By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশী আটক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশী আটক
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মালয়েশিয়ায় ২০৫ বাংলাদেশী আটক

Last updated: 2024/01/20 at 4:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মালয়েশিয়ায় অনিয়মিত ও অনিবন্ধিত অভিবাসী বিরোধী সাঁড়াশি অভিযানে বাংলাদেশী ২০৫ জন প্রবাসীসহ বিভিন্ন দেশের ৫৬১ জন অভিবাসীকে আটক করেছে দেশটির যৌথ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ইমিগ্রেশন বিভাগের পুলিশ।

শনিবার (২০ জানুয়ারি) সকালে ইমিগ্রেশন বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এ অভিযানের নেতৃত্ব দিয়েছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক রুসলিন জুসোহ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার গভীর রাত ১১টার দিকে দেশটির বেরানাং পাংসাপুরি বৈদুরি এলাকায় অবস্থিত একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। পুলিশ বলছে, তাদের কাছে বৈধ কাগজপত্র না থাকায় আটক করা হয়েছে। পরবতী পদক্ষেপ গ্রহণ করার জন্য কুয়ালালামপুরের বুকিত জলিল ইমিগ্রেশন ডিপোতে ১৪ দিনের জন্য রিমান্ডে নেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, আটককৃতদের মধ্যে রয়েছে বাংলাদেশের ২০৫ জন, মিয়ানমারের ২০০ জন, নেপালের ৬৫ জন, ইন্দোনেশিয়ার ৪৩ জন, পাকিস্তানের ৩৮ জন, শ্রীলঙ্কার ৩ জন নাগরিক।

বাকি অভিবাসীরা হচ্ছেন- কম্বোডিয়া, ভারত, সিয়েরালিয়ন ও ক্যামেরুন -এর নাগরিক। অভিযানের সময় মোট ৭৫২ জন অভিবাসীর ডকুমেন্টস চেক করা হয়েছিল।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ সময় এসব অভিবাসীর বিরুদ্ধে স্থানীয়রা নাগরিকরা অভিযোগ করেছেন যে- অভিবাসী শ্রমিকরা এ্যাপার্টমেন্টে গাদাগাদি করে অবস্থান করছে এবং অস্বাস্থ্যকর পরিবেশে বসবাস করছেন। এতে স্থানীয়রা বিরক্ত হয়ে ইমিগ্রেশন পুলিশের কাছে গোপনে অভিযোগ করেছেন।

অভিযানে অংশ নেন- বিভিন্ন পদমর্যাদার মোট ৪৫৫ জন ইমিগ্রেশন অফিসার। ৬০ জন জেনারেল অপারেশনস ফোর্স (পিজিএ) অফিসার, ১২ জন ন্যাশনাল রেজিস্ট্রেশন ডিপার্টমেন্ট (জেপিএন) অফিসার এবং মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্সের (এপিএম) পাঁচজন সদস্য এতে অংশ্রগ্রহণ করেন। আটক অভিবাসীদের দেশটির অভিবাসন আইন ১৯৫৯/৬৩ -এর অধীনে তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বুকিত জলিল ইমিগ্রেশন ডিপো-তে ১৪ দিনের রিমান্ডে নেয়া হয়েছে। তবে ১৪ দিনের মধ্যে বৈধ ডকুমেন্টস ও প্রয়োজনীয় তথ্য দিতে পারলে অভিবাসীরা সেখান থেকে মুক্তি পেতে পারেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 20, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিজ্ঞান-প্রযুক্তিতে মেয়েরা এগিয়ে যাচ্ছে
Next Article পাবনায় বাস-মাইক্রোবাস সংঘর্ষ, ইপিজেডের ২ কর্মকর্তা নিহত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
সাতক্ষীরা

রমজানের গুরুত্ব

By Correspondent 15 minutes ago
খুলনা

পাইকগাছায় বিটিসিএল’র ক্যাবল লুটপাটকারীদের দৌড়ঝাঁপ

By জন্মভূমি ডেস্ক 43 minutes ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় চোরাই পথে আসা নিম্ন মানের বীজে ঝুঁকিতে কৃষি

By জন্মভূমি ডেস্ক 4 minutes ago
আন্তর্জাতিক

পাকিস্তানে সেনা-পুলিশ অভিযানে ৩৪ সন্ত্রাসী-বিচ্ছিন্নতাবাদী নিহত

By Staff Reporter 5 hours ago
আন্তর্জাতিক

এমপি ইলহান ওমর, রাশিদা তালাইবকে দেশ থেকে বিতাড়িত করা উচিত : ট্রাম্প

By Staff Reporter 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?