By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলনে চাষিদের চোখে আনন্দের ঝিলিক
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলনে চাষিদের চোখে আনন্দের ঝিলিক
মেহেরপুরশীর্ষ খবর/ তাজা খবর

মেহেরপুরে ভুট্টার বাম্পার ফলনে চাষিদের চোখে আনন্দের ঝিলিক

Last updated: 2024/02/24 at 2:42 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 2 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : পুষ্টিগুণ ও অর্থকরী ফসল হিসেবে মেহেরপুর জেলায় প্রায় ১৮ হাজার হেক্টর জমিতে ভুট্টাচাষ হয়েছে। ৫ হাজার টন উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে।  ভুটাচাষের জমিগুলোতে প্রতিটি গাছে ধরা ভুট্টার মোচা পলিথিনে মুড়ে দেয়া হয়েছে পোকা ও পাখি প্রতিরোধে। গাছে ভুট্টার ফলন দেখে চাষিদের চোখে আনন্দের ঝিলিক। প্রকৃতি অনুকূলে থাকায় বাম্পার ফলন হবে বলে ভুট্টাচাষিরা আশা করছেন।

বিগত কয়েক বছরে ভুট্টাচাষ অধিক লাভজনক হওয়ায় মেহেরপুরের চাষিরা ঝুঁকে পড়েছেন ভুট্টা চাষে। জেলার বিভিন্ন গ্রামের মাঠ ঘুরে দেখা গেছে মাঠে মাঠে ভুট্টা চাষের সমারোহ। এক সময় যেসব জমিতে ধান, গম, তামাক চাষ হতো এখন সেখানে ভুট্টার চাষ করছেন। ভাল ফলন, ফসলের চাহিদা এবং ভুট্টা গাছ থেকে জ্বালানীর চাহিদা পূরণ হওয়ায় মেহেরপুরের চাষিরা ভুট্টা চাষ করছেন। জেলার তামাক চাষিরা তামাকের আবাদ কমিয়ে ভুট্টা আবাদে জোর দেয়া প্রসঙ্গে ঝাউবাড়িয়া গ্রামের ভুট্টাচাষি জিল্লুর রহমান জানান- তামাক চাষে মাটির উর্বরা শক্তি হ্রাস পাওয়া এবং পরিবেশের ওপর বিরুপ প্রতিক্রিয়া বুঝতে পেরে তিনি ভুট্টার আবাদ করছেন। দেখা যায় প্রতিটি গাছে ৩-৪ টি করে ভুট্টার মোচা।

সদর উপজেলার মনোহরপুর গ্রামের ভুট্টাচাষি রবকুল হোসেন জানান- বৃষ্টি হলে যেন ভুট্টার পচন না লাগে এবং পাখি ও পোকাতে যেন ভুট্টা খেয়ে ফেলতে না পারে সেজন্য ভুট্টার মোচা ছোট ছোট পলিথিন ব্যাগ দিয়ে ঢেকে রাখা হয়।  আর দিন কুড়ি পরেই আগাম চাষ করা ভুট্টা জমি থেকে সংগ্রহ শুরু হবে।

সদর উপজেলার উজ্জলপুর গ্রামের ভুট্টা চাষি আব্দুল কুদ্দুস জানান- বিঘাপ্রতি ভুট্টা চাষে তার খরচ হয় ৬ থেকে ৭ হাজার টাকা। ৩৫ থেকে ৪০ মণ ফলন পাবেন বলে ধারণা করছেন তিনি। এ চাষির ধারণা বিঘাপ্রতি তার ২২ থেকে ২৫ হাজার টাকা লাভ হবে। ভুট্টার গাছ এবং কাঁদি জালানি হিসেবে তিনি ব্যবহার করেন।

সদর উপজেলার বামনপাড়া গ্রামের ভুট্টা চাষি সাদিকুল ইসলাম জানান- ভুট্টার ক্রেতা অনেক। গবাদিপশুর উন্নতমানের খাবার হিসেবে এর চাহিদা বেড়েই চলেছে। বিভিন্ন কারণে ব্যাপক চাহিদার মুখে তিনি এবার ১০ বিঘা জমিতে ভুট্টাচাষ করেছেন। ক্রেতারা এই ভুট্টা থেকে তাদের নিজেদের ফিড মিল কারখানায় মুরগির বাচ্চার, মাছের, গরুর খাবার তৈরি করে থাকে। এজন্য চাষিরা ভুট্টাচাষে আগ্রহী বেশী।

জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের মতে, এ বছর ভুট্টার লক্ষ্যমাত্রা ধরা হয়েছেল ১৮ হাজার হেক্টর জমিতে। সেখানে চাষ হয়েছে ১৭ হাজার ৪৫০ হেক্টর জমিতে। ৭ থেকে ৮ হাজার টাকা বিঘা প্রতি খরচ করে ফলন পাওয়া যায় ৩০-৪০ মণ। এক বিঘা জমিতে ভুট্টা আবাদে খরচ হয় ৭ থেকে ৮ হাজার টাকা। খরচ বাদ দিয়ে প্রতি বিঘায় একজন কৃষকের কমপক্ষে ২০ হাজার টাকা লাভ থাকছে। তাছাড়া ভুট্টাচাষে খরচ ও ঝুঁকি কম।

জেলা কৃষি সম্প্রসারণ অধদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান- মেহেরপুর অঞ্চলের মাটি যেকোন চাষের জন্য উর্বর। মেহেরপুরে আবহাওয়া অনুকুলে থাকায় ভুট্টার ফলন ভালো হবে বলে তিনি আশা করছেন। ভুট্টা চাষে লাভবান হচ্ছে কৃষকরা। কৃষি বিভাগ থেকে ভুট্টা চাষে চাষিদের সব ধরণের সহযোগিতা দেয়া হচ্ছে।

সিনিয়র করেস্পন্ডেন্ট February 24, 2024
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article খুলনায় বিএফএফ-সমকাল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত
Next Article ফকিরহাটে ৪ দলীয় তপন স্মৃতি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনামহানগর

পবিত্র রমাদানকে স্বাগত জানিয়ে মহানগর শিবিরের বর্ণাঢ্য র‍্যালি

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়

অঙ্গীকার পূরণ করার দায়িত্ব বিএনপি সরকারের : তারেক রহমান

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago
খুলনামহানগরশীর্ষ খবর/ তাজা খবর

খুলনায় পাড়ার গলিতে দাড়িয়ে থাকা যুবককে গুলি করে হত্যার চেষ্টা

By সিনিয়র করেস্পন্ডেন্ট 5 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?