By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মিডিয়ায় কী লিখল আর টকশোতে কী বলল সেটা শুনে দেশ চালাই না: প্রধানমন্ত্রী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মিডিয়ায় কী লিখল আর টকশোতে কী বলল সেটা শুনে দেশ চালাই না: প্রধানমন্ত্রী
জাতীয়জেলার খবর

মিডিয়ায় কী লিখল আর টকশোতে কী বলল সেটা শুনে দেশ চালাই না: প্রধানমন্ত্রী

Last updated: 2021/09/16 at 8:29 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

মিডিয়ায় যা প্রচার হয় কিংবা টকশোতে যা বলা হয় তা শুনে দেশ চালান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেশের মানুষের যা উপকার হবে সেটাই তিনি বিবেচনায় রাখেন বলে জানিয়েছেন।

আজ বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে একাদশ জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের যারা সমালোচনা করেন তাদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘মিডিয়ায় কী লিখল আর টকশোতে কী বলল সেটা শুনে দেশ পরিচালনা করি না। দেশ পরিচালনা করি জনগণের কথা চিন্তা করে। কারণ আমার বাবা দেশ স্বাধীন করেছেন। বছরের পর বছর এই স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন। আমি আমার বাবা ও মায়ের কাছ থেকে যা শিখেছি তা অনুযায়ী দেশ চালাই।

প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে হতাশার কথা লেখে বদঅভ্যাস থেকে। আমরা যতই কাজ করি, বলে এটা কেন। আমি বলি, কিছু লোক আছে-যাকে দেখতে নারি তার চলন বাঁকা। এজন্য কারো সমালোচনায় যেমন হতাশ হই না তেমনি কারো কথা দ্বারা উৎসাহিতও হই না।’

সরকারের মেগা প্রকল্পগুলো নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘অনেকে বলে, মেগা প্রজেক্টের কী দরকার। মূলত তাদের বক্তব্য হলো, বাংলাদেশের উন্নয়নের কী দরকার! নিজের টাকা হলেই তো হলো! পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির কথা উঠেছিল প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক। আমরা নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করছি এবং এর কাজ শেষ পর্যায়ে। আশা করি ২০২২ সালের জুনেই পদ্মা সেতুতে গাড়ি চলবে।’ এ সময় তিনি বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতির কথা তুলে ধরেন সরকারপ্রধান।

প্রধানমন্ত্রী জানান, তার সরকার যেনতেনভাবে উন্নয়ন নয়, আধুনিক তথ্যপ্রযুক্তি ব্যবহার করে উন্নতি করছে। তিনি জানান, তার সরকারের মূল লক্ষ্য দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। সে লক্ষ্যেই সরকার কাজ করছে।

আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে শেখ হাসিনা বলেন, ‘১৯৯৬ সাল থেকে কমপক্ষে ১০ লাখ মানুষকে ঘর করে দিয়েছি। আশ্রয়ণ প্রকল্পের ঘর নিয়ে দুর্নীতির অভিযোগ তদন্ত করা হচ্ছে। আমরা নয়টি জায়গায় দুর্নীতি পেয়েছি। ১০/১২টি জায়গায় বৃষ্টির কারণে ঘর ভেঙে গেছে। আর তিন শতাধিক স্থানে খুচিয়ে খুচিয়ে ঘর ভাঙা হয়েছে। এটা কিন্তু দুর্নীতির কারণে হয়নি। এটা কারা করেছে? এ বিষয়ে তদন্ত হচ্ছে। এরেস্টও হচ্ছে।’

দেশে করোনাভাইরাসের টিকার আর কোনো সমস্যা নেই জানিয়ে সরকারপ্রধান বলেন, ‘প্রায় ২৪ কোটি টিকা আমরা কিনবো। টিকার আর কোনো অসুবিধা হবে না। দেশে যাতে ভ্যাকসিন তৈরি হয় ইতিমধ্যে চুক্তি হয়ে গেছে। এর বাইরেও আমরা ল্যাব তৈরি করছি।’

স্বাস্থ্যসেবা ভেঙে পড়েছে বলে বিরোধী দলীয় সাংসদদের অভিযোগের সমালোচনা করেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন রাখেন, স্বাস্থ্যসেবা কীভাবে ভেঙে গেল? এ সময় তিনি করোনাকালে স্বাস্থ্যসেবায় সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে আবারও মুক্তিযুদ্ধে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি আবারও দাবি করেন, চন্দ্রিমা উদ্যানে জিয়াউর রহমানের লাশ নেই। ২৬ মার্চ জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেননি জানিয়ে তিনি বলেন, ২৭ মার্চ সন্ধ্যায় আওয়ামী লীগ নেতারা ধরে এনে তাকে দিয়ে স্বাধীনতার ঘোষণাপত্র পাঠ করান।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 16, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় ইজিবাইক গ্যারেজ ম্যানেজারের লাশ উদ্ধার
Next Article উপহারের ঘর ভাঙার প্রতিটি ঘটনা তদন্ত হবে: প্রধানমন্ত্রী
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় লবণাক্ততার হাত থেকে রক্ষা পাওয়ার উপায় কি?

By জন্মভূমি ডেস্ক 3 hours ago
খুলনামহানগর

১৪ বছর পর অনুষ্ঠিত হচ্ছে খুলনা চেম্বারের নির্বাচন, চলছে বানচালের চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago
জাতীয়

রাত ৮টা পর্যন্ত ব্যবসা করার সুযোগ চান দোকান মালিকরা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?