
বিজ্ঞপ্তি : আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে বীর মুক্তিযোদ্ধাদের করণীয় এবং কর্মপদ্ধতি নির্ধারণ সম্পর্কে শনিবার সকাল ১০টায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্স ভবনের মিলনায়তনে মহানগর ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ড ও সেক্টর কমান্ডার ফোরাম মুক্তিযুদ্ধ-৭১’র এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন জেলা ইউনিট কমান্ডের কমান্ডার সরদার মাহবুবার রহমান এবং প্রধান অতিথি ছিলেন মহানগর ইউনিট কমান্ডার অধ্যাপক মো: আলমগীর কবির। সভায় আগামী ১৪ মে জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের এক সমাবেশ অনুষ্ঠিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। উক্ত সমাবেশে মহানগর এলাকায় বসবাসকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ করা হয়। সভায় উপস্থিত বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে বক্তব্য রাখেন মো: নুর ইসলাম বন্ধ, শেখ মনিরুল ইসলাম, মুন্সী আইযুব আলী, মকবুল হোসেন মিন্টু, বাবু শ্যামল সিংহ রায়, ইঞ্জি: শেখ আব্দুল জব্বার, নুরুল ইসলাম মনু, শেখ শহিদুল ইসলাম, শেখ আলমগীর হোসেন, হারুন-উর রশিদ বন্ধ, শেখ মোহাম্মদ আজাদ, বাবু পরিমল কুমার দাস, আবুল কালাম আজাদ (খোকা), মোখলেসুর রহমান বাবলু, মোল্লা মুজিবুর রহমান, শেখ হায়দার আলী, শেখ সিরাজুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, শেখ মোশারফ হোসেন, শেখ আমিরুল ইসলাম, শেখ জয়নাল আবেদীন, স ম রেজওয়ান আলী, নির্মল কুমার রায়, শেখ আনসার আলী, শেখ অহিদুর রহমান, শেখ হাফিজুর রহমান, মহিউদ্দিন মোড়ল, কাজী মতিয়ার রহমান, শেখ সিদ্দিকুর রহমান, এম এ দাউদ, শ্যামল কুমার দাস, মো: ইঞ্জিল কাজী, শেখ আসাদুল্লাহ, মামনুরা জাকির (খুকুমনি), লুৎফুল হক পিয়া, শিরিনা পারভিন।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত