By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দাবির প্রতিফলন : মির্জা ফখরুল
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দাবির প্রতিফলন : মির্জা ফখরুল
জাতীয়রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

মার্কিন ভিসা নীতি ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দাবির প্রতিফলন : মির্জা ফখরুল

Last updated: 2023/05/27 at 11:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচনকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্রের নেওয়া নতুন ভিসা নীতিতে ভোটাধিকার পুনরুদ্ধারে জনগণের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটেছে।’ শুক্রবার (২৬ মে) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের সব প্রক্রিয়া নিশ্চিত করাই যুক্তরাষ্ট্রের ভিসা নীতির মূল প্রতিপাদ্য।’

বিএনপিনেতা বলেন, ‘ভোট কারচুপি, ভোটারদের ভয় দেখানো, জনগণের শান্তিপূর্ণ সমাবেশের স্বাধীনতা হিংসাত্মকভাবে দমন এবং তাদের অধিকার প্রয়োগের যেকোনো পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন সরকার যে অবস্থান নিয়েছে, তা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশের জনগণের দীর্ঘদিনের দাবির সুস্পষ্ট প্রতিধ্বনি।’

মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি মনে করে, নতুন মার্কিন নীতি জনগণের ভোটাধিকার নিশ্চিত করার জন্য বিএনপিসহ বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণের দীর্ঘদিনের দাবির সুস্পষ্ট প্রতিফলন ঘটিয়েছে।’

বিএনপির মহাসচিব বলেন, ‘বিএনপি বিশ্বাস করে বর্তমান সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। এটা কেবল নির্দলীয় ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই সম্ভব। এজন্য নির্দলীয় ও নিরপেক্ষ নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবি আদায়ে বিএনপি দেশের সব গণতান্ত্রিক দল ও শক্তিকে সঙ্গে নিয়ে নিয়মতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচি পালন করছে।’

অবিলম্বে সংসদ ভেঙে দিয়ে বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে বিএনপির এই নেতা বলেন, ‘নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা দেশের জনগণ এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি ও প্রত্যাশা। চলমান রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক ও জাতীয় সংকট থেকে মুক্তি পাওয়ার এটাই একমাত্র উপায়।’

এ দাবি আদায়ে দেশবাসীকে দৃঢ় ও সংকল্পবদ্ধ থাকার আহ্বান জানান মির্জা ফখরুল।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 27, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article হবিগঞ্জে ট্রাক-পিকআপের মুখোমুখি সংঘর্ষে ৩ নারী নিহত
Next Article সৌদি পৌঁছেছেন ১৯ হাজার ১৪৯ হজযাত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

দিঘলীয়ায় যুবদল কর্মী খুন

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
সাতক্ষীরা

সাতক্ষীরার,তীব্র ঝাঁকুনিতে কাঁপলো উৎপত্তিস্থল আশাশুনি

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা

By জন্মভূমি ডেস্ক 3 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

ঢাকায় আসতে চান পা‌কিস্তা‌নের প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

১০ মার্চ বগুড়ায় ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

By Staff Reporter 5 hours ago
জাতীয়

জুমার নামাজ শেষে শিশুদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?