By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জাতীয় > মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী
জাতীয়জেলার খবরশীর্ষ খবর/ তাজা খবর

মেট্রোরেল স্টেশনে সন্তান প্রসব করলেন নারী

Last updated: 2023/01/12 at 2:09 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মেট্রোরেলের আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে ছেলে সন্তান প্রসব করেছেন সোনিয়া রানী রায় নামে এক প্রসূতি। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকাল পৌনে ৯টায় শিশুটির জন্ম হয়।
সন্তান প্রসবের পর নবজাতককে কোলে নিয়ে ছবি তোলেন আগারগাঁও স্টেশনের রোভার স্কাউট সদস্যরা।
সন্তান প্রসবের পর নবজাতককে কোলে নিয়ে ছবি তোলেন আগারগাঁও স্টেশনের রোভার স্কাউট সদস্যরা।

জানা গেছে, চিকিৎসকের কাছে যাওয়ার সময় হঠাৎ মেট্রোরেলেই প্রসব বেদনা ওঠে ওই নারীর। পরে তিনি অসুস্থ হয়ে পড়লে আগারগাঁও স্টেশনের ফার্স্ট এইড সেন্টারে রোভার স্কাউট ও মেট্রোরেলের প্রাথমিক প্রতিবিধানকারীর তত্ত্বাবধানে ছেলে সন্তান প্রসব করেন তিনি।

সোনিয়া রানী দাসের স্বামী সুকান্ত সাহা সংবাদমাধ্যমকে বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ায় নিয়মিতই ডাক্তারের কাছে চেকআপ করাতে হতো। হাসপাতলে ভর্তি করানোর জন্য এদিন বাসা থেকে নিয়ে যাচ্ছিলাম। পরে মেট্রোরেলেই তার প্রসব বেদনা ওঠে। এতে মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ এবং রোভার স্কাউটের নারী সদস্যদের সহযোগিতায় সেখানেই বাচ্চা প্রসব করানো হয়। মা ও ছেলে দুজনেই সুস্থ আছে। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

মেট্রোরেল স্টেশনে তাৎক্ষণিকভাবে সবাই দেবদূতের মতো সহযোগিতা করেছেন উল্লেখ করে সুকান্ত সাহা আরও বলেন, ‘আমি কৃতজ্ঞতা প্রকাশ করে শেষ করতে পারব না। সবাই তাৎক্ষণিকভাবে প্রচণ্ড রকম সহযোগিতা করেছেন। মেট্রোরেল কর্তৃপক্ষই আমাকে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দিয়েছে। সবার প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ।’

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রোরেলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরদিন ২৯ ডিসেম্বর থেকে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে মেট্রোরেল। এরপর থেকে মেট্রোরেল উত্তরা উত্তর (দিয়াবাড়ী) থেকে আগারগাঁও পর্যন্ত সরাসরি চলাচল করছে।

মেট্রোরেলে উত্তরার উত্তর (দিয়াবাড়ী) স্টেশন থেকে পল্লবী, পল্লবী থেকে উত্তরা; আগারগাঁও থেকে পল্লবী, পল্লবী থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৩০ টাকা।

মেট্রোরেল প্রকল্প ২০১২ সালে একনেকে পাস হয়। মেট্রোরেলের মোট ব্যয় প্রায় ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। এর মধ্যে জাইকা ঋণ দিচ্ছে ১৯ হাজার ৬৭৫ কোটি ৭০ লাখ টাকা; বাকি ১৩ হাজার ৭৯৬ কোটি ২৯ লাখ টাকা সরকারি তহবিল থেকে খরচ করা হবে। ঋণের গ্রেস পিরিয়ড ১০ বছর। পরিশোধ করতে হবে ৩০ বছরের মধ্যে।

সিনিয়র করেস্পন্ডেন্ট January 12, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article কুয়েটের সদ্য অবসরপ্রাপ্ত কর্মচারিদের সংবর্ধনা
Next Article বাগেরহাটে অগ্নিকান্ডে দুটি দোকান ভষ্মিভূত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জেলার খবরযশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম অমিত, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 34 minutes ago
যশোর

মন্ত্রী হয়ে প্রথমবার যশোরে অনিন্দ্য ইসলাম, ফুলেল শুভেচ্ছায় সিক্ত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago
খুলনা

পাইকগাছা পূজা উদযাপন পরিষদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

By জন্মভূমি ডেস্ক 2 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?