By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘আদিপুরুষ’, ২০০০ টাকায় বিক্রি টিকিট
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > বিনোদন > মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘আদিপুরুষ’, ২০০০ টাকায় বিক্রি টিকিট
বিনোদনশীর্ষ খবর/ তাজা খবর

মুক্তির আগেই রেকর্ড গড়ল ‘আদিপুরুষ’, ২০০০ টাকায় বিক্রি টিকিট

Last updated: 2023/06/14 at 2:59 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : আর মাত্র দুই দিন বাকি। আগামী ১৬ই জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে পরিচালক ওম রাউতের সিনেমা ‘আদিপুরুষ’। প্রভাস, কৃতি শ্যানন অভিনীত এই সিনেমাটি ঘিরে দর্শকদের উন্মাদনার শেষ নেই। সে কারণেই মুম্বাই-দিল্লির মতো শহরে দুই হাজার টাকায় বিক্রি হয়েছে এই সিনেমার টিকিট।

ওম রাউতের এই বিগ বাজেট সিনেমা তৈরি হয়েছে রামায়ণের গল্পের উপর ভিত্তি করে। যেখানে রামচন্দ্রের ভূমিকায় থাকবেন প্রভাস, সীতা হয়েছে কৃতি, সানি সিংকে লক্ষ্মণের চরিত্রে দেখা যাবে। লঙ্কেশ রাবণ হিসেবে পর্দায় ধরা দেবেন সাইফ আলি খান এবং হনুমান চরিত্রে দেবদত্ত নাগে।

টাইমস নাও-এর রিপোর্ট অনুযায়ী প্রথম দিনের প্রথম শো-এর টিকিট দুই হাজার টাকায়ও বিক্রি হয়েছে।  দিল্লির পিভিআর ভেগাস লাক্সে ২০০০ সব টিকিট বিক্রি হয়ে গেছে। পিভিআর সিলেক্ট সিটি ওয়াক গোল্ডের ১৮০০ টাকার টিকিটও শেষ। নয়ডায় পিভিআর গোল্ড লজিক্স সিটি সেন্টারে ১৬৫০ টাকায় টিকিট বিক্রি হচ্ছে এই ছবির।

মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড ড্রাইভের মেসন পিভিআর লিভিং রুমে এই ছবির টিকিট ২০০০ টাকায় বিক্রি হচ্ছে। কলকাতা ব্যাঙ্গালুরুর ছবিটাও খানিকটা একই। তবে সেই তুলনায় অনেকটাই কম দামে টিকিট কেনা যাচ্ছে চেন্নাই এবং হায়দ্রাবাদে।

বক্স অফিসের খবর, ‘আদিপুরুষ’ ছবির হিন্দি থ্রিডি ভার্সন ইতোমধ্যেই ২.৮০ কোটি টাকার টিকিট বিক্রি করে ফেলেছে। এর অর্থ প্রায় ৮০ হাজার টিকিট বিক্রি হয়েছে। ছবির হিন্দি টুডি ভার্সনের বিক্রি হওয়া টিকিট থেকে এখনও আয়ের পরিমাণ ১৮ লক্ষ টাকা। ছবির তেলুগু সংস্করণে বিক্রি হয়েছে ৬৪ লক্ষ টাকার টিকিট। অগ্রিম বুকিংয়ে মোটামুটি ৩.৬৫ কোটি আয়ের পরিমাণ দাঁড়িয়েছে।

এদিকে, ছবি মুক্তির আগেই ‘আদিপুরুষ’ নির্মাতাদের পক্ষ থেকে একটি বিশেষ ঘোষণা করা হয়। বিবৃতির মাধ্যমে তাঁরা জানান, ‘যেখানেই রামায়ণ পাঠ করা হয় সেখানেই ভগবান হনুমান উপস্থিত হন। এটা আমাদের বিশ্বাস। এই বিশ্বাসের প্রতি সম্মান রেখে, প্রত্যেক প্রেক্ষাগৃহ যেখানে প্রভাসের রাম-অভিনীত আদিপুরুষ দেখানো হবে, সর্বত্র একটি করে আসন সংরক্ষিত রাখা হবে রামভক্ত হনুমানের জন্য। বিক্রি করা হবে না সেই আসন।’

সিনিয়র করেস্পন্ডেন্ট June 14, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article মে মাসে সড়কে ৪৬৮ প্রাণহানি, দুর্ঘটনার ২৯ শতাংশ মোটরসাইকেলে
Next Article খালেদা জিয়ার অবস্থা এই ভালো-এই খারাপ
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

আমি এবং আমার পরিবার দুর্নীতির ঊর্ধ্বে আছি বিধায় কাউকে দুর্নীতি করতে দেয়া হবে না- আলি আসগার লবি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনামহানগর

খুলনাকে পরিচ্ছন্ন মশামুক্ত নিরাপদ শহর করতে চাই — কেসিসি প্রশাসক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago

দিনপঞ্জি

March 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
« Feb    

এ সম্পর্কিত আরও খবর

খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় সন্ত্রাসীদের গুলিতে শ্রমিক নেতা নিহত, অস্ত্রসহ এক স্যুটার অস্ত্রসহ আটক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 4 hours ago
খুলনাশীর্ষ খবর/ তাজা খবর

খুলনার নদ-নদীতে মাছের কমেছে প্রাকৃতিক উৎপাদন

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

নিখোঁজের ১২ দিন পর ব্যবসায়ি উদ্ধার, ঘটনা রহস্যজনক

By সিনিয়র করেস্পন্ডেন্ট 9 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?