By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মুজিবের স্বপ্নেই স্বাধীনতা সম্ভব হয়েছে: ট্রুডো
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > আন্তর্জাতিক > মুজিবের স্বপ্নেই স্বাধীনতা সম্ভব হয়েছে: ট্রুডো
আন্তর্জাতিকজাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

মুজিবের স্বপ্নেই স্বাধীনতা সম্ভব হয়েছে: ট্রুডো

Last updated: 2021/03/17 at 11:58 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 5 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক

বাংলাদেশের মানুষ যে স্বাধীনতা উদযাপন করছেন তা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নেই সম্ভব হয়েছে বলে মন্তব্য করেছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। শেখ মুজিবুর রহমান তার নিজের জীবন দেশের জনগণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন বলেও মন্তব্য করেন তিনি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৭ মার্চ) দেওয়া এক ভিডিও বার্তায় এ মন্তব্য করেন জাস্টিন ট্রুডো।

ট্রুডো বলেন, আজ বাংলাদেশের জনগণ যে স্বাধীনতা উদযাপন করছে তা সম্ভব হয়েছে একটি স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে স্বপ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছিলেন তার জন্য। তিনি এমন একজন মানুষ যিনি নিজের জনগণের জন্য জীবন উৎসর্গ করেছেন।

বাংলাদেশের স্বাধীনতার পরপরই কানাডার সঙ্গে দ্বিপক্ষীয় আন্তরিক সম্পর্ক তৈরি হয় উল্লেখ করে ট্রুডো বলেন, আমার বাবা (তৎকালীন কানাডার প্রধানমন্ত্রী জোসেফ ট্রুডো) এবং শেখ মুজিবুর রহমান সেসময় উভয় দেশের মধ্যেকার আন্তরিক সম্পর্কের সূচনা করেন। সেই সম্পর্ক উভয় দেশের জনগণের মধ্যেকার সম্পর্কের মধ্যে আজ আরও দৃঢ় হয়েছে।

বাংলাদেশের উন্নয়নের কথা বলতে গিয়ে ট্রুডো বলেন, আমি যখন প্রথমবার বাবার সঙ্গে বাংলাদেশ সফর করি সেসময়ের বাংলাদেশ আর আজকের বাংলাদেশের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। বিগত ৫০ বছরে এ দেশ ব্যাপক উন্নতি করেছে। অর্থনৈতিক উন্নতি, দারিদ্র্য বিমোচন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নতির মতো বিষয়গুলো এ দেশের মানুষের সামনে নতুন নতুন সম্ভাবনা এনে দিয়েছে। বর্তমানে বাংলাদেশ উল্লেখযোগ্য অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে। আর এ পথচলার প্রতিটি পদক্ষেপে কানাডা সবসময়েই বাংলাদেশের পাশে আছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট March 17, 2021
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এখন শুধু এগিয়ে যাওয়ার পালা : প্রধানমন্ত্রী
Next Article বঙ্গবন্ধু সকল ভারতীয়র কাছেও একজন বীর : মোদি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সাতক্ষীরা

দুর্যোগ প্রস্তুতিতে লড়ব তারুণ্যের বাংলাদেশ গড়ব’

By জন্মভূমি ডেস্ক 7 hours ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 19 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

উপকূলীয় অঞ্চলই টেকসই অর্থনীতির ভিত্তি

By জন্মভূমি ডেস্ক 10 hours ago
আন্তর্জাতিক

ইরানের সেনাবাহিনীর সর্বাধিনায়কের নির্দেশ: শত্রুরা স্থল হামলার চেষ্টা করলে একজনও যেন বাঁচতে না পারে

By Tanvir 19 hours ago
আন্তর্জাতিক

শত্রুদের আত্মসমর্পণ পর্যন্ত যুদ্ধ চলবে, বলল ইরানের সেনাবাহিনী

By Tanvir 19 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?