By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানেই থামল পাকিস্তান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানেই থামল পাকিস্তান
খেলাধূলাশীর্ষ খবর/ তাজা খবর

মিরাজের ঘূর্ণিতে ২৭৪ রানেই থামল পাকিস্তান

Last updated: 2024/08/31 at 9:26 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 1 year ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালোই করে পাকিস্তান। তবে এরপরেই নিজের জাদু দেখাতে থাকেন স্পিনার মেহেদেী হাসান মিরাজে। মিরাজের ঘূর্ণিতে প্রথম ইনিংসে ২৭৪ রানেই অলআউট হয়েছে পাকিস্তান।

রাওয়ালপিন্ডিতে গতকাল সকাল থেকেই বৃষ্টি ছিল। টানা বৃষ্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। তাই বাকি চার দিনের খেলা নির্ধারিত সময়ে ৩০ মিনিট আগে শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে আজ দ্বিতীয় দিনের খেলা ৩০ মিনিট আগে শুরু হয়।

যেখানে টস জিতে শুরুতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। টস হেরে ব্যাটিংয়ে নামে পাকিস্তান। পাকিস্তানের হয়ে আজ ওপেনিংয়ে নামেন আব্দুল্লাহ শফিক ও সাইম আইয়ুব। তবে দীর্ঘদিন পর ইনজুরি থেকে ফেরা তাসকিন এই জুটিকে ভাঙলেন নিজের প্রথম ওভারেই।

ইনিংসের প্রথম ওভারেই তাসকিনের বলে রানের খাতা খোলার আগেই বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান আব্দুল্লাহ শফিক। তার বিদায়ে শূন্য রানেই প্রথম উইকেট হারায় পাকিস্তান।

শূন্য রানে প্রথম উইকেট হারানোর পর জুটি গড়েন সাইম আইয়ুব ও শান মাসুদ। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে থাকে পাকিস্তান। বাংলাদেশর বোলারদের ওপর চড়াও হয়ে ৫৪ বলে আজ অর্ধশতক তুলে নেন প্রথম টেস্টে দুই সেশনেই ব্যর্থ শান মাসুদ। লাঞ্চ বিরতির আগে আর এই জুটিকে ভাঙতে পারেনি টাইগার বোলাররা। যার ফলে প্রথম সেশনে ৯৯ রান তুলে লাঞ্চ বিরতিতে যায় পাকিস্তান।

তবে লাঞ্চ বিরতি থেকে ফিরে এই জুটিকে আর বেশিদূর এগোতে দেননি মেহেদী হাসান মিরাজ। মিরাজের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে সাজঘরে ফিরে গেলেন অর্ধশতক তুলে নেওয়া পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। আউট হওয়ার আগে করেন ৬৯ বলে ৫৭ রান। তার বিদায়ে ভাঙে ১০৭ রানের জুটি।

শান মাসুদের বিদায়ের পর অর্ধশতক তুলে নেন সাইম আইয়ুবও। তবে অর্ধশতক তুলে নেওয়ার পর তাকে আর বেশিদূর এগোতে দেননি মিরাজ। মিরাজের বলে স্ট্যাম্পড হয়ে সাজঘরে ফিরে যান আইয়ুব। আউট হওয়ার আগে করেন ১১০ বলে ৫৮ রান।

মিরাজের জোড়া আঘাতের পর পাকিস্তান শিবিরে আঘাত হানেন বাংলাদেশকে দিনের শুরুতে ব্রেকথ্রু এনে দেওয়া তাসকিন আহমেদ। তাসকিন আহমেদের বলে বোল্ড হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন সৌদ শাকিল।

সৌদ শাকিলের বিদায়ের পর জুটি গড়েন দুই অভিজ্ঞ ব্যাটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। জুটি গড়ে চা পানের বিরতির আগের সময়টুকু নির্বিঘ্নে কাটিয়ে দিচ্ছিলেন তারা। তবে শেষ রক্ষা হলো না।

চা বিরতির মাত্র এক ওভার আগে সাকিবের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন বাবর আজম। আউট হওয়ার আগে করেন ৭৭ বলে ৩১ রান। তার বিদায়ে ১৭৯ রানে ৫ উইকেট হারিয়ে বসে পাকিস্তান। শেষ পর্যন্ত ১৮৩ রান করে চা পানের বিরতিতে যায় তারা।

বিরতি থেকে ফিরে আগা সালমানকে নিয়ে লড়াই চালিয়ে যেতে থাকেন মোহাম্মদ রিজওয়ান। তবে এই জুটিকে বেশিদূর এগোতে দেননি নাহিদ রানা। নাহিদ রানার বলে স্লিপে শান্তর হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান রিজওয়ান। তার বিদায়ে ২১১ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান।

রিজওয়ানের বিদায়ের পর জুটি গড়েন আগা সালমান ও খুররাম শেহজাদ। এই জুটিও ব্যর্থ হয় বেশিদূর যেতে। দলীয় ২৩৬ রানে খুররাম শেহজাদের বিদায়ে ভেঙে যায় এই জুটি। ৪১ বলে ১২ রান করা খুররাম শেহজাদ মিরাজের বলে মিড অফে সাকিবের হাতে ক্যাচ তুলে দিয়ে ফিরে যান সাজঘরে।

খুররাম শেহজাদের বিদায়ের পর সাজঘরে ফিরে যান মোহাম্মদ আলি। মিরাজের চতুর্থ শিকার হয়ে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ে ২৪৬ রানে ৮ উইকেট হারায় পাকিস্তান।

সিনিয়র করেস্পন্ডেন্ট August 31, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ড. ইউনূসের সঙ্গে মতবিনিময়ে কোন দলের কারা অংশ নিচ্ছেন
Next Article উজানের দেশগুলোর কাছে বন্যা পূর্বাভাসের তথ্য চাইবে বাংলাদেশ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের পিএস-এপিএস-প্রোটোকল অফিসার নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়

তিন বছরে তিন সরকারকে শপথ পড়ালেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মির্জা আব্বাস-নজরুল-রিজভীসহ ১০ জনকে উপদেষ্টা নিয়োগ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান, উপনেতা তাহের, চিফ হুইপ নাহিদ

By সিনিয়র করেস্পন্ডেন্ট 3 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 8 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?