By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে দু’গ্রুপের সংর্ঘষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে দু’গ্রুপের সংর্ঘষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫
বরিশাল

মাদারীপুরে দু’গ্রুপের সংর্ঘষে পুলিশ-সাংবাদিকসহ আহত ১৫

Last updated: 2025/10/06 at 3:27 PM
জন্মভূমি ডেস্ক 6 months ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরের কালকিনিতে পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সামনেই বিএনপির এক মনোনয়ন প্রত্যাশীর কর্মী সমর্থকদের উপরে হামলার অভিযোগ প্রতিপক্ষের বিরুদ্ধে। এসময় হামলায় পুলিশ ও সাংবাদিকসহ কমপক্ষে ১৫ জন নেতা কর্মী আহত হয়েছে।

সোমবার দুপুর ১টার দিকে মাদারীপুর জেলার কালকিনি উপজেলা পরিষদ চত্ত্বরে এই হামলার ঘটনা ঘটেছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, কালকিনি উপজেলা চত্ত্বরে দুপুরে মাদারীপুর-৩ সংসদীয় আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সেনাবাহিনীর মেজর (অব.) রেজাউল করিম রেজা তার কিছু কর্মী ও সমর্থকদের নিয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দেখা করতে আসেন। এসময় উপজেলা পরিষদ চত্বরে তার কর্মী সমর্থকদের নিয়ে জড়ো থাকা অবস্থায় একই সংসদীয় আসনের বিএনপির আরেক মনোনয়ন প্রত্যাশী আনিসুর রহমান তালুকদারের সমর্থক কালকিনি পৌর ছাত্রদলের প্রচার সম্পাদক এইচএম তুহিন সাথে বাক বিতন্ডা হয়। পরে তা এক পর্যায়ে সংঘর্ষে রূপ নেয়। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে গেলে হামলায় অতিরিক্ত পুলিশ সুপার চাইলাউ মারমা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা, স্থানীয় সাংবাদিক ইব্রাহিম সবুজসহ আহত হয় অন্তত ১৫ জন। পরে আহতদের উদ্ধার করে ভর্তি করা হয় কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

ঘটনার পর উপজেলা চত্ত্বরে থমথমে অবস্থা বিরাজ করায় মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের কথা জানিয়েছে পুলিশ।

এই বিষয়ে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানিয়েছেন, এই ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ বেশ কয়েকজন আহত হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এই ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জন্মভূমি ডেস্ক October 6, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন
Next Article শরণখোলায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু
আরো পড়ুন
খেলাধূলা

চীনের বিপক্ষে লড়াকু হার বাংলাদেশের

By Janmobhumi Desk 28 minutes ago
খেলাধূলা

সরাসরি ২০২৭ বিশ্বকাপে খেলা নিয়ে যা বলছেন আশরাফুল

By Janmobhumi Desk 30 minutes ago
আন্তর্জাতিক

ইসরায়েলের বেন গুরিয়ান বিমানবন্দরে হামলা চালিয়েছে ইরান

By Janmobhumi Desk 31 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরবরিশাল

চরমোনাই’র ঐতিহাসিক মাহফিল শুরু হচ্ছে বুধবার , শনিবার আখেরী মোনাজাত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 days ago
বরিশাল

মাদারীপুরে মাইক্রো চালক আরিফের মরদেহ উদ্ধার

By জন্মভূমি ডেস্ক 1 week ago
বরিশাল

দশমিনায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

By জন্মভূমি ডেস্ক 1 week ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?