By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ লিটু
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > নড়াইল > মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ লিটু
নড়াইলশীর্ষ খবর/ তাজা খবর

মাশরাফিকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন স্বতন্ত্র প্রার্থী সৈয়দ লিটু

Last updated: 2024/01/03 at 2:31 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাশরাফি বিন মুর্তজাকে সমর্থন জানিয়ে প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সৈয়দ ফয়জুল আমির লিটু (ট্রাক) নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এছাড়া তিনি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
বুধবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় নড়াইল সদর উপজেলা শহরের মহিষখোলায় নিজ বাসভবনে এক সংবাদ সম্মেলনে লিটু নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এ সময় লিটু বলেন, এই স্বল্প সময়ে সব কেন্দ্রে এজেন্ট দেওয়া, পারিবারিক ও শারীরিক সমস্যার কারণে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে নিজ ইচ্ছায় সরে দাঁড়াচ্ছি। পাশাপাশি রাজনীতি থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।

এর আগে গত ৪ ডিসেম্বর জেলা রিটার্নিং অফিসার মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের সময় লিটুর প্রার্থিতা বাতিল করেন। পরে উচ্চ আদালতের আদেশে গত ২৮ ডিসেম্বর প্রার্থিতা ফিরে পান তিনি। পর দিন ২৯ ডিসেম্বর থেকে ট্রাক প্রতীক নিয়ে ভোটের মাঠে নামেন লিটু।

উল্লেখ্য, নড়াইল জেলা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে দু’টি পৌরসভা ও ২০টি ইউনিয়নের মোট ভোটার তিন লাখ ৬৫ হাজার ৭২৯ জন। এর মধ্যে এক লাখ ৮১ হাজার ৯৯০ পুরুষ ভোটার ও এক লাখ ৮৩ হাজার ৭৩৬ জন নারী ভোটার রয়েছেন।

নড়াইল-২ আসনে মাশরাফীর নৌকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন ওয়ার্কার্স পার্টির এ্যাড. শেখ হাফিজুর রহমান (হাতুড়ী), ন্যাশনাল পিপলস পার্টির মো. মনিরুল ইসলাম (আম), জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ (লাঙ্গল), গণফ্রন্টের মো. লতিফুর রহমান (মাছ), ইসলামী ঐক্যজোটের মো. মাহবুবুর রহমান (মিনার) ও স্বতন্ত্র প্রার্থী জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নুর ইসলাম।

উল্লেখ্য যে, নড়াইল- ২ আসনে মাশরাফি বিন মোর্তজার মূল প্রতিদ্বন্দ্বি প্রার্থী ছিলেন লোহাগড়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, নোয়াগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও লোহাগড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থীর সৈয়দ ফয়জুল আমির লিটু।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 3, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article অ্যামনেস্টি, টিআইবি ও সুজন একই সূত্রে গাঁথা: ওবায়দুল কাদের
Next Article যেখানেই অনিয়ম সেখানেই অ্যাকশন : ইসি রাশেদা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে ইয়াবা ও ১৯ লাখ টাকাসহ মাদককারবারী আটক

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
কুষ্টিয়া

খোকসায় কবরস্থানের গাছ কাটাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত-১৫

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
বাগেরহাট

আওয়ামী নেতার ইশারায় মাহে আলম হত্যাকান্ড ধামাচাপা পড়েছে

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

পিছিয়ে পড়া’ সাতক্ষীরার ৮০ শতাংশ সড়কই কাঁচা

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

জাতীয় সংসদে ৩১টি বিল পাস

By Tanvir 20 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আগামী দুই মাসে পেট্রোল-অকটেনের কোনো সংকট হবে না: জ্বালানি বিভাগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 21 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?