By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • ই-পেপার
  • ALL E-Paper
Reading: মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্য আহত
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • জেলার খবর
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্য আহত
মেহেরপুরশীর্ষ খবর/ তাজা খবর

মেহেরপুরে মাদক ব্যবসায়ীদের হামলায় র‌্যাব সদস্য আহত

Last updated: 2023/05/31 at 11:57 AM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

জন্মভূমি ডেস্ক : মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক ব্যবসায়ীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম হয়েছেন উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য। একই সঙ্গে গুলিবিদ্ধ অবস্থায় অভিযুক্ত মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইটকে (২৪)  আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মাদকদ্রব্য।

মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টার দিকে হাড়াভাঙ্গা গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে। আহত র‌্যাব সদস্য ও মাদক ব্যবসায়ীকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে র‌্যাব-১২ এর মেহেরপুরের গাংনী ক্যাম্পের একটি সিভিল দল সীমান্তবর্তী হাড়াভাঙ্গা গ্রামে মাদকবিরোধী অভিযানে যায়। এ সময় মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে র‌্যাব সদস্যদের ওপর হামলা করে। এতে উত্তম কুমার নামে এক র‌্যাব সদস্য রক্তাক্ত জখম হন। এ সময় আত্মরক্ষায় র‌্যাব সদস্যরা গুলি চালান। এতে গুলিবিদ্ধ হয়ে র‌্যাবের হাতে আটক হয় মাদক ব্যবসায়ী সাইদ ওরফে সুইট। ঘটনাস্থল থেকে ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাব।

এদিকে গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্য  উত্তম কুমারকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। একই সঙ্গে মাদক ব্যবসায়ী সাইদকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান র‌্যাব সদস্যরা। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে কুষ্টিয়া মেডিকেলে রেফার্ড করেন গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার আবির হোসেন।

এ বিষয়ে র‌্যাব-১২ এর গাংনী ক্যাম্পের মিডিয়া উইং জানায়, পরে বিষয়টি নিয়ে ক্যাম্প কমান্ডার সাংবাদিকদের বিফ্রিং করবেন।

কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, এক র‌্যাব সদস্য গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হন। তাকে এলোপাতাড়িভাবে কোপানো হয়েছে। চিকিৎসাসেবা দেওয়ার পর তিনি অনেকটা আশঙ্কামুক্ত।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 31, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যের ডাক দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী
Next Article আপত্তিকর ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমণি
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
যশোর

যশোরে কাজের মহিলার বিরুদ্ধে স্বর্ণালংকার চুরির মামলা

By জন্মভূমি ডেস্ক 7 minutes ago
Uncategorized

সাংবাদিক সিরাজুল ইসলামের ধ্বংস চিত বাড়ির বিচারের জন্য প্রধানমন্ত্রীর কাছে আকুতি

By Correspondent 14 minutes ago
শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago

দিনপঞ্জি

February 2026
S M T W T F S
1234567
891011121314
15161718192021
22232425262728
« Jan    

এ সম্পর্কিত আরও খবর

শীর্ষ খবর/ তাজা খবরসাতক্ষীরা

সুন্দরবনে লবণাক্ততা বাড়ছে, হুমকির মুখে জীববৈচিত্র

By জন্মভূমি ডেস্ক 5 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা : প্রধানমন্ত্রী

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

দেশের আকাশে চাঁদ দেখা গেছে, বৃহস্পতিবার রোজা শুরু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 13 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?