জন্মভূমি ডেস্ক : মেহেরপুরের গাংনীতে পৃথক সড়ক দুর্ঘটনায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ নভেম্বর) দুপুরে এই দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গাংনী পৌর এলাকার ডিগ্রি কলেজপাড়ার শহীদ বীর মুক্তিযোদ্ধা হারেছ উদ্দিনের ছেলে বুলু মন্ডল (৫৭) এবং হিজলবাড়য়া গ্রামের শাহিনের ছেলে ও সূর্যোদয় স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র সাঈদ হোসেন (১৫)।
জানা গেছে, সাঈদ দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সীমা বিশ্বাস তাকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে, বুলু মন্ডল গাংনী বাজারে একটি তৈলবাহী ট্রাকের ধাক্কায় নিহত হন।
গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পৃথক দুটি সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
অনলাইন বিভাগীয় সম্পাদক- আলি আবরার , প্রকাশক আসিফ কবীর কর্তৃক জন্মভূমি প্রকাশনী লি: ১১০/২,সাংবাদিক হুমায়ুন কবীর বালু সড়ক, খুলনা থেকে মূদ্রিত ও প্রকাশিত