By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মারা গেলেন বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ

Last updated: 2023/08/01 at 5:04 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত মানুষের স্বীকৃতিপ্রাপ্ত জোসে পাউলিনো গোমেস ১২৭ বছর বয়সে মারা গেছেন। গত ২৯ আগস্ট ব্রাজিলের কোরেগো ডেল ক্যাফে গ্রামে নিজ বাড়িতে বার্ধক্যজনিত অসুস্থতায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

বার্ধক্যজনিত কারণে দেহের অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গপ্রত্যঙ্গ বিকল হয়ে গিয়েছিল গোমেসের। তার পরিবারের সদস্যরা জানিয়েছেন, নিজের ১২৮তম জন্মদিন পালনের মাত্র ৭ দিন আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

জোসে পাওলিনো গোমেস বিয়ে করেছিলেন ১৯১৭ সালে। যে গ্রামে তিনি থাকেন, তার নিকটবর্তী শহর পেদ্রা বনিতার একটি রেজিস্ট্রি অফিসে নিবন্ধিত হওয়া সেই বিয়ের সনদ অনুসারে, তার জন্ম হয়েছিল ১৮৯৫ সালের ৪ আগস্ট।

নিজের জীবদ্দশায় দু’টি বিশ্বযুদ্ধ এবং তিনটি বৈশ্বিক মহামারি প্রত্যক্ষ করেছেন পাওলিনো গোমেস। তার পেশা ছিল পশুপালন।

আত্মীয়-পরিজন, বন্ধু-বান্ধব ও পরিচিতদের কাছে বিনয়ী ও সাধারণ মানুষ হিসেবে পরিচিত গোমেসের স্বাস্থ্যগত অবস্থা রীতিমতো অসাধারণ ছিল। পরিবারের সদস্য এবং কোরেগো ডেল ক্যাফে গ্রামের লোকজন জানিয়েছেন, মাত্র ৪ বছর আগেও নিয়মিত ঘোড়ায় চেপে চলাচল করতেন তিনি।

শহর এবং কোলাহল থেকে দূরে থাকতে ভালবাসতেন গোমেস। সারাজীবন নিজের গ্রামেই কাটিয়ে দিয়েছেন তিনি। গ্রামে স্থানীয়ভাবে উৎপাদিত শস্য, শাক-সবজি, ফলমূল, মাছ-মাংস খেতেন; মাঝে মাঝে মদ্যপানও করতেন গোমেস।

মৃত্যুকালে গোমেস তার ৭ সন্তান, ২৫ জন নাতি-নাতনি, ৪২ জন নাতি-নাতনির ঘরের ৪২ জন সন্তান এবং তাদের আরও ১১ সন্তান রেখে গেছেন বলে জানা গেছে।

জোসে পাওলিনো গোমেস মারা যাওয়ার পর বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বর্তমানে স্পেনের মারিয়া ব্রায়ানিয়াস মোরেরা। বর্তমানে তার বয়স ১১৫ বছর।

গিনেস বুক অব ওয়ার্ল্ডের রেকর্ড অনুসারে, বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবন অতিবাহিত করা মানুষটির নাম জেন ক্লেমেন্ত। ১৯৯৭ সালে ১২২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফ্রান্সের এই নারী।

পাওলিনো গোমেসের নাতনি এলিয়েনে ফেরেইরা’র অবশ্য বিশ্বাস তার দাদুর বয়স ১২৭ বছরের বেশি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আমাদের গ্রামের দিকে সঠিকভাবে জন্মতারিখ নিবন্ধিত হয় না। অনেকেই তার প্রকৃত জন্ম সাল ও তারিখ গোপন করেন। তাই আমি মনে করি, বিয়ের নিবন্ধনে দাদুর যে জন্মসাল দেওয়া হয়েছে, তার চেয়েও অন্তত ২-৩ বছর আগে তার জন্ম হয়েছিল।’

‘আমরা তার মৃত্যুর বিষয়টি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডকে জানিয়েছি। তার মৃত্যুসনদ ও আনুষাঙ্গিক নথিপত্রও পাঠিয়েছি,’ বলেন এলিয়েনে ফেরেইরা।

সূত্র : হিন্দুস্তান টাইমস

সিনিয়র করেস্পন্ডেন্ট August 1, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বঙ্গবন্ধুর খুনিরা আমেরিকা, কানাডায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে : পররাষ্ট্রমন্ত্রী
Next Article ৭০ শতাংশ মানুষ নৌকায় ভোট দেবে : কাদের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 6 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 8 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?