জন্মভূমি ডেস্ক : মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে হলিডে পার্টিতে হামলায় অন্তত ১২ জন নিহত হয়েছেন। আসন্ন বড়দিন উৎসবকে সামনে রেখে ওই পার্টির আয়োজন করা হয়েছিল। খবর রয়টার্সের
প্রতিবেদনে বলা হয়, মধ্য মেক্সিকোর গুয়ানাজুয়াতো প্রদেশে একটি হলিডে পার্টিতে হামলায় এক ডজন লোক নিহত হয়েছেন বলে মেক্সিকান কর্তৃপক্ষ স্থানীয় সময় রোববার জানিয়েছে।
স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গুয়ানাজুয়াতো প্রদেশের সালভাটিয়েরা শহরে ভোরবেলায় এই আক্রমণের ঘটনাটি ঘটে। সেসময় সশস্ত্র গোষ্ঠী সদস্যরা পোসাদা নামে ঐতিহ্যবাহী মেক্সিকান পার্টিতে যোগদানকারীদের ওপর গুলি চালায়।
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় গুয়ানাজুয়াতো প্রদেশটি তেল বিশুদ্ধকরণ শিল্পের কারণে খুই বিখ্যাত। কিন্তু মাদক কারবারিদের দ্বন্দ্বের কারণে সাম্প্রতিক বছরগুলোতে এটি মেক্সিকোর সবচেয়ে সহিংস প্রদেশগুলোর একটি হয়ে উঠেছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত