মেট্রো শাখা এনএসআই খুলনা কার্যালয়ের তথ্যের ভিত্তিতে মিথ্যা তথ্য দিয়ে নিজ দোকানের জন্য জ্বালানি তেল নিতে পাম্পে আসা ব্যক্তিকে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা ও জরিমানা
০৪/০৪/২০২৬ তারিখ ১২১৫-১৪২০ ঘটিকা পর্যন্ত খুলনা মহানগরীর লবণচরা থানাধীন জিরো পয়েন্ট এলাকায় মেসার্স শিকদার ফিলিং স্টেশন এন্ড সিএনজি পাম্পে মেসার্স গালিব অয়েল এর স্বত্বাধিকারী মোঃ আব্দুল জব্বার, পিতা-মৃত আবুল কালা মিয়া, সাং-৯/২ শের-ই বাংলা রোড, ময়লাপোতা, খুলনা জোহরা খাতুন শিশু বিদ্যানিকেতন বিদ্যালয় এর নাম করে মিথ্যা তথ্য দিয়ে পাম্প থেকে জ্বালানি তেল ক্রয় করতে আসেন। এন এস আই খুলনা মেট্রো কার্যালয়ের তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়।
পরবর্তীতে ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনা করে খুলনার বটিয়াঘাটা উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শোয়েব শাত-ঈল ইভান দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় মোঃ আব্দুল জব্বার কে দোষী সাব্যস্ত করে ৩০০০/- (তিন হাজার টাকা) জরিমানা করেন এবং পরবর্তীতে তিনি এ ধরনের কার্যকলাপে লিপ্ত হবেন না মর্মে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নিকট মুচলেকা প্রদান করে নগদে ৩,০০০/- টাকা পরিশোধ করেন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত