By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মিয়ানমারে বেদখল ফাঁড়ি উদ্ধারে বিমান হামলার নির্দেশ জান্তা সরকারের

Last updated: 2023/10/22 at 12:50 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : চীন সীমান্তে থাকা অনেকগুলো ফাঁড়ি বা সেনাঘাঁটির দখল হারিয়েছে মিয়ানমারের জান্তা বাহিনী। বিদ্রোহীদের কাছে হারানো এসব ঘাঁটি পুনরুদ্ধারে বিমান হামলা চালানোর নির্দেশ দিয়েছে দেশটির জান্তা সরকার। পাশাপাশি সেখানে সৈন্যশক্তি বাড়ানোরও নির্দেশ দেওয়া হয়েছে। মিয়ানমারের সামরিক বাহিনীর বরাতে আজ শনিবার এ তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে ফরাসি সংবাদ সংস্থাটি জানিয়েছে, ২০২১ সালের ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে নোবেলজয়ী নেতা অং সান সু চির নেতৃত্বাধীন গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে মিয়ানমারের ক্ষমতা দখল করে দেশটির সেনাবাহিনী। এরপর থেকেই দেশটি বিশৃঙ্খলায় নিমজ্জিত। দেশটির সামরিক বাহিনী ব্যাপক সশস্ত্র প্রতিরোধের মুখে পড়েছে। জান্তা সরকারের ক্ষমতার দুই বছর পেরিয়ে গেলেও তারা এখনও দেশটির বিশাল এলাকার কর্তৃত্ব নিতে পারেনি। এমনকি, সেখানে বিরোধীদের দমনে বিমান ও ভারী অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানো হচ্ছে।

গত বৃহস্পতিবার মিয়ানমারের শান রাজ্যের মুসে জেলায় সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় বিদ্রোহী গোষ্ঠী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির (কেআইএ)। আর শুক্রবার কাচিন রাজ্যের প্রত্যন্ত শহর লাইজারের কাছেও সামরিক বাহিনীর অবস্থানে হামলা চালায় তারা। গতকালের হামলায় পিছু হটতে বাধ্য হয় জান্তা বাহিনী। এরপরেই এক বিবৃতিতে জান্তা সরকার বিমান হামলার পাশাপাশি আর্টিলারি ও সৈন্য শক্তিবৃদ্ধির নির্দেশ দেয়।

আজ বিদ্রোহী গোষ্ঠী কেআইএ থেকে বলা হয়, জান্তা বাহিনী বিমান হামলা ও কামান দিয়ে পাল্টা আক্রমণ করেছে। গত সপ্তাহের সংঘর্ষে তাদের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে, ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনো তথ্য এখনও জানায়নি দেশটির সেনাবাহিনী। কেআইএয়ের কর্নেল নাও বু এএফপিকে বলেন, ‘আমরা সেনাবাহিনীর অনেক অস্ত্র জব্দ করতে পেরেছি। এ ছাড়া আরও বেশ কিছু সরঞ্জামও জব্দ করেছি।’

এএফপি জানিয়েছে, খ্রিস্টান ধর্মাবলম্বী অধ্যুষিত কাচিন রাজ্যের বেশিরভাগ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে কেআইএ। সবশেষ কয়েক দশক ধরেই রাজ্যটিতে সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে লিপ্ত এই সশস্ত্র গোষ্ঠীটি। আর ২০২১ সালের গণঅভ্যুত্থানের পর থেকেই এই রাজ্যে সহিংসতা বেড়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট October 22, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই: ডিবি প্রধান
Next Article শাহরুখের ‘ডাঙ্কি’ সিনেমার নতুন তারিখ ঘোষণা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

একুশে ফেব্রুয়ারি বাঙ্গালির জাতীয় জীবনের এক অবিস্মরণীয় অধ্যায় -বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী

By Staff Reporter 8 hours ago
খুলনাজেলার খবর

মোংলা বন্দর ব্যবস্থাপনার আমূল পরিবর্তনের আশ্বাস নৌ-পরিবহন মন্ত্রীর

By Staff Reporter 8 hours ago
খুলনাজেলার খবর

শরণখোলায় ওয়ার্ড বিএনপি কার্যালয় আগুনে ভষ্মীভূত

By Staff Reporter 8 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলি বিমান বাহিনীর হামলায় ১২ জন নিহত

By Staff Reporter 14 hours ago
আন্তর্জাতিক

ইউক্রেনের ১০ হাজার ৬০০ কোটি ডলারের ঋণ আটকে দিলো হাঙ্গেরি

By Staff Reporter 14 hours ago
আন্তর্জাতিক

কাতার-বাহরাইনের ঘাঁটি থেকে শত শত সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

By Staff Reporter 14 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?