থেমে নেই। কষ্ট হলেও জমিতে কাজ করছে। কিছু করার নেই। কেউ তো আর এই বিলের মানুষদের জন্য একটা কম্বল নিয়ে আসবে না যে শীতে গায়ে দেবে এই এলাকার মানুষেরা।’
এই বিষয়ে মাদারীপুর সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, জেলার সবগুলো উপজেলাতেই গত বছরের চেয়ে অনেক কম কম্বল বরাদ্দ এসেছে। আরমা আমাদের সীমিত বরাদ্দ দিয়েই কম্বল বিতরণের কার্যক্রম চলছে। যা চাহিদার চেয়ে অনেক কম। আমরা মাদারীপুর সদর উপজেলায় ১৯৯৫ পিচ কম্বল বিতরণ করেছি। তাছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিরাও শীতবস্ত্র বিতরণ করছে।
এই বিষয়ে মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, ‘মাদারীপুর সদর উপজেলার কম আয়ের মানুষদের শীত নিবারণের জন্য সরকারি ও বেসরকারি ভাবে শীতের শুরু থেকেই শীত বস্ত্র বিতরণ করে আসছি। প্রশাসনের উদ্যোগে শীত বস্ত্র বিতরণের এই কার্যক্রম চলতে থাকবে।’
জেলা সহকারী আবহাওয়া কর্মকর্তা আবদুর রহিম সান্টু বলেন, ‘গত ২৪ ঘন্টায় সবশেষ ৯.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা মাদারীপুর জেলা রেকর্ড করা হয়েছে। কুয়াশার পরিমান গতকালকের চেয়ে কিছুটা কম ছিল। কুয়াশার ভিজিবিলটি ২ কিলোমিটার পর্যন্ত দেখা গেছে। বাতাসের আদ্রতা সর্বোচ্চ ৯৭% ছিল। তবে ঠান্ডার সাথে হিমেল বাতাস জেলাজুড়ে বইতে থাকায় শীত কিছুটা বেশি অনুভুত হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 4, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article প্রেসক্লাব চৌগাছার কমিটি গঠন
Next Article ভারতে যাচ্ছেন আরও ৫০ বিচারক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
খুলনামহানগর

খুলনার নিরালায় যুবককে কু‌পি‌য়ে এবং গু‌লি ক‌রে গুরুতর জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
সাতক্ষীরা

সাতক্ষীরা ‌বসন্ত বাতাসে দুলছে ঔষধি গুনাগুন সমৃদ্ধ সজিনা

By Correspondent 9 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় এলাকায় ভাঙন, ঝড় ও জলোচ্ছ্বাস জলবায়ু পরিবর্তনের কারণ

By জন্মভূমি ডেস্ক 4 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

সোমবার থেকে তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার বাড়ার আশঙ্কা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের হামলায় আমিরাতে বাংলাদেশিসহ তিনজন নিহত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?