By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
খবর সার্চ

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

NEWSPORTAL

  • মূলপাতা
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধূলা
  • বিনোদন
  • জেলার খবর
    • খুলনা
    • চুয়াডাঙ্গা
    • বাগেরহাট
    • মাগুরা
    • যশোর
    • সাতক্ষীরা
  • ফিচার
  • আজকের ই-পেপার
  • সকল ই-পেপার
Reading: মেহেরপুরে শিক্ষকের পিটুনিকে ছাত্রী অজ্ঞান
Share
দৈনিক জন্মভূমিদৈনিক জন্মভূমি
Aa
  • মূলপাতা
  • জাতীয়
  • খুলনা
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • সম্পাদকীয়
  • ALL E-Paper
অনুসন্ধান করুন
  • জাতীয়
  • জেলার খবর
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • ই-পেপার
Have an existing account? Sign In
Follow US
প্রধান সম্পাদক মনিরুল হুদা, প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত
দৈনিক জন্মভূমি > জেলার খবর > মেহেরপুর > মেহেরপুরে শিক্ষকের পিটুনিকে ছাত্রী অজ্ঞান
মেহেরপুরশীর্ষ খবর/ তাজা খবর

মেহেরপুরে শিক্ষকের পিটুনিকে ছাত্রী অজ্ঞান

Last updated: 2023/05/17 at 7:36 PM
সিনিয়র করেস্পন্ডেন্ট 3 years ago
Share
SHARE

মেহেরপুর প্রতিনিধি : বিদ্যালয়ে এক দিন অনুপস্থিত থাকায় লাভলী খাতুন ও শাহানাজ আক্তার নামের দুই ছাত্রীকে ছড়ি দিয়ে পেটান শিক্ষক। এতে দুই ছাত্রীর মধ্যে একজন জ্ঞান হারিয়ে ফেলে। বুধবার (১৭ মে) সকাল ৯ টার দিকে গাংনী উপজেলার দেবীপুর ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই মারধরের ঘটনা ঘটে। এনিয়ে অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দীনের বিরুদ্ধে ফুঁসে উঠেছে স্থানীয়রা। ভুক্তভোগী লাভলী খাতুন ওই বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ও দেবীপুর গ্রামের আমিনুল ইসলামের মেয়ে। আর শাহানাজ খাতুন একই ক্লাসের ছাত্রী ও দেবীপুর গ্রামের আক্তার হোসেনের মেয়ে সে। স্থানীয় হোমিওপ্যাথি চিকিৎসক শরীফুল ইসলাম বলেন, লাভলী খাতুন ও শাহানাজ খাতুন নামের ছাত্রী শারীরিক অসুস্থতার কারণে একদিন বিদ্যালয়ে অনুপস্থিত ছিলো। আজ (বুধবার) সকালে বিদ্যালয়ে গেলে তাদের কাছ থেকে ২০ টাকা ফাইন চান শিক্ষক জসিম উদ্দীন। তারা ফাইন দিতে না পারায় ছড়ি দিয়ে বেদম প্রহার করতে থাকেন তিনি। এক পর্যায়ে লাভলী খাতুন জ্ঞান হারিয়ে ফেলে। পরে অন্যান্য শিক্ষার্থীরা তাকে পানি ঢেলে সুস্থ করেন। বিষয়টি জানাজানি হলে গ্রামের লোকজন ও স্থানীয় ইউপি সদস্য হিরোক হোসেন ঘটনাস্থলে পৌঁছান। ইউপি সদস্য হিরোক বলেন, শুনেছি দুই ছাত্রীকে স্কেল দিয়ে পিটিয়েছেন শিক্ষক। একটা মারেই নাকি এক ছাত্রী মাথা ঘুরে পড়ে গেছে। বিষয়টি নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে বসি। এব্যাপারে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল বাকী বলেন, আমি কিছুই জানতাম না। গাংনীতে ছিলাম। খবর পেয়ে স্কুলে এসেছি। আমার সঙ্গে স্থানীয় ইউপি মেম্বর আছেন। এছাড়াও গণ্যমান্য ব্যক্তিরা আছেন, একটা সুরাহা হয়ে যাবে। বিদ্যালয়ে অনুপস্থিতির জন্য ২০ টাকা করে ফাইন নেওয়া ও ছড়ি ব্যবহার করে মারধরের কোনো অনুমোদন আছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এসব ব্যাপারে কড়া হুঁশিয়ারি দেওয়া আছে। ফাইন নেওয়ার কোনো বিধান নেই। আমি এই বিষয়ে কোনো অনুমোদনও দিইনি। এব্যাপারে ডিজিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলামের মোবাইল ফোনে বারবার ফোন দিলেও তিনি ফোন রিসিভ করেননি। অভিযুক্ত শিক্ষক জসিম উদ্দীনেরও বক্তব্য পাওয়া যায়নি।

সিনিয়র করেস্পন্ডেন্ট May 17, 2023
Share this Article
Facebook Twitter Whatsapp Whatsapp LinkedIn Email Copy Link Print
Previous Article গাংনীতে বিদ্যুৎস্পৃষ্টে রাজমিস্ত্রির মৃত্যু
Next Article ইবি শিক্ষিকাকে কটূক্তি করায় কর্মচারী বরখাস্ত
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
খুলনা

নগরীর হেরাজ মার্কেটে বিক্রি নিষিদ্ধ ওষুধের গুদাম

By জন্মভূমি ডেস্ক 1 hour ago
খুলনামহানগর

যশোর বোর্ডে এবার ১ লাখ ৩৫ হাজার ৮৯ পরীক্ষার্থীর জন্য ২৯৯টি কেন্দ্রে প্রস্তুত

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
খুলনামহানগর

সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: প্রধান আসামি নড়াইল থেকে গ্রেফতার

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago

দিনপঞ্জি

April 2026
S M T W T F S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
« Mar    

এ সম্পর্কিত আরও খবর

জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

২৪ ঘণ্টায় হাম ও উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু

By সিনিয়র করেস্পন্ডেন্ট 2 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

পহেলা বৈশাখ নিয়ে আপাতত কোনো হুমকি নেই: র‌্যাব ডিজি

By Nayon Islam 7 hours ago
জাতীয়শীর্ষ খবর/ তাজা খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইওর সাক্ষাৎ

By Nayon Islam 7 hours ago

প্রকাশনার ৫৫ বছর

দৈনিক জন্মভূমি

পাঠকের চাহিদা পূরণের অঙ্গীকার

রেজি: কেএন ৭৫

প্রধান সম্পাদক: লে. কমান্ডার (অব.) রাশেদ ইকবাল

অনলাইন বিভাগীয় সম্পাদক: আলি আবরার

প্রকাশক: আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত

ইমেইল– janmokln@gmail.com           অনলাইন নিউজরুম-০১৬১১৬৮৮০৬৪        রফিকুজ্জামান বার্তা কক্ষ ০৪১-৭২৪৩২৪

Developed By Proxima Infotech and Ali Abrar

Removed from reading list

Undo
Welcome Back!

Sign in to your account

Lost your password?