By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ক্রিস রিয়া
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ক্রিস রিয়া
বিনোদন

মারা গেলেন কিংবদন্তি সংগীতশিল্পী ক্রিস রিয়া

Last updated: 2025/12/23 at 3:12 PM
জন্মভূমি ডেস্ক 2 months ago
Share
SHARE

ডেস্ক রিপোর্ট : ব্রিটিশ কিংবদন্তি সংগীতশিল্পী ও গীতিকার ক্রিস রিয়া আর নেই। সোমবার (২২ ডিসেম্বর) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর। তার পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, অল্প কয়েকদিন অসুস্থতার পর অত্যন্ত শান্তিপূর্ণভাবে মৃত্যু হয়েছে।
১৯৫১ সালে ইংল্যান্ডের মিডলসবরোতে জন্মগ্রহণ করা এ শিল্পী ব্লুজ, পপ ও সফট রক সংগীতের জাদুকর হিসেবে পরিচিত ছিলেন। দীর্ঘ চার দশকের ক্যারিয়ারে ২৫টি স্টুডিও অ্যালবাম উপহার দিয়েছেন। এবং বিশ্বজুড়ে ৩০ মিলিয়নেরও বেশি অ্যালবাম বিক্রি করেছেন। তার কালজয়ী সৃষ্টির মধ্যে রয়েছে ‘দ্যা রোড টু হেল’, ‘অন দ্য বিচ’, ‘জোসেফিন’ এবং ‘লেটস ড্যান্স’।
ক্রিস রিয়া বিশ্বজুড়ে জনপ্রিয় তার ক্রিসমাস সংগীত ‘ড্রাইভিং হোম ফর ক্রিসমাস’-এর জন্য। ১৯৮৬ সালে লেখা গানটি বর্তমানে বড়দিনের উৎসবের একটি অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। গানটি যখন তিনি লিখেছিলেন তখন তার হাতে কোনো গান রেকর্ডের চুক্তি ছিল না। এমনকি ট্রেনের টিকিট কাটার টাকা না থাকায় স্ত্রীকে নিয়ে গাড়ি চালিয়ে লন্ডন থেকে মিডলসবরো ফিরছিলেন।
২০০১ সালে ক্যানসারে আক্রান্ত হয়ে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়েছিলেন তিনি। পরবর্তীতে ২০১৬ সালে তিনি স্ট্রোকের শিকার হন। এত বাধা সত্ত্বেও গানের প্রতি ভালোবাসা কমেনি। জীবনের শেষের দিকে পপ সংগীত ছেড়ে ‘ডেল্টা ব্লুজ’-এ মনোনিবেশ করেছিলেন।
তার মৃত্যুতে বিশ্ব সংগীত অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি সুরের মাধ্যমে কোটি ভক্তের হৃদয়ে অমর হয়ে থাকবেন।
মৃত্যুকালে তিনি একমাত্র স্ত্রী জোয়ান এবং দুই মেয়ে জোসেফিন ও জুলিয়াকে রেখে গেছেন।

জন্মভূমি ডেস্ক December 23, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ‘কপাল পুড়ল’ রুমিন ফারহানার
Next Article মসজিদে নববীর মুয়াজ্জিন শেখ ফয়সাল নোমান আর নেই
আরো পড়ুন
ঝিনাইদাহ

মহেশপুরে শরীরে এইচআইভি ভাইরাস নিয়ে জীবন যুদ্ধ দম্পতির

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
আন্তর্জাতিক

বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

বিনোদন

গা থেকে গন্ধ আসা প্রসঙ্গে যা বললেন তানজিন তিশা

By Nayon Islam 6 hours ago
বিনোদন

‘মানুষ যখন মনের দিক থেকে খুন হয়ে যায়, তখনই আত্মহত্যা করে’

By Nayon Islam 3 days ago
বিনোদন

বডি শেমিংয়ের শিকার হয়ে সাইবার ক্রাইমে শ্রাবন্তী

By Nayon Islam 4 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?