By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে মাদ্রাসাছাত্র ও তার পরিবারের ৪ জনকে গণপিটুনী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মাদারীপুরে মাদ্রাসাছাত্র ও তার পরিবারের ৪ জনকে গণপিটুনী
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে মাদ্রাসাছাত্র ও তার পরিবারের ৪ জনকে গণপিটুনী

Last updated: 2024/02/05 at 6:12 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

রিপনচন্দ্র মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে শ্রেণিকক্ষে দুষ্টুমি করায় ১২ বছরের এক মাদ্রাসাছাত্রকে বেত দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানের শিক্ষকের বিরুদ্ধে। বিষয়টি জানতে গেলে দরজা বন্ধ করে রুমের ভেতর আটকিয়ে পরিবারের আরো ৪ সদস্যকে শিক্ষকের নেতৃত্বে গণপিটুনী দেয় এলাকাবাসী। পরে ত্রিপল নাইনে কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রোববার বিকেলে ডাসার উপজেলার কাজীবাকাই ইউনিয়নের পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মাদ্রাসা শিক্ষক ফকির মোক্তারুজ্জামানের বাড়ি বাগেরহাটের রামপালে। একবছর আগে ওই মাদ্রাসায় শিক্ষক হিসেবে যোগদান করেন।
পুলিশ ও স্বজনরা জানায়, রোববার দুুপুরে বন্ধুদের সাথে দুষ্টুমি করে মাদারীপুর শহরের কুকরাইল এলাকার আবির হোসেন মৃধা। বিষয়টিতে ক্ষিপ্ত হয়ে যান ডাসার উপজেলার পশ্চিম মাইজপাড়া আদর্শ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষক ফকির মোক্তারুজ্জামান। পরে দুই শিক্ষার্থীর সহযোগিতায় নাজেরা বিভাগের শিক্ষার্থী আবিরের হাতপা চেপে ধরে বেত দিয়ে বেদম পিটিয়ে আহত করার অভিযোগ ওঠে শিক্ষকের ওই বিরুদ্ধে। ভয়ে পালিয়ে বাড়িতে চলে আসে আবির। বিষয়টি জানতে বিকেলে মাদ্রাসায় যায় আবিরের পরিবারের সদস্যরা।
এ সময় তাদের একটি রুমের ভেতর আটকিয়ে রাখা হয়। পরে অভিযুক্ত শিক্ষকের নেতৃত্বে আবিরের বাবাসহ আরো ৪ জনকে গণপিটুনী দেয় এলাকাবাসী। জরুরি সেবা ত্রিপল নাইনে কল পেয়ে আহতদের উদ্ধার করে পুলিশ। রাত সাড়ে ১১টার দিকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয় শিক্ষার্থীসহ পরিবারের ৫ জনকে। আহতদের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসক। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।

নির্যাতনের শিকার শিক্ষার্থী আবির হোসেন হাসপাতালের বিছানায় শুয়ে বলেন, ‘আমার কোন দোষ ছিল না। হুজুর আমাকে খালি খালি পিটাইছে। পরে আমি দুপুরের দিকে কাউকে কিছু না বলে বাড়ি চলে আসি। পরে আমার আব্বু মাদ্রাসায় গেলে হুজুর এলাকার লোকজন নিয়ে আমার আব্বুকেসহ তার সাথে যারা মাদ্রাসায় গেছে সবাইকে মারছে।

শিক্ষার্থী আবিরের বাবা জামাল মৃধা বলেন, ‘আমার ছেলেকে মানুষ হওয়ার জন্য মাদ্রাসায় পাঠিয়েছে। অহেতুক হুজুর আমার ছেলেটাকে পিটাবে কেন? সেটা জানতে গেলে আমাদের ওপর হামলা করে। এই ঘটনার আমি সুষ্ঠু বিচার দাবী করি।’

এই বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম শফিকুল ইসলাম বলেন, এই ঘটনায় ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ১০ জনের নামে মামলা করে ভুক্তভোগীর পরিবার। পরে অভিযান চালিয়ে মূল অভিযুক্ত মাদ্রাসা শিক্ষককে মোক্তারুজ্জামানকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের ধরতে চলছে অভিযান।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 5, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ডুমুরিয়ায় খর্ণিয়া হাইস্কুলে অভিভাবক সদস্য নির্বাচন সম্পন্ন
Next Article বাগেরহাটে ধর্ষণ মামলা থেকে খালাস পেলেন তাতী লীগের সাধারণ সম্পাদক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

নগরীতে শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড, ৪ পরিবারের লাখ টাকার ক্ষতি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 28 minutes ago
খুলনাজেলার খবর

পাইকগাছায় পাট চাষীদের বিনামূল্যে পাট বীজ বিতরণের উদ্বোধনী অনুষ্ঠিত 

By সিনিয়র করেস্পন্ডেন্ট 33 minutes ago
খুলনামহানগর

রাজস্ব আদায়ে ন্যায্যতা নিশ্চিত করা হবে : এনবিআর চেয়ারম্যান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 35 minutes ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনা জেলা প্রশাসক হিসেবে হুরে জান্নাতের দায়িত্ব গ্রহণ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 1 hour ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

এক লাফে ১২ কেজির এলপি গ্যাসে দাম বাড়ল ৩৮৭ টাকা

By Nayon Islam 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশজুড়ে অভিযানে ৩ লাখ ৭২ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার

By Nayon Islam 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?