By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: ওবায়দুল কাদের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: ওবায়দুল কাদের
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মার্কিন প্রতিনিধিদল এলেই নালিশে ব্যস্ত হয়ে পড়ে বিএনপি: ওবায়দুল কাদের

Last updated: 2024/02/26 at 3:05 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মার্কিন কোনো প্রতিনিধিদল বাংলাদেশে এলেই বিএনপি নালিশে ব্যস্ত হয়ে পড়ে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ সোমবার (২৬ ফেব্রুয়ারি) ফেনীতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

ওবায়দুল কাদের বলেন, নালিশ করা বিএনপির রাজনীতি। এটা তাদের পুরনো অভ্যাস। জনগণের কাছে নালিশ করার চেয়ে তারা বিদেশিদের কাছে করতে স্বাচ্ছন্দ্যবোধ করে।

নির্বাচনে অংশ না নেওয়ায় খেসারত বিএনপিকে দিতে হবে মন্তব্য করে ওবায়দুল কাদের বলেন, যারা আন্দোলনে সফল হতে পারেনি, নির্বাচনে আসতে ব্যর্থ হয়েছে, তারা অচিরেই টের পাবে তারা নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে। এজন্য বিএনপিকে অনেকদিন খেসারত দিতে হবে।’

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘সবাই ঐক্যবদ্ধ থাকুন, নিজেরা নিজেরা মনোমালিন্য করবেন না। সামনে উপজেলা নির্বাচন, এই নির্বাচনে কোনো মার্কা নেই। আমরা কেউকে নৌকা দিচ্ছি না। আমরা কাউকে দল থেকে মনোনয়ন দিচ্ছি না। এ ব্যাপারে সব কিছু ওপেন।

প্রার্থিতা উন্মুক্ত রেখে শেখ হাসিনা নির্বাচনের অভিজ্ঞতা নিতে চান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ওপেন হলে নির্বাচনটা কেমন হবে, সে অভিজ্ঞতাটাও আমাদের দরকার। প্রধানমন্ত্রী সে অভিজ্ঞতা নিতে চান।

সেতুমন্ত্রী বলেন, স্বতন্ত্র দিয়ে জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনের শুদ্ধতার কোনো সংকট হয়নি। সমালোচনা যারা করে তারা করবেই। দেশেও করবে, বিদেশেও করবে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উন্নয়ন কাজের বিষয় বলতে গিয়ে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আপনারা দোয়া করবেন, নতুন এ পাঁচ বছরে যেসব কাজ এখনো সম্পূর্ণ হয়নি, যেমন ঢাকা-চট্টগ্রাম আগের ডিজাইনটি পরিবর্তন করা দরকার। আমরা প্রোগ্রাম নিয়েছি। ঢাকা-চট্টগ্রাম আপাতত ছয় লেন আমরা করব। পরবর্তীতে আরও বাড়ানোর প্রয়োজন হবে। এলিভেটের আকারে বাড়ানোর কথা ভবিষ্যতে আমাদের ভাবতে হতে পারে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 26, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপির আন্দোলন ক্ষমতায় যাওয়ার জন্য নয়: মঈন খান
Next Article কানাডায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খলিলুর রহমানকে অব্যাহতি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী: ‘এ যুদ্ধ আপনার নয়’

By সিনিয়র করেস্পন্ডেন্ট 20 minutes ago
আন্তর্জাতিক

ট্রাম্পের ক্ষমতা দখলের আহ্বানকে বৃদ্ধাঙ্গুলি দেখালেন ইরানিরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

হরমুজ প্রণালী বন্ধ করল ইরান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 18 minutes ago
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

ইরানের ৩১ প্রদেশের ২০টিতেই হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

By সিনিয়র করেস্পন্ডেন্ট 23 minutes ago
জাতীয়

সকালের পর রাতেও বাড়লো সোনার দাম

By সিনিয়র করেস্পন্ডেন্ট 24 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?