By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মুজিববর্ষ উদযাপনে পাঁচ বিশ্ব নেতা কোথায় থাকবেন, কী খাবেন
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মুজিববর্ষ উদযাপনে পাঁচ বিশ্ব নেতা কোথায় থাকবেন, কী খাবেন
জাতীয়জেলার খবর

মুজিববর্ষ উদযাপনে পাঁচ বিশ্ব নেতা কোথায় থাকবেন, কী খাবেন

Last updated: 2021/03/15 at 9:16 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপনে পাঁচ বিশ্ব নেতা ঢাকা আসবেন। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়েছেন। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, চলতি মাসের ২৬-২৭ তারিখ ঢাকায় থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ থাকবেন ১৭-১৮ মার্চ। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাÐারি ২২-২৩ মার্চ দু’দিন ঢাকায় অবস্থান করবেন। এছাড়া শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে ও ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচু ঢাকায় অবস্থান করবেন ১৯-২০ মার্চ।

নিরাপত্তার স্বার্থে এখনো পাঁচ বিশ্ব নেতার পূর্ণাঙ্গ সফরসূচি ঘোষণা করেনি পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ভরযোগ্য সূত্র বাংলাদেশ জার্নালকে জানায়, ঢাকায় মোদির সফর হবে দুদিন এক রাত। তিনি কোথায় অবস্থান করবেন এ নিয়ে জনমনে অনেক প্রশ্ন আছে। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী নরেন্দ্র মোদি সোনারগাঁও হোটেলে অবস্থান করবেন।

কী খাবেন মোদি: পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সব রকম আয়োজন সম্পন্ন হলেও সূত্র জানায়, সোনারগাঁওয়ের রাঁধুনি ছাড়াও মোদির সফরে থাকবেন তার নিজস্ব শেফ। খাবারের মেনুতে থাকবে ভারতীয় সব খাবার। মোদি চাইলে বাংলাদেশি খাবারের স্বাদও পরখ করে দেখতে পারেন। তবে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা জানান, সে সুযোগ অনেকটাই কম।

কোথায় যাবেন: পররাষ্ট্রমন্ত্রী জানান, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব শতবর্ষ উদযাপনে অংশ নেয়া ছাড়াও বাংলাদেশ সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ২৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে এর আগে উনি যাবেন প্রথমে সাতক্ষীরার যশোরেশ্বরী মন্দিরে। এরপর টুঙ্গিপাড়া আসবেন তিনি। সেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে স্বাগত জানাবেন। এরপর মোদি যাবেন কাশিয়ানীর ওড়নাকান্দীতে মতুয়া সম্প্রদায়ের তীর্থস্থানে। সেখান থেকেই ঢাকা পৌঁছে নিজ দেশের উদ্দেশ্যে যাত্রা করবেন তিনি।

প্রাথমিকভাবে জানা যায়, রাজধানীর যেসব ৫ তারকা হোটেলে প্রেসিডেন্সিয়াল সুইট আছে যেখানেই অবস্থান করবেন বিশ্ব নেতারা। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (এশিয়া) মাশফি বিনতে শামস বলেন, করোনা পরিস্থিতি বিবেচনায় বিশ্ব নেতাদের ভিন্নভাবে সফরসূচি সাজানো হচ্ছে। তবে যেসব বিশ্ব নেতা আসতে পারবেন না তাদের ভার্চুয়াল উপস্থিতি নিশ্চিত করেছে ঢাকা।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজা পাকসে, ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচু, মালদ্বীপের রাষ্ট্রপতি ইবরাহিম মোহামেদ সলিহ ও নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী ভাÐারি-এ চার দেশের প্রধান রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রাত্রিযাপন করে মুজিব শতবর্ষ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন।

দক্ষিণ এশিয়ার ক‚টনৈতিক সূত্র বলছে, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হবে। ভারতের শীর্ষ নেতার সফরে বাংলাদেশের সঙ্গে অন্তত ৬টি চুক্তি চায় দেশের ক‚টনীতিকরা।

নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা বলেন, কমপক্ষে ৬টি সমঝোতা স্মারক চুক্তি (ভারত-বাংলাদেশ) হতে পারে। যার মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা, কুশিয়ারা নদীতে পানি উন্নয়ন, বাংলাদেশ-ভারত-নেপালের মধ্যে স্থল যান চলাচল, জ্বালানি, সীমান্ত ব্যবস্থাপনা ও সমুদ্র সম্পদ প্রাধান্য পাবে। তবে তিস্তা চুক্তি যে হচ্ছে না এ কথা আগেই জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 15, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ১৭ মার্চ সারাদেশে দোকান-মার্কেট বন্ধ
Next Article সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ মৃত্যু
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 1 hour ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

খুলনাজেলার খবর

মঞ্জুকে স্বাগত জানাতে নগর ভবন প্রস্তুত

By Staff Reporter 1 hour ago
খুলনাজেলার খবর

মাছ বৃদ্ধি ও প্রজনন রক্ষায় চার ধাপে দাকোপ উপজেলায় বিশেষ কম্বিং অপারেশন

By Staff Reporter 2 hours ago
সাতক্ষীরা

সুন্দরবন উপকূলে রেনুপনা আহরণ, বিনষ্ট হচ্ছে অন্য প্রজাতির কোটি পোনা

By Correspondent 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?