By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মেসি জাদুতে কনক্যাকাফের সেমিতে ইন্টার মিয়ামি
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > খেলাধূলা > মেসি জাদুতে কনক্যাকাফের সেমিতে ইন্টার মিয়ামি
খেলাধূলা

মেসি জাদুতে কনক্যাকাফের সেমিতে ইন্টার মিয়ামি

Last updated: 2025/04/10 at 2:49 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 12 months ago
Share
SHARE

ক্রীড়া প্রতিবেদক : কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে লস অ্যাঞ্জেলস এফসির কাছে ১-০ গোলে হেরে পিছিয়ে পড়েছিল ইন্টার মিয়ামি। তবে দ্বিতীয় লেগে ঘুরে দাঁড়ালেন লিওনেল মেসিরা। শুরুতে গোল খেয়ে পিছিয়ে পড়লেও শেষ পর্যন্ত আর্জেন্টাইন মহাতারকার জাদুতে ৩-১ গোলের জয় তুলে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে মায়ামি। দুই লেগ মিলিয়ে ইন্টারের স্কোর লাইন ছিল ৩-২।
প্রথম লেগে পিছিয়ে থাকা মিয়ামির বিপদ আরও বাড়ে খেলার ৯ মিনিটে। লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দিয়েছিলেন অ্যারন লং। তখন মনে হচ্ছিল, মায়ামির পক্ষে ফিরে আসা বুঝি কঠিনই হবে। তবে মেসি আজ ছিলেন দারুণ ছন্দে, মিয়ামির কাজটা সহজ হয়ে গেল শেষতক সে কারণেই।
৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে মায়ামিকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। অবশ্য হাভিয়ের মাসচেরানোর দলের তখন আরও দুই গোলের প্রয়োজন। ম্যাচের প্রথমার্ধে ১-১ সমতা নিয়ে বিরতিতে যায় দুই দল।
বিরতি থেকে এসে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে অ্যাগ্রিগেটে ম্যাচে ফেরে মায়ামি। দুই ডিফেন্ডারকে কাটিয়ে দারুণভাবে বল জালে জড়ান ফেড্রিকো রেডোন্ডো। অ্যাগ্রিগেটে ২-২ এ সমতা ফিরলেও অ্যাওয়ে গোলে তখনো এগিয়ে লস অ্যাঞ্জেলেস।
৬৭ মিনিটে মেসির অ্যাসিস্টে লুইস সুয়ারেজ গোল পেলেও অফসাইডের কারণে বাতিল হয়। শেষ পর্যন্ত মায়ামির হয়ে জয়সূচক গোল আসে মেসির পা থেকেই। ৮৪ মিনিটে দারুণ এক শটে প্রতিপক্ষ কিপারকে পরাস্ত করে মিয়ামিত জয় নিশ্চিত করেন আর্জেন্টাইন অধিনায়ক।

 

 

 

সিনিয়র করেস্পন্ডেন্ট April 10, 2025
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article এ আর রহমান শিল্পীদের সম্মান করেন না, অভিযোগ অভিজিতের
Next Article বাংলাদেশের নাম পরিবর্তনের প্রস্তাব ইসলামী আন্দোলনের
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
আন্তর্জাতিক

হরমুজ পার হতে প্রতি ব্যারেল তেলে ১ ডলার টোল নেবে ইরান

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

লেবাননে ইসরায়েলের ভয়াবহ হামলায় নিহত বেড়ে ২৫৪

By Tanvir 4 hours ago
আন্তর্জাতিক

চুক্তি না হওয়া পর্যন্ত ইরান ঘিরে সেনা মোতায়েন থাকবে : ট্রাম্প

By Tanvir 4 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

খেলাধূলা

মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে ওয়ার্নার গ্রেপ্তার

By Janmobhumi Desk 2 days ago
খেলাধূলা

গোলরক্ষকের ভুলে এশিয়া কাপ মিশন শেষ বাংলাদেশের

By Janmobhumi Desk 2 days ago
খেলাধূলা

আসিফ নজরুলকে নিয়ে বোমা ফাটাল বিসিবি

By Nayon Islam 5 days ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?