By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মিত্র বাহিনীর শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ: সুবর্ণজয়ন্তীর আয়োজনেই ভিত্তি স্থাপনের পরিকল্পনা
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মিত্র বাহিনীর শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ: সুবর্ণজয়ন্তীর আয়োজনেই ভিত্তি স্থাপনের পরিকল্পনা
জাতীয়

মিত্র বাহিনীর শহীদ স্মরণে স্মৃতিস্তম্ভ: সুবর্ণজয়ন্তীর আয়োজনেই ভিত্তি স্থাপনের পরিকল্পনা

Last updated: 2021/03/05 at 11:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে আশুগঞ্জে যে স্মৃতিস্তম্ভ নির্মাণের উদ্যোগ সরকার নিয়েছে, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যেই তার ভিত্তিপ্রস্তর স্থাপনের পরিকল্পনা নিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যেন যৌথভাবে এ ভিত্তিফলক উন্মোচন করতে পারেন, সেই চেষ্টাই তারা করছেন। তবে বিষয়টি এখনও চূড়ান্ত হয়নি।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৬ মার্চ জাতীয় প্যারেড গ্রাউন্ডে দশ দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করছে সরকার। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও সেই কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সাংবাদিকদের বলেন, আমাদের একটা প্রকল্প আছে, বাংলাদেশের মিত্র বাহিনীর যে সদস্যরা এ দেশে জীবন দিয়েছেন, তাদের স্মরণে একটা স্মৃতিস্তম্ভ করা। এই প্রকল্প ইতোমধ্যে পাস হয়ে গেছে।

সেটা হতে পারে যে স্মৃতিস্তম্ভের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য আমরা যৌথভাবে আমাদের প্রধানমন্ত্রী এবং ভারতের প্রধানমন্ত্রীকে আহ্বান জানাতে পারি। এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি, তবে সম্ভাবনা আছে।

১৯৭১ সালের ২৬ মার্চ পাকিস্তানি সেনাবাহিনীর হাতে আটক হওয়ার ঠিক আগে আগে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এরপর শুরু হয় প্রবাসী সরকারের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধ।

ডিসেম্বরের প্রথম সপ্তাহে ভারতীয় সশস্ত্র বাহিনী এই যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ে। মুক্তিবাহিনী ও ভারতীয় বাহিনীর সমন্বয়ে গঠিত মিত্রবাহিনীর কাছে ১৬ ডিসেম্বর আত্মসমর্পণ করে পাকিস্তান সেনাবাহিনী। ওই যুদ্ধে ১ হাজার ১৬১ ভারতীয় সেনা শহীদ হয়েছিলেন।

এর মধ্যে ৯ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পাকিস্তানি বাহিনীর হাতে মিত্র বাহিনীর তিন শতাধিক সেনা শহীদ হন। সে কারণে দিনটি পালিত হয় ‘আশুগঞ্জ ট্র্যাজেডি’ দিবস হিসেবে।

মিত্র বাহিনীর শহীদ সদস্যদের স্মরণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে একটি স্মৃতিস্তম্ভ নির্মাণের জন্য ২০১৭ সালেই একনেকে ১৬ কোটি ৩০ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়। কিন্তু জমি পেতে দেরি হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন বিলম্বিত হয়। জমি পাওয়ার পর ২০২০ সালের ফেব্রুয়ারিতে মেয়াদ বাড়িয়ে প্রকল্প সংশোধন করা হয়।

নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠনের পর বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখা বিদেশি বন্ধুদের সম্মাননা জানানোর সিদ্ধান্ত নেয়। ২০১১ সালে ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত ইন্দিরা গান্ধীকে সম্মাননা জানানো হয়। পরে সম্মাননা দেওয়া হয় ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপায়ী এবং সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে।

এরপর ২০১৭ সালের এপ্রিলে ভারত সফর করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশের মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী ভারতীয় সশস্ত্র বাহিনীর সাত যোদ্ধার পরিবারের সদস্যদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী মোজাম্মেল হক বলেন, ভারতীয় সেনাবাহিনীর যারা এদেশে জীবন দিয়েছেন মিত্র বাহিনীর সদস্য হিসেবে, ইতোমধ্যে তাদের সম্মাননায় প্রধানমন্ত্রী কয়েক বছর আগে ভারত সফর করে নিজ হাতে টোকেন হিসেবে কিছু দিয়েছেন। বাকিগুলো আর দেওয়া যায়নি। এরপর করোনাভাইরাসের কারণে এক বছর ধরে এসব সম্মাননা আমাদের কাছে জমা পড়ে আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 6, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article রূপসায় এক পোয়া গাঁজাসহ বিক্রেতা গ্রেফতার
Next Article সারাদেশে বিদ্যুৎ বন্ধ করে দিল মিয়ানমারের জান্তা সরকার
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

সাতক্ষীরায় কালবৈশাখীর তাণ্ডবে ঝরে যাচ্ছে আম চাষিদের স্বপ্ন

By Correspondent 19 minutes ago
বাগেরহাট

শরণখোলায় জীবননাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

অন্তর্বর্তী সরকারের সময়কার অস্থির আইন শৃঙ্খলা পরিস্থিতি কাটতে শুরু করেছে

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়

আ’লীগ আমলে অর্থনীতি ধ্বংসের যে চিত্র সংসদে তুলে ধরলেন অর্থমন্ত্রী

By Tanvir 23 hours ago
জাতীয়

সংসদে আপত্তি সত্ত্বেও বিল পাস, বিরোধী দলের ওয়াকআউট

By Tanvir 23 hours ago
জাতীয়

‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশ সংসদে পাস

By Tanvir 23 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?