By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে
আন্তর্জাতিকজাতীয়জেলার খবর

মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশে

Last updated: 2022/09/09 at 10:30 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE
জন্মভূমি ডেস্ক

মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে। এই রিপোর্ট লেখা পর্যন্ত (শুক্রবার, রাত ৮টা) মিয়ানমারে এখনও গোলাগুলি চলছে। কয়েক দিন ধরে দেশটির সীমান্তঘেঁষা এলাকায় গোলাগুলি চলছে।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে সীমান্তঘেঁষা মিয়ানমার ভূখণ্ডে গোলাগুলি হয়। সেখান থেকে ছোড়া গুলি তুমব্রু এলাকায় এসে পড়েছে। এতে হতাহতের ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস বলেন, ‘মিয়ানমার থেকে ছোড়া গুলি তুমব্রু সীমান্তের কোনাপাড়া এসে পড়ার খবর স্থানীয় লোকজন জানিয়েছে। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। সীমান্তের ওপারে গোলাগুলি শব্দ হচ্ছে। মাঝখানে মাত্র দুদিন গোলাগুলি বন্ধ ছিল। তারপর থেকে সেখানে গোলাগুলি চলছে। আমরা সীমান্তের খবর রাখছি।’

ঘুমধুম ইউনিয়নের ৫নং ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, আজ বিকাল সাড়ে ৩টা থেকে গোলাগুলি শুরু হয়। পরে সন্ধ্যার দিকে ৩ নম্বর ওয়ার্ড তমব্রু ঘোনারপাড়া এলাকায় ক্ষুদ্রাস্ত্রের একটি গুলি এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

তুমব্রু সীমান্তের বাসিন্দা মো. কামাল বলেন, ‘বিকাল থেকে ফের গোলাগুলি চলছে সীমান্তে। এখনও গুলির শব্দ কানে আসছে। রাত হওয়ায় মানুষজন ভয়ে আছে। শুনেছি, আজকে মিয়ানমার থেকে আরও একটি গুলি এসে এখানে পড়েছে। আকাশে যুদ্ধবিমানও দেখা গেছে।’

সীমান্তে বসবাসকারীরা বলছেন, বিকাল থেকে হঠাৎ আবারও নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের তুমব্রু সীমান্তের মাঝামাঝি স্থানে মিয়ানমার সীমান্তে বৃষ্টির মতো গোলাগুলি হচ্ছে। আজকে অন্যদিনের চেয়ে বেশি শব্দ পাওয়া যাচ্ছে। রাত ৮টা পর্যন্ত গুলিবর্ষণের আওয়াজ পাওয়া গেছে। তুমব্রু কোনারপাড়ায় মিয়ানমার থেকে একটি গুলি এসে পড়ার ঘটনাও ঘটেছে। এতে সীমান্তের লোকজন আতঙ্কেও রয়েছেন।

এ বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বান্দরবানের পুলিশ সুপার (এসপি) তারিকুল ইসলাম তারিক।

এদিকে পাঁচ বছর ধরে ওই সীমান্তের শূন্যরেখায় বসবাস করে আসছেন চার হাজারের বেশি রোহিঙ্গা। কয়েক দিন ধরে সীমান্তঘেঁষা এলাকায় মর্টারশেল-গোলা ছোড়ার পাশাপাশি সীমান্তের আকাশে যুদ্ধবিমান থেকেও ছোড়া হচ্ছে। নোম্যান্স-ল্যান্ডে থাকা রোহিঙ্গাদের দিন আতঙ্কে কাটছে।

এ বিষয়ে নোম্যান্স-ল্যান্ডের রোহিঙ্গা শিবিরের নেতা দিল মোহাম্মদ বলেন, ‘বিকাল ৩টার পর থেকে গোলাগুলি শুরু হয়েছে। এখনও (রাত ৮টা) চলমান রয়েছে। আজকে খুব বেশি ভারী অস্ত্রের শব্দ আসছে। এতে শূন্যরেখার রোহিঙ্গারা খুব ভয়ের মধ্য আছেন।’

এদিকে, গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে। উভয় ঘটনায় বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট September 9, 2022
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন পূর্ণিমা
Next Article নগরীর ৮ নং ওয়ার্ড যুবলীগের কর্মীসভা
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 12 seconds ago
খুলনামহানগর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগর

খুলনায় মোবাইল কোর্ট অভিযানে দুইটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 seconds ago
খুলনামহানগর

স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে অগ্রাধিকার দেবেন মঞ্জু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 10 minutes ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

১১ দিনেও নিখোঁজ ব্যবসায়ি সুজনের সন্ধান পায়নি পুলিশ, উদ্ধারের দাবিতে প্রধানমন্ত্রীর নিকট স্মারকলিপি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 19 minutes ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?