By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মিয়ানমারে সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মিয়ানমারে সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিকশীর্ষ খবর/ তাজা খবর

মিয়ানমারে সাংবাদিকের ২০ বছরের কারাদণ্ড

Last updated: 2023/09/06 at 5:40 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ

জন্মভূমি ডেস্ক : এক সাংবাদিককে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন সেনা-শাসিত মিয়ানমারের একটি আদালত। বুধবার তাকে এই সাজা দেওয়া হয়েছে বলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।

২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে সামরিক বাহিনী ক্ষমতায় আসার পর দেশটিতে প্রথম কোনও গণমাধ্যমকর্মীকে এত দীর্ঘমেয়াদী সাজা দেওয়া হলো। গত মে মাসের শেষের দিকে রাখাইনে আঘাত হানা ঘূর্ণিঝড় মোচার ক্ষয়ক্ষতি নিয়ে খবর প্রকাশ করায় কো সাই জ্য থাইকে নামের ওই আলোকচিত্রীকে গ্রেপ্তার করা হয়েছিল।

২০২১ সালে সামরিক বাহিনী অভ্যুত্থানের মাধ্যমে অং সান সু চি নেতৃত্বাধীন নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করার পর থেকে অস্থিতিশীল রয়েছে মিয়ানমার। অভ্যুত্থানের পর বিরোধীদের ওপর ব্যাপক দমনপীড়ন ও হাজার হাজার মানুষকে কারাবন্দি এবং হত্যা করেছে সামরিক জান্তা নিয়ন্ত্রিত দেশটির নিরাপত্তা বাহিনী।

তবে আলোকচিত্রী কো সাই জ্য থাইয়ের বিরুদ্ধে আনা অভিযোগ স্পষ্ট নয়। প্রাথমিকভাবে তাকে চারটি ভিন্ন আইনের অধীনে আইনি পদক্ষেপের মুখোমুখি করা হয়। এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইন এবং মিয়ানমার দণ্ডবিধির ৫০৫-এ ধারায় তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

দেশটির স্থানীয় সংবাদমাধ্যম মিয়ানমার নাওয়ে আলোকচিত্রী হিসেবে কাজ করেন সাই জ্য থাই। সংবাদমাধ্যমটিতে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, ‘সামরিক পরিষদ কো সাই জ্য থাইকে ৬ সেপ্টেম্বর ইনসিন কারাগারের ভেতরে পরিচালিত আদালতে আইনজীবী নিয়োগ বা আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছাড়াই সাজা দিয়েছে।’

এই বিষয়ে মন্তব্য জানতে মিয়ানমারের সামরিক মুখপাত্রের সাথে যোগাযোগ করলেও কোনও সাড়া দেননি বলে জানিয়েছে রয়টার্স।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 6, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article সাকিব-মুশফিক জুটিতে শতরান পার বাংলাদেশের
Next Article বাঘাইছড়িতে ঢাবি শিক্ষার্থীকে অপহরণ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
অর্থনীতি

লোকসানে ১৭ ব্যাংক, অর্ধেকে নেমেছে সিএসআর

By Janmobhumi Desk 7 hours ago
অর্থনীতি

নগদ লেনদেনে নির্ভরতা কমাতে কার্ড লেনদেনে প্রণোদনা চান ব্যবসায়ীরা

By Janmobhumi Desk 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবরসর্বশেষ খবর

সরকারি চাকরিতে প্রবেশসীমা ৩২ বছর করে সংসদে বিল পাস

By Janmobhumi Desk 7 hours ago
আন্তর্জাতিক

কলকাতায় হামলার হুমকি পাকিস্তানের

By Tanvir 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হামে ১০ জনের মৃত্যু, আক্রান্ত ৯৭৪ : স্বাস্থ্য অধিদপ্তর

By Janmobhumi Desk 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?