By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > রাজনীতি > মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা
রাজনীতিশীর্ষ খবর/ তাজা খবর

মাশরাফির বিরুদ্ধে আরেক মামলা

Last updated: 2024/12/10 at 4:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আওয়ামী লীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক ও নড়াইল-২ আসনের (লোহাগড়া ও নড়াইল সদরের একাংশ) সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার বিরুদ্ধে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগে আরেকটি মামলা হয়েছে। মামলায় তাকে প্রধান আসামি করা হয়েছে। এতে মাশরাফি ও তার বাবাসহ ২৯৫ জনের নাম উল্লেখ করে এবং ৩০০-৩৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) রাতে লোহাগড়া থানায় বাদী হয়ে মামলাটি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নড়াইল জেলা শাখার মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান। তিনি উপজেলার ইতনা ইউনিয়নের দক্ষিণ লংকারচর গ্রামের শওকত কাজীর ছেলে।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা কর্মসূচিতে বের হয়। সকাল ১০টার দিকে লোহাগড়া উপজেলা সদরের লক্ষ্মীপাশা আদর্শ বিদ্যালয় মাঠে ছাত্রছাত্রীরা জড়ো হলে তাদের পথরোধ করে, জীবননাশের হুমকি দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে আসামিরা লক্ষ্মীপাশা সেতুতে ছাত্র-জনতার ওপর হামলা করেন। তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করেন, ককটেল বিস্ফোরণ ঘটান। আশপাশের বাড়ি ও দোকানপাট এবং বাস ও ইজিবাইক ভাঙচুর করেন। এতে ১৭ জনসহ অনেকে আহত হন। আসামিদের মধ্যে সরাসরি হামলাকারী, নির্দেশদাতা, পরিকল্পনাকারী ও ইন্ধনদাতা আছেন। আসামিদের মধ্যে কয়েকজন গত ১৪ জুলাই মামলার বাদী কাজী ইয়াজুর রহমানকে হত্যার হুমকি দেন এবং গত ১৬ জুলাই বৈষম্যবিরোধী আন্দোলনের অন্যতম সদস্য শেখ সজীবকে বেধড়ক মারধর করেন।
মামলার অন্যতম আসামিরা হলেন মাশরাফির বাবা গোলাম মুর্তজা, লোহাগড়ার সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম ফয়জুল হক, শিকদার আবদুল হান্নান ও সৈয়দ ফয়জুল আমির, সাবেক পৌর মেয়র মশিয়ূর রহমান এবং লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সী আলাউদ্দীন, নয়জন ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।
মামলার বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান বলেন, ‘বাদীর এজাহারের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রসঙ্গত, এর আগেও নড়াইল সদর থানায় হামলা, মারধর ও ভাঙচুরের আরেকটি মামলায় মাশরাফিকে আসামি করা হয়েছিল। ওই মামলায় মাশরাফি ও তার বাবা গোলাম মুর্তজাসহ ৯০ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৪০০-৫০০ জনকে আসামি করা হয়।

সিনিয়র করেস্পন্ডেন্ট December 10, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article দর্শনা সীমান্ত থেকে দেড় কোটি টাকার স্বর্ণের বার উদ্ধার
Next Article সুরক্ষা দেওয়ার দিন চলে গেছে, ব্যবসায়ীদের উদ্দেশে অর্থ উপদেষ্টা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

খুলনায় ভোক্তা-অধিকারের অভিযানঃ জরিমানা ৭৬ হাজার।

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

স্বাগত মাহে রমজান

By Correspondent 5 hours ago
বাগেরহাট

ফকিরহাটে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

By জন্মভূমি ডেস্ক 7 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ৩ বাহিনী প্রধানের সাক্ষাৎ

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
রাজনীতি

হাসিনাসহ আসামিদের ফেরত এনে বিচার করা সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব : আখতার হোসেন

By জন্মভূমি ডেস্ক 9 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আজ থেকে নতুন সময়সূচিতে চলবে অফিস-আদালত ও ব্যাংক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?