By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাদারীপুরে মা ও ছেলেকে হাত পা বেঁধে নির্যাতন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > বরিশাল > মাদারীপুরে মা ও ছেলেকে হাত পা বেঁধে নির্যাতন
বরিশালশীর্ষ খবর/ তাজা খবর

মাদারীপুরে মা ও ছেলেকে হাত পা বেঁধে নির্যাতন

Last updated: 2024/10/24 at 8:22 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

রঞ্জন কুমার মল্লিক, মাদারীপুর : মাদারীপুরে জমি নিয়ে বিরোধের জেরে মা ও ছেলেকে হাত পা বেঁধে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের লোকজনের বিরুদ্ধে। শিবচর থানার নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার রাত ১১টার দিকে এ ঘটনাও হলেও বৃহস্পতিবার বিকেলে বিষয়টি জানাজানা হলে এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি হয়। ঘটনার পর পলাতক অভিযুক্তরা। যদিও এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহনের আশ^াস দিয়েছে থানা পুলিশ। পুলিশ ও স্থানীয়রা জানায়, শিবচরের নিলখী ইউনিয়নের চরকামার কান্দি গ্রামে মৃত আনোয়ার মাদবরের স্ত্রী আছুরা বেগমের সাথে দীর্ঘদিন ধরে প্রতিবেশি রশিদ মাদবরের জমি নিয়ে বিরোধ চলে আসছে। এ নিয়ে আদালতে একটি মামলা দায়ের করেন আছুরা। বর্তমানে আদালতে মামলাটি বিচারাধীন। এরই জেরে বুধবার রাতে রশিদ মাদবর তার ছেলেদের নিয়ে আছুরার বসতঘরে হামলা চালায়। পরে মারতে মারতে আছুরা ও তার ছেলে সাজ্জাদ মাদবরকে ঘর থেকে বাহিরে বের করে আনেন রশিদ মাদবর। এরপর রশি দিয়ে মা ও ছেলেকে উঠানের এনে হা পা বেঁধে লাঠিশোটা দিয়ে অমানুষিক নির্যাতন করা হয় বলে অভিযোগ ওঠে প্রতিপক্ষের বিরুদ্ধে। একপর্যায়ে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি বুঝতে পেরে আশপাশের লোকজন এগিয়ে আসলে পালিয়ে যায় হামলাকারীরা। পরে বৃহস্পতিবার সকালে আছুরা ও সাজ্জাদকে ভর্তি করা হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ। ঘটনার পর পলাতক রয়েছে অভিযুক্তরা। এই ঘটনার বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবার। আশ^াস দেয়া হচ্ছে অপরাধীদের আইনের আওতায় আনার। হাসপাতালের বেডে শুয়ে কাঁদতে কাঁদতে সাজ্জাদ মাদবর বলেন, ‘আমাদের হাত পা বেঁধে মারধর করার সময়ে বার বার শুধু কেন আমরা জমি নিয়ে মামলা করেছি। সেটি বলতে বলতে আমাকে ও আমার মাকে মারধর করছে তারা।’ মাদারীপুরের শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন জানান, ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে অভিযুক্তদের ধরতে পুলিশ কাজ করছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কাঠালিয়ায় ঘূর্নিঝড় দানা’র তান্ডবে ব্যপক ক্ষয়ক্ষতি
Next Article দৌলতপুরে নারীর টাকা-গহনা নিয়ে চম্পট দিল রিকসা চালক
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা সাব্বির জখম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 11 hours ago
খুলনাজেলার খবর

খুলনায় খাল খনন উদ্বোধন করলেন – আজিজুল বারী হেলাল এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

নিরাপদ সড়ক সবার জন্য প্রযোজ্য

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বকুলসহ সংসদের হুইপ হলেন ৬ এমপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 14 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পররাষ্ট্রমন্ত্রী‌কে মধ‌্যপ্রা‌চ্যের তিন মন্ত্রীর ফোন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 15 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?